খেলাধুলাব্রেকিং

জুনিয়র বিচারকের সংকট সিনিয়রে ন্যুব্জ আদালত

জুনিয়র বিচারকের সংকট সিনিয়রে ন্যুব্জ আদালত
জুনিয়র বিচারকের সংকট সিনিয়রে ন্যুব্জ আদালত
জুনিয়র বিচারকের সংকট সিনিয়রে ন্যুব্জ আদালত ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
ইউক্রেন ' ' , কর্মকর্তারা
সম্পাদকের পছন্দ

ইউক্রেন ' ' , কর্মকর্তারা

Image source, Getty ImagesImage caption, The talks come as ইউক্রেন reels from a deadly Russian strik...

আমার দেশ গ্রাফিক্সদেশের বিচার বিভাগে দেখা দিয়েছে নজিরবিহীন প্রশাসনিক ভারসাম্যহীনতা। মাঠপর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক সহকারী জজ বা জুনিয়র বিচারক না থাকায় স্থবির হয়ে পড়েছে বিচারিক কার্যক্রম। বিপরীতে জুনিয়রদের তুলনায় বর্তমানে বিচার বিভাগে সিনিয়র জজের সংখ্যা হঠাৎ করেই বেশি। দেশ...

আমার দেশ গ্রাফিক্সদেশের বিচার বিভাগে দেখা দিয়েছে নজিরবিহীন প্রশাসনিক ভারসাম্যহীনতা। মাঠপর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক সহকারী জজ বা জুনিয়র বিচারক না থাকায় স্থবির হয়ে পড়েছে বিচারিক কার্যক্রম। বিপরীতে জুনিয়রদের তুলনায় বর্তমানে বিচার বিভাগে সিনিয়র জজের সংখ্যা হঠাৎ করেই বেশি।

‘আমি খুব বেশি দলকে আমাদের স্পিনারদের চেয়ে ভালো বোলিং করতে দেখিনি’
সম্পাদকের পছন্দ

‘আমি খুব বেশি দলকে আমাদের স্পিনারদের চেয়ে ভালো বোলিং করতে দেখিনি’

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে পিছিয়ে পড়...

দেশের ইতিহাসে এবারই প্রথম বিচারিক ধাপের গুরুত্বপূর্ণ যুগ্ম বা অতিরিক্ত জেলা জজের চেয়ে জেলা জজ বেশি। নতুন বিচারক নিয়োগের প্রক্রিয়া শ্লথ হওয়ায় এবং মাঠপর্যায়ে মামলা ব্যবস্থাপনায় মনিটরিং বা নজরদারির অভাবে বছরের পর বছর ধরে ঝুলে আছে লাখ লাখ জটিল দেওয়ানিসহ নানা গুরুত্বপূর্ণ মামলা। ফলে বিচারপ্রার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে, ভেঙে পড়ার উপক্রম হয়েছে নিম্ন আদালতের স্বাভাবিক চেইন অব কমান্ড।

বিচার বিভাগের স্বাভাবিক নিয়ম অনুযায়ী, একদম নিচের স্তরে সহকারী জজের সংখ্যা সবচেয়ে বেশি থাকার কথা এবং উপরের স্তরে তা ক্রমান্বয়ে কমে আসার কথা, কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। পদোন্নতি এবং নতুন নিয়োগের সমন্বয়হীনতার কারণে বিচার বিভাগ এখন সিনিয়রদের ভারে ন্যুব্জ। মাঠপর্যায়ের আদালতগুলোতে জুনিয়রদের তুলনায় বর্তমানে সিনিয়র জজের সংখ্যা অনেক বেশি।

ফলে একদিকে যেমন উচ্চ পদের কর্মকর্তাদের কাজের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে মামলার প্রাথমিক স্তরগুলো পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল পাওয়া যাচ্ছে না। জানা গেছে, শুধু সিলেট আদালতে বর্তমানে ১৬ জন সিনিয়র জেলা জজ আছেন। সে তুলনায় জুনিয়র বিচারক আছেন হাতেগোনা কয়েকজন।

দেশের প্রায় প্রতিটি জেলায় একই অবস্থা বিরাজ করছে। দেশে বর্তমানে উপজেলার সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেলেও দেওয়ানি মামলাগুলোর মূল বিচার কার্যক্রম পরিচালনার জন্য সহকারী জজ বা সিভিল জজ পদে রয়েছেন মাত্র ১০৬ জন। আর সিনিয়র সহকারী জজ রয়েছেন ২৫৬ জন।

সব মিলিয়ে দেশে দেওয়ানি বিচারক আছেন মাত্র ৩৬২ জন। এর ফলে অন্তত ১৩৮টি উপজেলার জন্য কোনো পৃথক সিভিল জজ নেই। এছাড়া বর্তমানে প্রতিটি সিভিল বিচারকের কাঁধে গড়ে ৪,০০০ থেকে ৫,০০০ মামলা রয়েছে।

গত বছরের নভেম্বরে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ হিসেবে ৮২৬ জন বিচারককে পদোন্নতি ও পদায়ন করে সরকার। এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ হিসেবে ২৮২ জনকে পদোন্নতি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জুনিয়র বিচারক পদে নতুন করে শূন্যতার সৃষ্টি হয়।

কুমিল্লার চান্দিনা থানার একটি দেওয়ানি মামলার বিষয়ে কুমিল্লা আদালতে দীর্ঘদিন। ধরে ঘুরছেন ফজলুর রহমান। তিনি আক্ষেপ করে বলেন, একটি পক্ষ মিথ্যা দেওয়ানি মামলা করে।

কয়েক মাস পরপর তারিখ পড়ছে। আর সেখানে আমাদের কয়েক হাজার টাকা করে খরচ হচ্ছে। কিন্তু এখনো মামলার কার্যক্রমই শুরু হয়নি।

আর কবে নাগাদ মামলাটির কার্যক্রম শেষ হবে তা জানি না। কুষ্টিয়া সদর আদালতে দেওয়ানি মামলার এক বিবাদী জানান, অতিরিক্ত মামলার চাপ কিংবা উচ্চতর মনিটরিংয়ের অভাবে কিছু কিছু সিভিল জজ নানাভাবে দুর্নীতিপরায়ণ হয়ে পড়ছেন। শুনানির পর কাজের চাপের কথা বলে অনেক সিভিল জজ রায় দিতে কালক্ষেপণ করেন।

এ সুযোগে প্রভাবশালী পক্ষ থেকে ঘুস নিয়ে ইচ্ছেমতো রায় দিচ্ছেন বিচারক। নাম প্রকাশে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বছরের পর বছর ঝুলে থাকা দেওয়ানি মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে কার্যকর মনিটরিংয়ের সত্যিকার অভাব রয়েছে। নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যে মাসিক রিপোর্ট পাঠানো হয়, তাতে কতগুলো জটিল ও গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করা হয়েছে, তার সঠিক বিবরণ থাকা উচিত।

নিম্ন আদালতের বিচারক থেকে আসা সুপ্রিম কোর্টের একজন ডেপুটি রেজিস্ট্রার জানান, নিম্ন আদালতের অনেক বিচারকের দ্রুত মামলা নিষ্পত্তিতে আগ্রহ কম। শুনানির নামে মাসের পর মাস সময়ক্ষেপণ করেন। অনেক বিচারক অতিরিক্ত দায়িত্ব পালন করতে এসে ঝুলে থাকা বণ্টননামার মতো জটিল মামলাগুলোর নিষ্পত্তির দিকে মনোনিবেশ না করে লাভজনক রায়গুলোর দিকে ঝুঁকে পড়েন।

অভিযোগ রয়েছে, অনেক নারী বিচারক পরিবার ও সংসারে সময় দেওয়ায় বিচারিক সূক্ষ্ম কাজগুলোতে সঠিকভাবে সময় দিতে পারছেন না। এতে বিচারাঙ্গনে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে। আদালত-সংশ্লিষ্টরা জানান, অনেক সময় একই বিচারক বেশ কয়েকটি আদালতের দায়িত্ব পালন করতে যাওয়া মাঠপর্যায়ে আটকে আছে বহু গুরুত্বপূর্ণ মামলা।

বিশেষ করে ফৌজদারি ও জমিসংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ মামলা বছরের পর বছর ধরে শুনানি চলছে। তালিকায় পড়ে থাকা এসব মামলার কারণে বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বর্তমানে তলানিতে। মামলার এ জট আঞ্চলিক ও জাতীয় অর্থনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

এছাড়া সাম্প্রতিক সময়ে আইনি ও আর্থিক এখতিয়ার পরিবর্তনের ফলে যুগ্ম জেলা জজ আদালত থেকে হাজার হাজার মামলা বিশেষ করে চেকসংক্রান্ত সিআর মামলাসহ অন্য ফৌজদারি ও দেওয়ানি মামলাগুলো ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তরিত হয়েছে। এর ফলে প্রতিটি জুনিয়র বিচারকের ওপর নতুন করে মামলার স্তূপ পড়ছে। বিচারক সংকট তৈরির অন্যতম প্রধান কারণ হিসেবে দোষারোপ করা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) ধীরগতির নিয়োগ।

শূন্যপদের বিপরীতে প্রতি বছর নিয়মিত এবং দ্রুততার সঙ্গে বিচারক নিয়োগ না হওয়ায় এ শূন্যতা দিনদিন প্রকট আকার ধারণ করেছে। মামলার অনুপাতে বিচারক না বাড়ায় বিচার বিভাগের এ কাঠামোগত সংকট দূর করা সম্ভব হচ্ছে না। সার্বিক বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জুনিয়র বিচারকের তীব্র সংকটের বিষয়টির বাস্তবতা স্বীকার করেন।

তিনি জানান, জুনিয়র বিচারকের ঘাটতি মেটাতে ১৯তম বিজেএস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ পদে ২৫০ জনের একটি বড় নিয়োগ প্রক্রিয়ার প্রিলির ফলাফল সম্প্রতি দেওয়া হয়েছে। আর ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত নিয়োগ চলমান রয়েছে, কিন্তু তা বিদ্যমান শূন্যতার বিপরীতে খুবই সামান্য। অভিযোগ উঠেছে, উচ্চপর্যায়ের নজরদারির অভাব এবং মাত্রাতিরিক্ত মামলার চাপে জুনিয়র বিচারকদের একাংশ জটিল দেওয়ানি (সিভিল) মামলাগুলো নিষ্পত্তি না করে বছরের পর বছর ঝুলিয়ে রাখছেন।

এতে মাঠপর্যায়ের আদালতগুলোতে মামলার জট কেবলই বাড়ছে। জ্যেষ্ঠ কর্মকর্তাদের কঠোর নজরদারি এবং দিকনির্দেশনা না থাকায় জুনিয়ররা জটিল মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। আইনবিশেষজ্ঞরা মনে করেন, অভিজ্ঞ সিনিয়র বিচারকদের মাধ্যমে জুনিয়রদের জন্য বিশেষ মেন্টরশিপ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন, যাতে তারা জটিল সিভিল মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে পারেন।

সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের সমন্বিত মনিটরিং সেল গঠন করে নিম্ন আদালতের মামলা নিষ্পত্তির হার কঠোরভাবে তদারকি করা দরকার, যাতে জুনিয়র বিচারকদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করা যায়। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, আহত ১৫
সম্পাদকের পছন্দ

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, আহত ১৫

ছবি: আলজাজিরাপোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোর কেন্দ্রীয় মেইন মার্কেট স্কয়ারে বন্দুকধারীর হামলায়...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV