শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ৮:১৪ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
জাতীয়

সারা দিন রিল দেখতে হবে, লোক খুঁজছে ভারতীয় প্রতিষ্ঠান

সারা দিন রিল দেখতে হবে, লোক খুঁজছে ভারতীয় প্রতিষ্ঠান
সারা দিন রিল দেখতে হবে, লোক খুঁজছে ভারতীয় প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীতঘণ্টার পর ঘণ্টা রিল দেখতে দেখতে বাসায় কখনো বকা খেয়েছেন? ‘সারা দিন ফোন নিয়ে বসে থাকিস, এতে কী হবে?’ এমন কথা অনেকেই শুনেছেন। এবার ভারতের একটি প্রতিষ্ঠান বলছে, এই অভ্যাস দিয়েই চাকরি পাওয়া সম্ভব।

ছবি: সংগৃহীতঘণ্টার পর ঘণ্টা রিল দেখতে দেখতে বাসায় কখনো বকা খেয়েছেন। ‘সারা দিন ফোন নিয়ে বসে থাকিস, এতে কী হবে। ’ এমন কথা অনেকেই শুনেছেন।

এবার ভারতের একটি প্রতিষ্ঠান বলছে, এই অভ্যাস দিয়েই চাকরি পাওয়া সম্ভব। রাজস্থানের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্লিশ দীপাবলির সময় এক অদ্ভুত পদে লোক নিচ্ছে। কাজটি হলো সারা দিন ইনস্টাগ্রামে রিল দেখা এবং কোন কনটেন্ট ট্রেন্ডিংয়ে আছে বা ভাইরাল হচ্ছে, তার খবর জানানো।

‘আমরা একজন ডুমস্ক্রোলার খুঁজছি’প্রতিষ্ঠানটির কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দিয়েছেন। তাতে এক ব্যক্তি বলেছেন, যাঁরা সত্যিই ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালোবাসেন, তাঁদের সেই শখের জন্যই বেতন দিতে চায় প্রতিষ্ঠানটি। তাঁর ভাষ্য, ‘আমরা এমন একজন ডুমস্ক্রোলার খুঁজছি, যিনি সারা দিন বসে রিল স্ক্রল করবেন এবং ইনস্টাগ্রামে কী ভাইরাল হচ্ছে, তা সবাইকে জানাবেন।

‘ডুমস্ক্রোলিং’ শব্দটি সাধারণত অনবরত ফোনের পর্দায় আঙুল বুলিয়ে যাওয়ার অভ্যাসকে বোঝায়। সাধারণত এটিকে নেতিবাচক অভ্যাস হিসেবেই দেখা হয়। কিন্তু এখানে সেটিকেই যোগ্যতা হিসেবে ধরা হচ্ছে।

আবেদন করবেন কীভাবেভিডিওতে বলা হয়েছে, আগ্রহীরা মন্তব্যের ঘরে ‘Hi’ লিখলে উদয়পুরে থাকা ব্যক্তিরা ইনবক্সে আবেদনের লিংক পাবেন। এ ছাড়া ‘gangsofstartup’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে নিয়োগের গুগল ফর্মের লিংক দেওয়া আছে। ফর্মে আবেদনকারীর নাম, ফোন নম্বর ও ঠিকানা দিতে হবে।

এরপর বেছে নিতে হবে, তিনি পূর্ণকালীন চাকরির জন্য আবেদন করছেন, নাকি ইন্টার্নশিপের জন্য। কোন পদে আগ্রহী, সেটিও জানাতে হবে। এ ছাড়া জানাতে হবে বর্তমান বেতন ও প্রত্যাশিত বেতন।

ফর্ম জমা দেওয়ার আগে জীবনবৃত্তান্ত (সিভি) আপলোড করতে হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। তবে কত বেতন দেওয়া হবে, তা জানা যায়নি।

কাজটা কীঘটনাটি যতটা মজার শোনায়, কাজটি হয়তো ততটা সহজ নয়। কোন কনটেন্ট কেন ভাইরাল হচ্ছে, কোন ট্রেন্ড আসছে আর কোনটি হারিয়ে যাচ্ছে—এসব বোঝা ও গুছিয়ে জানানোর জন্য নজর ও বিশ্লেষণ দরকার। সামাজিক যোগাযোগমাধ্যমের এই খোঁজখবর এখন বিপণন ও কনটেন্ট তৈরির কাজে বেশ কাজে লাগে।

সারা দিন রিল দেখতে হবে, লোক খুঁজছে ভারতীয় প্রতিষ্ঠান—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

জাতীয়

প্যারাগুয়েতে প্রেসিডেন্টের পদত্যাগ, পদত্যাগপত্র নিচ্ছে না পার্লামেন্ট

ডিজিটাল ঋণদাতা প্রতিষ্ঠান উয়েনো ব্যাংকের পতনকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগপত্র ...

জাতীয়

ভারত, চীন, ,

xwhatsapp-strokecopylinkgoogleAdd Al Jazeera on GoogleinfoVessels at the Strait of Hormuz, as seen from Musandam, Oman, November 3...

জাতীয়

সংস্কার বাস্তবায়নে সরকারের ওপর চাপ বাড়াতে নতুন কমিটির প্রস্তুতি ১১ দলের

গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে সরকারের ওপর চাপ বাড়াতে নতুন একটি জাতীয় কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলা...

জাতীয়

সন্তানের সঠিক বিকাশের পথ কোনটি

মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার।প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV