কাফরুলে তেল কম দেওয়ায় পেট্রল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা

, কর্মকর্তারা
Image source, ReutersImage caption, French gendarmes and rescue workers at the scene of the crash in...
রাজধানীর কাফরুলে জ্বালানি তেল মাপে কম দেওয়ার অপরাধে ‘মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশন’ নামের একটি পেট্রল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির তিনটি ডিসপেন...
রাজধানীর কাফরুলে জ্বালানি তেল মাপে কম দেওয়ার অপরাধে ‘মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশন’ নামের একটি পেট্রল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির তিনটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা বা বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর পশ্চিম কাফরুল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বন্ধ ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখা গেল মেঝেতে নারীর লাশ
সকাল থেকে ঘরের দরজা বন্ধ। ভেতরে থাকা নারীরও কোনো সাড়াশব্দ নেই। দুপুরে এক প্রতিবেশী নারী দরজা ধাক্কা ...
বিএসটিআইয়ের ঢাকা মহানগরীর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিএসটিআইয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল কোর্ট চলাকালে মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনের দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজেল পরীক্ষা করা হয়। এতে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার অকটেন কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজেল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার ডিজেল কম দেওয়া হচ্ছিল। অর্থাৎ, প্রতিষ্ঠানটির তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেলে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত জ্বালানি তেল কম দেওয়ার সত্যতা মেলে। পরিমাপে এমন কারচুপির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা এবং সংশ্লিষ্ট ডিসপেন্সিং ইউনিটগুলো বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিএসটিআইকে সার্বিক সহযোগিতা করে। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) মো. আব্দুল কাদের। এ সময় প্রতিষ্ঠানটির পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানায়, এ ধরনের অনিয়ম শুধু ভোক্তাদের আর্থিক ক্ষতিই করে না, বরং জনসাধারণের আস্থা ও ব্যবসায়িক নৈতিকতাকেও মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। বিশেষ করে জ্বালানি তেলের মতো অত্যাবশ্যকীয় পণ্যের পরিমাপে এ ধরনের কারচুপি অত্যন্ত গুরুতর অপরাধ। পণ্যের গুণগত মান ও সঠিক ওজন নিশ্চিত করা বিএসটিআইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে এ দায়িত্ব পালনে প্রতিষ্ঠানটি নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে।
জ্বালানি তেলসহ যেকোনো পণ্যের পরিমাপে কারচুপি, ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধের মাত্রা অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও, ভোক্তাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, কোথাও জ্বালানি তেল সরবরাহে পরিমাপজনিত অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা যেন অবিলম্বে বিএসটিআইকে অবহিত করা হয়। ভোক্তার স্বার্থ সুরক্ষা ও প্রতারণামুক্ত বাজারব্যবস্থা প্রতিষ্ঠায় বিএসটিআইয়ের এমন তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
কাফরুলে তেল কম দেওয়ায় পেট্রল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, অর্থনীতি ও বাণিজ্য অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
সত্যের পক্ষে কথা বলায় আমাকে জেলে পাঠানো হয়েছে: আখতারুজ্জামান
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।