নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, ক্রেতাদের বয়কটে বিপাকে ইরানি ব্যবসায়ী

নেতানিয়াহুর সঙ্গে চেহারার সাদৃশ্য থাকা ইরানি ব্যবসায়ী। ছবি: সংগৃহীতইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার সাদৃশ্য থাকায় ক্রেতাদের বয়কটের মুখে পড়েছেন ইরানের রাজধানী তেহরানের এক দোকানি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই এ পরিস্থ...
নেতানিয়াহুর সঙ্গে চেহারার সাদৃশ্য থাকা ইরানি ব্যবসায়ী। ছবি: সংগৃহীতইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার সাদৃশ্য থাকায় ক্রেতাদের বয়কটের মুখে পড়েছেন ইরানের রাজধানী তেহরানের এক দোকানি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এতে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন তিনি। বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই দোকানি তেহরানে শুকনো ফল ও ইরানের ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রি করেন।
সম্প্রতি তার দোকানে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনেকেই তার মুখের গড়নের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চেহারার তুলনা করতে শুরু করেন। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।
তবে এই ভাইরাল হওয়ার ঘটনা তার জন্য ইতিবাচক কিছু বয়ে আনেনি। বরং নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে ক্রেতাদের একটি অংশ তার দোকান এড়িয়ে চলছেন। অনেকেই সেখানে যাওয়া ও পণ্য কেনা বন্ধ করে দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিজের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ওই দোকানি জানান, নেতানিয়াহুর সঙ্গে চেহারার এই সাদৃশ্য সম্পূর্ণ অনিচ্ছাকৃত। অথচ এ কারণে তাকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ক্রেতারা দোকানে আসা বন্ধ করে দেওয়ায় ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
পুরো বিষয়টি তার জন্য অত্যন্ত কষ্টদায়ক বলেও জানান তিনি। ইরান ও ইসরাইলের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই এমন ঘটনা সামনে এল। দুই দেশের বিরোধের প্রভাব যে কেবল রাষ্ট্রীয় পর্যায়েই সীমাবদ্ধ থাকছে না, বরং সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন ও জীবিকাতেও পড়ছে, তেহরানের এই দোকানির ঘটনা তারই একটি উদাহরণ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, ক্রেতাদের বয়কটে বিপাকে ইরানি ব্যবসায়ী—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।