রাজনীতি

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন কীভাবে, ১০টি জরুরি প্রশ্নের উত্তর

অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন কীভাবে, ১০টি জরুরি প্রশ্নের উত্তর
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন কীভাবে, ১০টি জরুরি প্রশ্নের উত্তর
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন কীভাবে, ১০টি জরুরি প্রশ্নের উত্তর ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
সম্পাদকের পছন্দ

পরীক্ষা বর্জন জাককানইবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব...

চলতি অর্থবছরের সব করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে। কিন্তু অনলাইনে আয়কর রিটার্ন বা ই–রিটার্ন নিয়ে করদাতাদের নানা ধরনের প্রশ্ন আছে। অনেকে জানেন না, কীভাবে রিটার্ন দিতে হবে।.তাই আজ অনলাইন রিটার্ন নিয়ে ১০টি জরুরি প্রশ্নের উত্তর দেওয়া হলো।১. আমি অনলাইনে রিটার্ন দা...

চলতি অর্থবছরের সব করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে। কিন্তু অনলাইনে আয়কর রিটার্ন বা ই–রিটার্ন নিয়ে করদাতাদের নানা ধরনের প্রশ্ন আছে। অনেকে জানেন না, কীভাবে রিটার্ন দিতে হবে।

‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী
সম্পাদকের পছন্দ

‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ীর বিভিন্ন চরমপন্থী সংগঠনের ৬৫ জন সদস্য আত্মসমর্পণ করেছেন। সমাজকল্যাণ প্রতি...

.তাই আজ অনলাইন রিটার্ন নিয়ে ১০টি জরুরি প্রশ্নের উত্তর দেওয়া হলো। ১. আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ই–রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে।

ওই সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড–সংবলিত মুঠোফোন নম্বর ও একটি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রয়োজন। প্রথমবার সফলভাবে রেজিস্ট্রেশন করার পর সাইনইন করে প্রোফাইলের তথ্য প্রয়োজন অনুসারে আপডেট করতে পারবেন। এরপর ধাপে ধাপে আপনার খাতভিত্তিক আয়, বিনিয়োগ, পারিবারিক ব্যয়, সম্পদ ও দায় এবং কর পরিশোধের তথ্য ইনপুট দিয়ে সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন।

উল্লেখ্য, তথ্য ইনপুট দেওয়ার সময় সব প্রমাণ ও তথ্য দেখে সঠিকভাবে ইনপুট দেওয়া বাঞ্ছনীয়। .২. ই–রিটার্ন সিস্টেমে সাইন ইন করব কীভাবে। এই সিস্টেমে সাইন ইন করার জন্য টিআইএন ও পাসওয়ার্ড প্রয়োজন।

আপনি www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় নিজের পাসওয়ার্ড ঠিক করে নেবেন। এরপর যেকোনো সময় টিআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে সাইন ইন করতে পারবেন। এ ছাড়া আপনার প্রয়োজনে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

৩. ই–রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য কী প্রয়োজন। ই–রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার টিআইএন ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড-সংবলিত মুঠোফোন নম্বর প্রয়োজন। আপনার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি আপনার নামে রেজিস্টার্ড কি না, তা যাচাইয়ের জন্য *১৬০০১# ডায়াল করুন।

.৪. ই–রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশনের পদ্ধতি কী। www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে ‘I am not registered yet’ বাটনে ক্লিক করে পরে আপনার টিআইএন ও মুঠোফোন নম্বর ইনপুট দিয়ে ‘Verify’ বাটনে ক্লিক করলে আপনার মুঠোফোনে ৬ ডিজিটের একটি ওটিপি যাবে যা টাইপ করে পাসওয়ার্ড সেট করতে হবে এবং ‘Register’ বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। ৫. টিআইএন খোলার সময় যে মুঠোফোন নম্বর দিয়েছিলাম তা আর নেই, আমি কি ই–রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারব।

টিআইএন খোলার সময় যে মুঠোফোন নম্বর ব্যবহার করেছিলেন, তা গুরুত্বপূর্ণ নয়। আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহারপূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড-সংবলিত মুঠোফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব। কোনো একটি মুঠোফোন নম্বর ব্যবহার করে ই–রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করার পর মুঠোফোন নম্বর পরির্বতনের সুবিধাও রয়েছে।

.৬. পাসওয়ার্ড কীভাবে সেট করব। পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে তা রিসেট করব। পাসওয়ার্ড কমপক্ষে আট অঙ্কবিশিষ্ট হবে।

এর মধ্যে কমপক্ষে একটি Upper Case Letter, Lower Case Letter, Numerical Digit (0-9) ও Special Character (@, #, $, %, *, &,। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করলে সিস্টেম আপনাকে গাইড করবে। পাসওয়ার্ড ভুলে গেলে ‘Forget Password’–এ ক্লিক করলে আপনার মুঠোফোনে একটি ওটিপি যাবে এবং আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

৭. মুঠোফোন নম্বর আমার নামে নিবন্ধিত কি না, তা কীভাবে জানতে পারব। আপনার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি আপনার নামে নিবন্ধিত কি না, তা যাচাইয়ের জন্য *১৬০০১# ডায়াল করে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরের সর্বশেষ ৪ ডিজিট ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার পর ফিরতি মেসেজে মুঠোফোন কোম্পানি আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি মুঠোফোন নম্বর নিবন্ধিত, তা জানিয়ে দেবে।

.৮. ই–রিটার্নের কোনো সমস্যার ক্ষেত্রে সহায়তার জন্য কোথায় যোগাযোগ করব। ই–রিটার্নের কোনো সমস্যার ক্ষেত্রে সহায়তার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। কল সেন্টারের ০৯৬৪৩–৭১৭১৭১ নম্বরে ছুটির দিন ব্যতীত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফোনে আয়কর কর্মকর্তারা তাৎক্ষণিক ই–রিটার্নের যেকোনো সমস্যা বা জিজ্ঞাসার উত্তর দিয়ে থাকেন।

৯. মুঠোফোনে কি ই–রিটার্ন তৈরি করা যাবে। ই–রিটার্ন সিস্টেমকে সহজ ও ব্যবহারবান্ধব করার জন্য অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে যার বেশ কিছু মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না। তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে এ সিস্টেম ব্যবহার করুন।

১০. অনলাইনে রিটার্ন দাখিলের পর সংশ্লিষ্ট কাগজপত্র কোথায় জমা দেব। এ বছর অনলাইন রিটার্ন দাখিলে কোনো দলিল বা কাগজপত্র আপলোড করতে হবে না। আপনি দরকারি কাগজপত্র সঙ্গে নিয়ে বসুন এবং প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে দিন।

চুক্তি ভঙ্গের অভিযোগে রাজকে আইনি নোটিশ পাঠালেন প্রযোজক
সম্পাদকের পছন্দ

চুক্তি ভঙ্গের অভিযোগে রাজকে আইনি নোটিশ পাঠালেন প্রযোজক

হাতে একগুচ্ছ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। কোনো সিনেমার শুটিং শেষ করেছেন...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV