রাজনীতি

নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
‘আমরা পালাইনি’
সম্পাদকের পছন্দ

‘আমরা পালাইনি’

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধ...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে জরুরি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে জরুরি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

কর আদায়ে প্রবৃদ্ধি ১২ শতাংশ ছাড়িয়েছে: অর্থ উপদেষ্টা
সম্পাদকের পছন্দ

কর আদায়ে প্রবৃদ্ধি ১২ শতাংশ ছাড়িয়েছে: অর্থ উপদেষ্টা

বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে। জিডিপির তুলনায় দেশের অভ্যন্তরীণ রাজস্ব আহরণে...

পরে উপাচার্য ভবন, বিজ্ঞান অনুষদ ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ভাষাশহীদ রফিক ভবনের নিচে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। মিছিল থেকে ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, জবি ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদের রক্ত, বৃথা যেতে দেব না’ এবং ‘ওয়াসিমের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

সমাবেশে ক্যাম্পাসে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়া এবং ছাত্রলীগের পরিচয়ে ক্যাম্পাসে প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে নিয়মিত শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্লাস করার পরিবেশ নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার দাবি জানানো হয়। সমাবেশে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে।

তারা বিভিন্ন ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছেন। পালিয়ে যাওয়া নেত্রীর দেশে ফেরার ঘোষণার বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, হাসিনা পালায় না বলেও পালিয়ে গেছে, এখন আসার কথা বলেও আসবে না। আসার আগে গণমাধ্যমে তার চেহারা দেখানোর আহ্বান জানান তিনি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। সামনের দিনে এ ধরনের অরাজকতা সৃষ্টি হলে এবং প্রশাসন ব্যবস্থা না নিলে ছাত্রদল নিজ দায়িত্বে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনে গুপ্ত থাকা ছাত্রলীগের চিহ্নিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান আহ্বায়ক। বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

নেতানিয়াহু ইসরায়েলের নতুন জোট সরকারেও থাকছেন, কী ইঙ্গিত দিলেন আইজেনকট
সম্পাদকের পছন্দ

নেতানিয়াহু ইসরায়েলের নতুন জোট সরকারেও থাকছেন, কী ইঙ্গিত দিলেন আইজেনকট

দীর্ঘদিন ইসরায়েল শাসন করা বেনিয়ামিন নেতানিয়াহুকে তাঁর নেতৃত্বাধীন নতুন জোট সরকারে রাখা হতে পারে বলে ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV