রাজনীতি

কলকাতায় আওয়ামী লীগ নেতারাও অনিশ্চয়তার দোলাচলে

কলকাতায় আওয়ামী লীগ নেতারাও অনিশ্চয়তার দোলাচলে
কলকাতায় আওয়ামী লীগ নেতারাও অনিশ্চয়তার দোলাচলে
কলকাতায় আওয়ামী লীগ নেতারাও অনিশ্চয়তার দোলাচলে ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
সীতাকুণ্ডে দুর্ঘটনায় নিহত মাইশার স্মরণে আইআইইউসিতে দোয়া মাহফিল
সম্পাদকের পছন্দ

সীতাকুণ্ডে দুর্ঘটনায় নিহত মাইশার স্মরণে আইআইইউসিতে দোয়া মাহফিল

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া লরি ও মিনিবাসের সংঘর্ষে নিহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্র...

আমার দেশ গ্রাফিক্সজুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা কেন্দ্র করে অপতৎপরতা চালাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাসিত নেতারা। বিভিন্ন দেশ থেকে দলের একাধিক নেতা কলকাতায় এসে জড়ো হয়েছেন। আগে থেকে অবস্থান করা দলটির শীর্ষ নেত...

আমার দেশ গ্রাফিক্সজুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা কেন্দ্র করে অপতৎপরতা চালাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাসিত নেতারা। বিভিন্ন দেশ থেকে দলের একাধিক নেতা কলকাতায় এসে জড়ো হয়েছেন। আগে থেকে অবস্থান করা দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তারা গোপনে বৈঠক করছেন।

সম্পাদকের পছন্দ

ছাত্রী হলে আগুন, প্রভোস্ট বললেন ‘আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলি না’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলনচাঁপা হলে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ...

সূত্র জানায়, হাসিনা দেশে ফেরার সিদ্ধান্ত নিলে তার সঙ্গে যাওয়ার কথা বলছেন কেউ কেউ। কিন্তু হাসিনা বাস্তবে ফিরতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। কারণ কারো কারো কথায় ধরা পড়ছে অনিশ্চয়তা ও সংশয়।

হাসিনা এর আগে জানিয়েছেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার সিদ্ধান্তে তিনি অনড়। তবে কীভাবে তিনি ভারতে অবস্থান করে বাংলাদেশে প্রবেশ করবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ করেননি। এরই মধ্যে গতকাল সোমবার তিনি পাসপোর্ট ও এনআইডির জন্য আইনী পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করেছেন বলে জানা গেছে।

চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলন দমনে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের ১৭ নভেম্বর হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, এ কে এম মোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আসাদুজ্জামান খান কামাল, মির্জা আজম, মহিবুল হাসান চৌধুরী, সুজিত রায় নন্দী ও শেখ হেলাল উদ্দিনসহ একাধিক নেতা কলকাতায় অবস্থান করছেন।

সূত্র জানায়, সম্প্রতি কলকাতায় এসেছেন আবদুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী ও শামীম ওসমানও। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের শীর্ষ নেতৃত্ব এবং সাবেক কয়েকজন নেতাও এসেছেন। কলকাতায় আওয়ামী লীগআবদুর রহমানের বক্তব্য, সবাই কলকাতায় অবস্থান করছেন এবং হাসিনার দেশে ফেরার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

খালিদ মাহমুদের দাবি, বিদেশে থাকা কয়েক হাজার নেতাকর্মী একসঙ্গে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। শামীম ওসমান বলেছেন, হাসিনা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন। তবে দলের নেতাদের মধ্যে মতপার্থক্যের বিষয়টি উঠে এসেছে।

কামালের বক্তব্যে আত্মবিশ্বাসের বদলে আশঙ্কার সুর শোনা গেছে। তিনি প্রশ্ন তুলেছেন, ‘তিনি কীভাবে দেশে ফিরবেন। দেশে ফিরলে তাকে ফাঁসি দেওয়া হবে।

কামালের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। তিনি অসুস্থ বলেও জানা গেছে। হাসিনার মতো তিনিও পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি।

তার এই বক্তব্য থেকে বোঝা যায়, দেশে ফেরার রাজনৈতিক ঘোষণা এবং বাস্তবে দেশে ফেরার ঝুঁকি এক বিষয় নয়। ওবায়দুল কাদেরের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো স্পষ্ট মতামত সামনে আসেনি। আওয়ামী লীগের আরো কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার বক্তব্য ও অবস্থানের মধ্যে অসঙ্গতি দেখা যাচ্ছে।

সাবেক সংসদ সদস্য ছোট মনিরকে ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নেত্রী বলেছেন ফিরতে হবে, তারা যাবেন। কিন্তু এই যাওয়া কীভাবে, কোন পথে এবং কী ধরনের আইনি ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, তার কোনো ব্যাখ্যা নেই। ফলে দলের মধ্যে একক ও সুস্পষ্ট পরিকল্পনা তৈরি হয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এদিকে রয়টার্সের গতকালের প্রতিবেদন অনুযায়ী, হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন করেছেন। বাংলাদেশ সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাকে ট্রাভেল পাস বা পাসপোর্ট দেওয়ার বিষয়ে নেতিবাচক অবস্থানের কথা জানানো হয়েছিল।

ফলে তার দেশে ফেরার ক্ষেত্রে এটি বড় প্রশাসনিক ও কূটনৈতিক বাধা। আওয়ামী লীগ নেতারা অবশ্য দাবি করছেন, পাসপোর্ট বা ট্রাভেল পাস না পেলেও দেশে ফেরার বিকল্প ব্যবস্থা রয়েছে। কিন্তু সেই বিকল্প কী, তা প্রকাশ্যে আনছেন না কেউ।

লন্ডনে অবস্থানরত সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও বলেছেন, পাসপোর্ট না দিলেও হাসিনা দেশে ফিরবেন। কিন্তু কীভাবে ফিরবেন, সে বিষয়টি স্পষ্ট করতে পারেননি। প্রশ্ন হচ্ছে, এই বিকল্প ব্যবস্থা কি আইনসম্মত কোনো প্রবেশপথ, নাকি রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে দেশে ফেরার ঘোষণা।

কলকাতায় আওয়ামী লীগ নেতাদের জড়ো হওয়ার বিষয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দলের কর্মীদের মধ্যে আশা জিইয়ে রাখা এবং সাংগঠনিক যোগাযোগ পুনর্গঠন করা এই তৎপরতার উদ্দেশ্য হতে পারে। তবে এটিকে নিশ্চিত পরিকল্পনা বলা যাবে না। হাসিনার ঘোষণা দলের নেতাকর্মীদের মনোবল বাড়াতে পারে, আবার দেশে ফেরার বাস্তব পথ অস্পষ্ট থাকলে সেই ঘোষণা দীর্ঘদিন ধরে রাজনৈতিক আলোচনার বিষয় হয়েও থাকতে পারে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

কোয়ান্টাম কণারা কেন এক জায়গায় স্থির থাকতে পারে না
সম্পাদকের পছন্দ

কোয়ান্টাম কণারা কেন এক জায়গায় স্থির থাকতে পারে না

আগের পর্ব.পরমাণু কেন ধসে পড়ে না—তা চমৎকারভাবে ব্যাখ্যা করেছিল বোরের পরমাণু মডেল। একই সঙ্গে মডেলটি ব...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV