ঐতিহ্য সংরক্ষণে ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ সাময়িকীর মোড়ক উন্মোচন

আবুধাবি থেকে আনা স্বর্ণের ডিম বিক্রি করতে না পেরে ফেরত নেওয়ার পথে জব্দ, শাহজালাল বিমানবন্দরে চাঞ্চল্যকর অভিযান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবিগামী একটি ফ্লাইট থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৬টি স্ব...
গাইবান্ধার সুন্দরগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি, কৃতী মানুষ ও জনপদের পরিচয় সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রকাশিত হয়েছে ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ সাময়িকী। মঙ্গলবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সাময়িকীট...
গাইবান্ধার সুন্দরগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি, কৃতী মানুষ ও জনপদের পরিচয় সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রকাশিত হয়েছে ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ সাময়িকী। মঙ্গলবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সাময়িকীটির মোড়ক উন্মোচন করা হয়। সাময়িকীটির মোড়ক উন্মোচন করেন এর সম্পাদক ও বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান এম. শরিফুল ইসলাম।
৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
আগামী ৩ মাসে দেশের ওপর দিয়ে ৪ থেকে ৬টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে...
‘ইতিহাস, ঐতিহ্য, মানুষ, জনপদ’ স্লোগানকে সামনে রেখে প্রকাশিত সাময়িকীটির মূল লক্ষ্য সুন্দরগঞ্জের অতীত ও বর্তমানের মধ্যে সেতুবন্ধ তৈরি করা। এতে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, প্রকৃতি, কৃতী ব্যক্তি ও জনপদের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি হারিয়ে যেতে বসা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সাময়িকীটির সম্পাদকীয়তে এম. শরিফুল ইসলাম উল্লেখ করেন, একটি জনপদের স্বতন্ত্র পরিচয় গড়ে ওঠে তার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি ও মানুষের জীবনসংগ্রামের মধ্য দিয়ে।
সময়ের পরিবর্তনে প্রবীণদের স্মৃতিতে থাকা নানা ঘটনা, পুরোনো স্থাপনা, ঐতিহাসিক স্থান ও লোকজ সংস্কৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যথাযথভাবে এসব সংরক্ষণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের শেকড় ও জনপদের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ হারাবে। সম্পাদকীয়তে আরও বলা হয়, প্রকৃত উন্নয়ন কেবল রাস্তাঘাট, সেতু কিংবা অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়।
শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ ও মানুষের জীবনমানের উন্নয়নও এর গুরুত্বপূর্ণ অংশ। সুন্দরগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের এ উদ্যোগ ভবিষ্যতে গবেষণা, তথ্যসংগ্রহ ও নতুন প্রজন্মের অংশগ্রহণে আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা হয়েছে। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির প্রকাশনায় সাময়িকীটিকে সুন্দরগঞ্জের ইতিহাস ও পরিচয় সংরক্ষণের একটি প্রাথমিক প্রয়াস হিসেবে উল্লেখ করা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, সাময়িকীটি একসময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার দুলাল, প্রভাষক খন্দকার আশরাফুল আলম, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাময়িকীর প্রধান প্রতিবেদক সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি সাইফুল আকন্দ, সাংবাদিক হারুন অর রশিদ রাজু এবং সমাজসেবক জোবায়দুর রহমান প্রমুখ। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
ঐতিহ্য সংরক্ষণে ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ সাময়িকীর মোড়ক উন্মোচন—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
পরাজিত হওয়া
Tasmania 427 (Hope 99, Doran 77, Wyllie 64, Dwarshuis 4-85) beat New South Wales 202 (Bird 4-39) and...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।