যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ডানে নিহত বিএনপি নেতা শেখ আবু তালেব, বামে সন্দেহভাজন হত্যাকারী।যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক স্থানীয় নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘট...
ডানে নিহত বিএনপি নেতা শেখ আবু তালেব, বামে সন্দেহভাজন হত্যাকারী। যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক স্থানীয় নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আদালতের নির্দেশে গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ছবি: সংগৃহীতমালয়েশিয়ার কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নাজ...
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একই এলাকার শফিয়ার শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে আবু তালেবের ওপর অতর্কিত হামলা চালান একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ। এ সময় ধারালো হাসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলার পর শফিয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় আবু তালেবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দা নয়ন হোসেন জানান, নিহত আবু তালেব ও অভিযুক্ত শফিয়ার সম্পর্কে দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই।
প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ারের জমির পাশে একটি জমি কেনে। ওই জমিটি শফিয়ারও কিনতে চেয়েছিলেন। মূলত জমি কেনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এলাকাবাসীর ধারণা, শফিয়ার মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত অবস্থায় পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কবির হোসেন জানান, মুনসেফপুরে একজনকে কুপিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশি অভিযান চালানো হয়।
জমিজমা সংক্রান্ত বিরোধসহ ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে স্থানীয় নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিলন মোল্লা জানান, অভিযুক্ত শফিয়ার শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হেফাজতে থাকা শফিয়ারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
, কর্মকর্তারা
Image source, ReutersImage caption, French gendarmes and rescue workers at the scene of the crash in...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।