শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / রাত ১০:৪৭ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
খেলাধুলাব্রেকিং

টেস্টের মেজাজে হৃদয় নিংড়ে সেঞ্চুরি হৃদয়ের

টেস্টের মেজাজে হৃদয় নিংড়ে সেঞ্চুরি হৃদয়ের
টেস্টের মেজাজে হৃদয় নিংড়ে সেঞ্চুরি হৃদয়ের

মেহেদী হাসান মিরাজের ক্যাচটা জাস্টিন গ্রিভসের তালুবন্দী হওয়ার পর তাওহিদ হৃদয়ের চোখেমুখে হতাশার ছাপটা স্পষ্ট। মিরাজ যে দলের শেষ স্বীকৃত ব্যাটসম্যান। তাঁর আউটে মাথা ঝাঁকিয়ে হতাশা প্রকাশ করতে করতে হৃদয় হয়তো ভাবছিলেন, এরপর কী?উত্তরটা হৃদয় পরে খুঁজে নিয়েছেন নিজেই— বাউন্ডারি...

মেহেদী হাসান মিরাজের ক্যাচটা জাস্টিন গ্রিভসের তালুবন্দী হওয়ার পর তাওহিদ হৃদয়ের চোখেমুখে হতাশার ছাপটা স্পষ্ট। মিরাজ যে দলের শেষ স্বীকৃত ব্যাটসম্যান। তাঁর আউটে মাথা ঝাঁকিয়ে হতাশা প্রকাশ করতে করতে হৃদয় হয়তো ভাবছিলেন, এরপর কী।

উত্তরটা হৃদয় পরে খুঁজে নিয়েছেন নিজেই— বাউন্ডারিতে রান করো। মিরাজ আউট হওয়ার সময় ৮১ রানে অপরাজিত ছিলেন হৃদয়। টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার পথে পরের ১৯ রান করতে তাঁর ব্যাট থেকে এসেছে চার বাউন্ডারি।

.মিরপুরে আগের টেস্টে দুই ইনিংসেই হৃদয় যেভাবে মারতে গিয়ে আউট হয়েছিলেন, টেস্ট খেলার ধৈর্য তাঁর আছে কি না, তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। সিলেটে হৃদয় গতকাল যখন ব্যাটিংয়ে নামেন, তখনো এ নিয়ে ধারাভাষ্যকক্ষে আলাপ করছিলেন ইয়ান বিশপ। তাঁর কথার সারাংশ ছিল এমন—হৃদয়ের টেস্ট টেম্পারমেন্ট আরও বাড়াতে হবে।

সেটি প্রমাণে হৃদয়ের সময় লাগল না খুব একটা। ক্যারিয়ারে তৃতীয় টেস্টে চাপের মুখে হৃদয় নিংড়ে ব্যাট করে তাঁর এই সেঞ্চুরিটি এক কথায় অসাধারণ। হৃদয় যেভাবে রান করেছেন, সেটা সবচেয়ে মনোমুগ্ধকর।

জেদ লুকিয়ে রেখেও ধৈর্য ধরে ইনিংসটা এগিয়ে নিয়ে গেছেন। কাল টেস্টের দ্বিতীয় দিনে তাঁর সঙ্গে দ্বৈরথ জমে গিয়েছিল জেডেন সিলসের। প্রায় প্রতি বলেই হৃদয়কে তাতিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এই ক্যারিবিয়ান পেসার।

.কথার লড়াইয়ে জড়ালেও হৃদয় উদ্ভুট কিছু করে বসেননি। তবু কাল দুয়েকবার তাঁর ভেতরের অস্থিরতা একটু–আধটু দেখা গিয়েছিল, কিন্তু তা–ও ছিল না। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের চোখে চোখে রেখে কথা বলেছেন ঠিকই, কিন্তু কখনো পথ হারাননি।

.সিলেট টেস্ট: বিপদের মুখে অসাধারণ সেঞ্চুরি করলেন হৃদয়.আজ তৃতীয় দিনের সকালে মুশফিকুর রহিমের সঙ্গে ব্যাট করতে নামেন ২৯ রানে অপরাজিত থাকা হৃদয়। অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখেছেন মুশফিক ও লিটন দাসের আউট। ৪১ রানের জুটি গড়ার পর প্যাডেল সুইপ করতে গিয়ে আউট হন মিরাজও।

কিন্তু হৃদয় তাঁর মনোসংযোগে স্থির ছিলেন। কাট, ড্রাইভ, সুইপ, পুল—কী খেলেননি। তবে কখনোই নিয়ন্ত্রণ হারাননি, বল মাটিতে রেখেছেন আর প্রয়োজনে আঁটসাঁট ডিফেন্স।

.তাইজুল ইসলাম উইকেটে আসার পর চেষ্টা করেছেন তাঁকেও আগলে রাখতে। তাঁকে সঙ্গে নিয়েই সেঞ্চুরির পথটাও পেয়ে গেছেন মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে। তিন অঙ্কে পৌঁছানোর পর হৃদয় ব্যাটের আগায় হেলমেট রেখে একটা মুচকি হাসিতে উদ্‌যাপন সারেন হৃদয়।

গ্যালারি ও ড্রেসিংরুম থেকে করতালিতে ভেসে আসে অভিবাদন। হৃদয় জানেন, ম্যাচটা বাঁচাতে হলেও এখনো লম্বা পথ সামনে। সিলেট টেস্টের প্রথম ইনিংসে এখনও যে বাংলাদেশ ১৫১ রানে পিছিয়ে, হাতে ২ উইকেট (সাদমান ব্যাট করতে পারবেন না)।

১ ছক্কা ও ১১ চারে ১৭১ বলে ১০০ রানে অপরাজিত থাকা হৃদয়ের সামনে তাই মধ্যাহৃভোজের পর নতুন লড়াই।

টেস্টের মেজাজে হৃদয় নিংড়ে সেঞ্চুরি হৃদয়ের—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

খেলাধুলা

শতক ওয়েস্ট ইন্ডিজ'

Lunch বাংলাদেশ 205 for 7 (Hridoy 100*, Warrican 3-60) trail ওয়েস্ট ইন্ডিজ 356 (Jangoo 133, Wickham 61, Greaves 51, Mahmud 6-90) by...

খেলাধুলা

হৃদয়ের সেঞ্চুরি নিয়ে লাঞ্চে বাংলাদেশ

গত ম্যাচের বাজে আউটটা নিঃসন্দেহে অনেক পুড়িয়েছে তাওহীদ হৃদয়কে। তবে গত ম্যাচে দলের প্রয়োজনে তেমন কিছু করতে পারলেও সিলেট টেস্টে একাই...

খেলাধুলা

অভিষেক, গোল, হ্যাটট্রিক, অধিনায়কত্ব—পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আপনার কতটা জানা

পর্তুগালকে বিদায় বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঝলমলে আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের অসংখ্য অর্জন। সেসব আপনা...

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV