কুমিল্লায় শেষ হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ সন্দেহে আটক ১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় ফটকসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স...
আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন। ছবি: আমার দেশকুমিল্লায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বাইউস্ট) শেষ হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন ‘বাইউস্ট মডেল ইউনাইটেড ন্যাশনস ২০২৬’। দীর্ঘ ৯ বছরের প্রচেষ্টার পর আয়োজিত এ সম্মেল...
আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন। ছবি: আমার দেশকুমিল্লায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বাইউস্ট) শেষ হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন ‘বাইউস্ট মডেল ইউনাইটেড ন্যাশনস ২০২৬’। দীর্ঘ ৯ বছরের প্রচেষ্টার পর আয়োজিত এ সম্মেলনে বিদেশি বিচারক এবং দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
৭ নভেম্বরের পরাজিত শক্তি মহাজোটের নামে দেশকে তাঁবেদার রাষ্ট্র করেছিল: প্রধানমন্ত্রী
৭ নভেম্বরের পরাজিত শক্তি মহাজোটের নামে দেশকে তাঁবেদার রাষ্ট্র করেছিল: প্রধানমন্ত্রী বিশেষ প্রতিনিধি ...
রোববার সকাল ৯টায় প্রতিনিধিদের (ডেলিগেট) নিবন্ধনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় নেতৃত্বের গুণাবলি বিকাশে আয়োজিত এ সম্মেলন। সম্মেলনজুড়ে গুরুত্ব পায় বিশ্বরাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, মানবাধিকার, নিরাপত্তা ও বৈশ্বিক সহযোগিতার নানা গুরুত্বপূর্ণ বিষয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, যুক্তি উপস্থাপন, নেতৃত্ব ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে সম্মেলনটি পাঁচটি পৃথক প্ল্যাটফর্মে সাজানো হয়। প্ল্যাটফর্মগুলো হলো—ইন্টারন্যাশনাল প্রেস, ইউএন উইমেন, ইউএন কমিশন অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট (ইউএনসিএসটিডি) এবং জাতীয় সংসদসহ বিভিন্ন অধিবেশন। প্রতিটি প্ল্যাটফর্মে অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের প্রতিনিধির ভূমিকায় আন্তর্জাতিক বিভিন্ন সংকট, নীতিনির্ধারণ ও সম্ভাব্য সমাধান নিয়ে যুক্তিতর্কে অংশ নেন।
এ যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেই গড়ে ওঠা এক ক্ষুদ্র জাতিসংঘ। যেখানে তরুণদের কণ্ঠে উচ্চারিত হয়েছে শান্তি, সহযোগিতা, মানবাধিকার ও বৈশ্বিক নেতৃত্বের প্রত্যয়। বিদেশি বিচারকদের অংশগ্রহণ সম্মেলনে যুক্ত করেছে আন্তর্জাতিক মান ও ভিন্নমাত্রা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল কমল উদ্দীন কামাল। তাঁর বক্তব্যে তরুণদের নেতৃত্বের বিকাশ, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা তুলে ধরা এবং বৈশ্বিক সমস্যা সমাধানে দায়িত্বশীল ভূমিকা রাখার গুরুত্ব উঠে আসে। বাইউস্ট মডেল ইউনাইটেড ন্যাশনস ২০২৬ সম্মেলন আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগী ও অংশীদার হিসেবে যুক্ত ছিল।
এডুকেশন পার্টনার হিসেবে ছিল ওভারসিজ স্টাডি অ্যান্ড মাইগ্রেশন সার্ভিসেস। আবাসন ও আতিথেয়তায় সহযোগিতা করে হোটেল এলিট প্যালেস। সংবাদপত্র মিডিয়া পার্টনার ছিল দৈনিক যুগান্তর, মাল্টিমিডিয়া পার্টনার ভিউফ্লিক্স এবং টেলিভিশন চ্যানেল মিডিয়া পার্টনার সময় টিভি।
খাদ্যবিষয়ক পার্টনার হোটেল স্বাদ, ভ্রমণবিষয়ক পার্টনার বিয়ন্ড বাংলাদেশ এবং স্পন্সর হিসেবে ছিল কায়া ঢাকা, জান্নাত ফিলিং স্টেশন ও এসিই এনকডার্রস গ্লোবাল। এ ছাড়া তথ্যপ্রযুক্তি (আইটি) পার্টনার ক্রিয়েটিভফর্ম স্টুডিও, উপহারবিষয়ক পার্টনার রোজ বাংলাদেশ, যুব মিডিয়া পার্টনার স্পেকট্রাম টুডে, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংবাদ পার্টনার নেক্সটফ্রন্ট, টিবিএইচ নিউজ ও টিবিএইচ কানেক্ট সম্মেলনে সহযোগিতা করে। সম্মেলনের সমাপনী পর্বে বিভিন্ন প্ল্যাটফর্মে সেরা পারফরম্যান্সের জন্য অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।
জাতীয় সংসদ প্ল্যাটফর্মে সেরা নির্বাচিত হয় ব্রাহ্মণবাড়িয়া-০১ ও দিনাজপুর-০৫। মিডিয়া অ্যান্ড প্রেস বিভাগে সেরা পারফরম্যান্সের পুরস্কার পায় ডিবিসি নিউজ ও ডেইলি স্টার। এ ছাড়া মিডিয়া ডিরেক্টর হিসেবে আকিব হোসাইন এবং ডেপুটি ডিরেক্টর হিসেবে হালিমা সাদিয়াকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পেছনে সার্বিক সহযোগিতা করেন ইউএনসিএসটিডির চেয়ারপারসন সাদমান শারার, বাইউস্ট মডেল ইউনাইটেড ন্যাশনসের মহাসচিব আল আমিন সরকার, উপসচিব আনিকা তাহসিন তাসনিয়া ও রাত্রি দে। এ ছাড়া ডেপুটি জেনারেল আহমেদ ইসলাম জনি, আরফান আরাফাত ভূঁইয়াসহ সংগঠনটির অন্যান্য সদস্য সম্মেলন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
কুমিল্লায় শেষ হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।