শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ৮:০৯ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

শাল্লায় মাদক সম্রাজ্ঞীর বাড়িতে হামলা, অপপ্রচারের অভিযোগ

শাল্লায় মাদক সম্রাজ্ঞীর বাড়িতে হামলা, অপপ্রচারের অভিযোগ
শাল্লায় মাদক সম্রাজ্ঞীর বাড়িতে হামলা, অপপ্রচারের অভিযোগ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদা খাতুন উজ্জলার (৪০) বসতবাড়িতে উত্তেজিত জনতার হামলা ও ভাঙচুরের ঘটনাকে ‘মুক্তিযোদ্ধা ও মানবতাবিরোধী মামলার সাক্ষীর বাড়িতে হামলা’ বলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামে এই ঘটনা ...

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদা খাতুন উজ্জলার (৪০) বসতবাড়িতে উত্তেজিত জনতার হামলা ও ভাঙচুরের ঘটনাকে ‘মুক্তিযোদ্ধা ও মানবতাবিরোধী মামলার সাক্ষীর বাড়িতে হামলা’ বলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে। একাধিক সংবাদমাধ্যমে ভুল তথ্যে খবর প্রকাশের পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফরিদা খাতুন উজ্জলা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি ‘মাদক রানী’ হিসেবে পরিচিত। এই পরিবারের বিরুদ্ধে মাদক ও চুরিসহ ২৫টি মামলা রয়েছে, যার মধ্যে উজ্জলার বিরুদ্ধে পাঁচটি, তার ভাই সাদ্দামের বিরুদ্ধে তিনটি, স্বামী হেলালের বিরুদ্ধে সাতটি এবং বাবা দুলাল মিয়ার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এলাকাবাসীর দাবি, শাল্লা থানার প্রায় ৬০ শতাংশ মাদক এই পরিবারই সরবরাহ করে।

মাদকবিরোধী ঐক্য পরিষদের নেতারা জানান, সম্প্রতি উজ্জলা মাদক মামলায় জেল খেটে জামিনে বের হয়েছেন। কিছুদিন আগেই তার স্বামী হেলালকে ২০০ পিস ইয়াবাসহ এবং তার ভাই সাদ্দাম ও সহযোগী শীশ আহমেদকে মাদকসহ পুলিশের হাতে তুলে দেয় জনতা। এলাকায় মাদক বিক্রি বন্ধের শর্তে ইতোপূর্বে মুচলেকা নেওয়ার উদ্যোগ হলেও উজ্জলা তাতে রাজি হননি।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, উজ্জলার বাবা দুলাল মিয়া ও স্বামী হেলাল মিয়া ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মানবতাবিরোধী মামলার সাক্ষী হলেও, এই হামলার সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই। দেশব্যাপী চলমান মাদকবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় এবং মাদকের কারণে যুবসমাজ ধ্বংস হতে থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এই হামলা চালিয়েছে। এদিকে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে উজ্জলা দাবি করেছেন, তার দাদা ১৯৭১ সালের শহীদ এবং ফুপু জমিলা খাতুন একজন বীরাঙ্গনা ও যুদ্ধাপরাধ মামলার সাক্ষী হওয়ায় আসামিপক্ষের লোকজন তার বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে।

তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে উজ্জলার ফুপু বীরাঙ্গনা জমিলা খাতুনের ছেলে ফারুক আহমেদ বলেন, ‘আমাদের ওপর কেউ হামলা করেনি। আমরা নিরাপদ ও ভালো আছি। উজ্জলার বাড়িতে কেন হামলা হয়েছে, তা আমরা জানি না।

’ মাদকবিরোধী ঐক্য পরিষদের নেতা শাহীন আল কাউসারও জানান, মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে এই হামলা স্রেফ মাদকের কারণেই হয়েছে। শাল্লা থানার ওসি মোহাম্মদ সুহেল বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি।

বিষয়টি তদন্তসাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

শাল্লায় মাদক সম্রাজ্ঞীর বাড়িতে হামলা, অপপ্রচারের অভিযোগ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

সন্তানের সঠিক বিকাশের পথ কোনটি

মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার।প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ...

জাতীয়

সারা দিন রিল দেখতে হবে, লোক খুঁজছে ভারতীয় প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীতঘণ্টার পর ঘণ্টা রিল দেখতে দেখতে বাসায় কখনো বকা খেয়েছেন? ‘সারা দিন ফোন নিয়ে বসে থাকিস, এতে কী হবে?’ এমন কথা অনেকেই শ...

জাতীয়

যাঁর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল

ইসলামি ইতিহাসে লক্ষাধিক সাহাবির মধ্যে এমন কয়েকজন রয়েছেন, যাঁদের মর্যাদা আল্লাহ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁদেরই একজন হলেন মদিনার ...

জাতীয়

এবার ভিন্ন পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের পঞ্চম চালান প্রথমবারের মতো বিকল্প পথে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV