নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় পেল ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা

বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল
রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বরেণ্য ক্রীড়া সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সাধারণ সম্পাদক, বাং...
স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এ সুবিধা পেতে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে সংশ্লিষ্ট প্র...
স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এ সুবিধা পেতে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। এ সময় তারা কোনো নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না।
ঈদ ছাড়া সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
ঈদ উৎসবের বাইরে সাধারণ সময়ে এত বেশি প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাওয়া ঢালিউডে খুব একটা দেখা যায় না। স...
এদিকে স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে সব বন্ডের লেনদেনের বিষয়েও কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির ভিত্তিতে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ নেগেটিভ ইক্যুইটি সমন্বয় করতে হবে। তবে ২০২৬ সালে নতুন করে কোনো নেগেটিভ ইক্যুইটি সৃষ্টি হলে তা একই বছর সমন্বয় করতে হবে।
আগে যেসব প্রতিষ্ঠানের সময়সীমা বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকবে। নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও হিসাবের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কয়েকটি শর্তও দিয়েছে বিএসইসি। এসব হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনা যাবে।
তবে নতুন করে মার্জিন ঋণ দেওয়া যাবে না এবং ব্লক মার্কেটে লেনদেন করা যাবে না। সমন্বয়কালীন সময়ে এসব হিসাবে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপ করা যাবে না। এসব হিসাবের বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য বিনিয়োগকারীদেরও দায়ী করা যাবে না।
এদিকে আইপিও আবেদন পর্যালোচনায় সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। নতুন ব্যবস্থায় স্টক এক্সচেঞ্জ নিজেদের পর্যবেক্ষণের পাশাপাশি কমিশনের পর্যবেক্ষণ পর্যালোচনা করে আইপিও আবেদনের বিষয়ে সুপারিশ দেবে। এতে আবেদন পর্যালোচনা প্রক্রিয়া সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে মনে করছে কমিশন।
এদিকে স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে সব বন্ডের লেনদেনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ সিদ্ধান্ত বাস্তবায়নে এটিবিতে তালিকাভুক্তির শর্ত থাকা সত্ত্বেও যেসব বন্ড এখনো সেখানে তালিকাভুক্ত হয়নি, সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন করতে হবে। একই সঙ্গে বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলোও মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশ দিয়েছে বিএসইসি।
এ ক্ষেত্রে বিদ্যমান তালিকাভুক্তি বিধিমালা ও শর্ত অনুসরণ করতে হবে। অন্যদিকে, তালিকাভুক্ত কোম্পানির কোনো পরিচালক সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকলেও ওই ব্যাংকে কোম্পানির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ জন্য বিদ্যমান নির্দেশনা সংশোধন করে নতুন নির্দেশনা জারি করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় পেল ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, অর্থনীতি ও বাণিজ্য অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচের পদ থেকে শেন ডেইটজের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন দায়িত্বে আন্দ্রে কোলি
তিন বছর দায়িত্ব পালনের পর ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শেন ডে...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।