পাকিস্তান ও ভুটানের টিকে থাকার লড়াই আজ

পাকিস্তান ফুটবল দলআজ সাফ চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচ রয়েছে। জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে তিনটায় পাকিস্তান-মালদ্বীপ এবং রাত আটটায় ভুটান ও শ্রীলংকা পরস্পরের মুখোমুখি হবে। এই চারটি দলের মধ্যে পাকিস্তান ও ভুটান একটি করে ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে দুদলই হেরেছে। ভারতের কাছে ৩-২ গ...
পাকিস্তান ফুটবল দলআজ সাফ চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচ রয়েছে। জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে তিনটায় পাকিস্তান-মালদ্বীপ এবং রাত আটটায় ভুটান ও শ্রীলংকা পরস্পরের মুখোমুখি হবে। এই চারটি দলের মধ্যে পাকিস্তান ও ভুটান একটি করে ম্যাচ খেলেছে।
প্রথম ম্যাচে দুদলই হেরেছে। ভারতের কাছে ৩-২ গোলে পাকিস্তান এবং বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরেছে ভুটান। তাই গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে টিকে থাকার লড়াই তাদের।
এই ম্যাচ জিততে পারলে টুর্নামেন্টের পরবর্তী পর্বের আশা জিইয়ে রাখবে পাকিস্তান ও ভুটান। আর হেরে গেলে সাফের মিশন আজই শেষ হয়ে যাবে তাদের। অন্যদিকে এখনো সাফে কোনো ম্যাচ খেলেনি শ্রীলংকা ও মালদ্বীপ।
আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে তারা। দুদলই চাইবে জয়েই সাফের মিশন শুরু করার। সাফের উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান।
কিন্তু এই ম্যাচে ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সেরা ফুটবল খেলতে পারেনি তারা। খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে তারা। তাদের রক্ষণভাগ ছিল বেশ নড়বড়ে।
গোল হজমের পাশাপাশি পেনাল্টি মিসও পাকিস্তানের হতাশা বাড়িয়েছে। তবে ম্যাচের শেষদিকে দারুণ সম্ভাবনা তৈরি করেছিল পাকিস্তান। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে স্কোর লাইন ৩-২ করে তারা।
শেষদিকে যে ফুটবল খেলেছে দলটি, সেটিই মালদ্বীপ ম্যাচে প্রত্যাশা বাড়িয়েছে পাকিস্তানের। প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপ অতটা শক্তিশালী দল নয়। চলতি বছর ফুটবলে খুবই হতাশার মধ্যে কাটছে দ্বীপ দেশটির।
এই বছর এশিয়ান কাপ বাছাই পর্বে তিমুর-লেস্তের বিপক্ষে ২-১ গোলের জয়টিই তাদের সবচেয়ে বড় সাফল্য। গত জুনে ডায়মন্ড জুবেলি টুর্নামেন্টে পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছে মালদ্বীপ। সর্বশেষ তিনটি প্রীতি ম্যাচ খেলে ১৪ গোল হজম করে তারা।
এই দলটির বিপক্ষে জয় আশা করছে পাকিস্তান। অন্যদিকে, বংশোদ্ভূত খেলোয়াড়ে ঠাসা শ্রীলংকার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে ভুটানকে। তবে জয়ের অভিন্ন লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
পাকিস্তান ও ভুটানের টিকে থাকার লড়াই আজ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।