রাজনীতিব্রেকিং

‘আমরা পালাইনি’

‘আমরা পালাইনি’
‘আমরা পালাইনি’
‘আমরা পালাইনি’ ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
খাগড়াছড়িতে চাঁদের গাড়িতে আগুন, দুই সড়কে গাছ ফেলে অবরোধ
সম্পাদকের পছন্দ

খাগড়াছড়িতে চাঁদের গাড়িতে আগুন, দুই সড়কে গাছ ফেলে অবরোধ

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া খাগড়াছড়ি-দীঘিনালা ও খাগড়াছ...

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আ...

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।

রামগঞ্জে ছাত্রদলের দুই কমিটি বিলুপ্ত, আসছে নতুন নেতৃত্ব
সম্পাদকের পছন্দ

রামগঞ্জে ছাত্রদলের দুই কমিটি বিলুপ্ত, আসছে নতুন নেতৃত্ব

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটিগুলো হলো রামগ...

.নভেম্বরের শুক্রবারের সকালটা শুরু হয়েছিল একটু হেলেদুলে। কিছুটা অলস, ঘুমকাতুরে কুয়াশার মতো। অন্য দিনগুলোয় দম ফেলার ফুরসত মেলে না।

তবে সেদিন সময় একটু ধীরেই চলছিল। পৃথিবীও যেন কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সকালের প্রথম দফার কাজ শেষ।

থালায় দুটো রুটি, সবজি আর ডিম। মাইক্রোওয়েভে গরম করা খাবার থেকে তখনো হালকা ধোঁয়া উঠছে। ইলেকট্রিক কেটলিতে চা বসানো হয়েছে।

নাশতা সেরে চা পানের আয়োজন। তখনই আমাদের একজন বলে উঠল, ‘আজ খবরের বড় খরা। .আমাদের বার্তাকক্ষে একটা অদ্ভুত ঘটনা প্রায়ই ঘটে।

কেউ খবরের খরার কথা বললেই সেদিন ‘খবরের ঝড়’ বয়ে যায়। এক মুহূর্তের জন্যও চেয়ার ছাড়ার উপায় থাকে না। তাই কথাটা শুনে আমরা পরস্পরের দিকে তাকালাম।

সবার চোখেমুখে একই প্রশ্ন, তবে কি কোনো ‘ঝড়ের’ পূর্বাভাস। এমন ভাবনার মধ্যেই চায়ের কাপ হাতে নিয়েছি। ঠোঁটের কাছে তুলেছি মাত্র।

ঠিক তখনই প্রচণ্ড ঝাঁকুনি। আমরা বহুতল ভবনের ১২ তলায়। কিন্তু মনে হলো, গাছের মগডালে বসে আছি।

আর নিচ থেকে কেউ বুনো শক্তিতে একনাগাড়ে গাছটাকে ঝাঁকাচ্ছে। টেবিলটা এমনভাবে কেঁপে উঠল যেন সেটি কোনো আসবাব নয়; বরং এক জলজ্যান্ত প্রাণী; যে হঠাৎ চমকে উঠে গা ঝাড়া দিচ্ছে। ভীষণ জ্বরের রোগীর মতো থরথর করে কাঁপতে লাগল পানির বোতলটি।

মাথার ওপরের বাতিগুলো দুলছে। ঠিক যেমন দোলে ঝড়ের রাতে উত্তাল সমুদ্রে পুরোনো জাহাজের লন্ঠন। মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম, এটা সাধারণ কোনো কম্পন নয়।

শব্দটা আপনা থেকেই মুখ দিয়ে বেরিয়ে এল। বুকের ভেতরটা ধক করে উঠল। কী করতে হবে, কোথায় যেতে হবে, এসব ভাবার আগেই অজান্তে মুখে চলে এল দোয়া।

চোখের সামনে দেখছি, সহকর্মীরা যে যার মতো ছুটছে। কেউ কারও দিকে তাকাচ্ছে না। এমনকি কে কোথায় যাচ্ছে, তা-ও যেন কারও খেয়াল নেই।

প্রত্যেকেই আপন প্রাণ বাঁচাতে ব্যস্ত। অথচ আমরা তিনজন তখনো নিজ নিজ চেয়ারে বসে আছি। ভূমিকম্পের সময় ১২ তলা থেকে নিচে নামতে যাওয়াও ঝুঁকিপূর্ণ।

তা ছাড়া মৃত্যু যদি আসেই, পালিয়ে কি বাঁচা যায়। মুনীর চৌধুরী লিখে গেছেন, ‘মরণ যেখানে বাসা বেঁধেছে তার নাম কারাগার নয়। ’হতবিহ্বলতার মধ্যেই শিফট ইনচার্জ বললেন, ‘দ্রুত নিউজ লিখে ফেলো।

’ভূমিকম্পের রেশ তখনো কাটেনি। বারবার ওপরে তাকিয়ে দেখছি ঝুলন্ত বাতিগুলো ছিঁড়ে মাথায় পড়ে কি না। .ভয়ে শক্ত হয়ে যাওয়া আঙুলগুলো এবার নড়তে শুরু করল।

মুখে বিড়বিড় করে দোয়া পড়ছি, অন্যদিকে কি-বোর্ডে চলছে আঙুল। একদিকে বেঁচে থাকার আকুতি, অন্যদিকে ভূমিকম্পের খবর দ্রুত পাঠকের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ওয়েবসাইটে ভূমিকম্পের তথ্য পাওয়া গেল।

সময়, মাত্রা ও কেন্দ্রস্থলের তথ্য দিয়ে তৈরি হলো খবর। বার্তাকক্ষে দ্রুত কাজ করার অভ্যাস আমাদের আছে। প্রতিটি মুহূর্তের মূল্য আমরা জানি।

কিন্তু সেদিনের পরিস্থিতি ছিল অন্য রকম। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছিল। একই সঙ্গে সামলাতে হচ্ছিল নিজেদের।

২০২৫ সালের ২১ নভেম্বর, শুক্রবার। সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি হয়েছিল। ঠিক তিন মিনিট পর, সকাল ১০টা ৪১ মিনিটে প্রথম আলোর ওয়েবসাইটে খবরটি প্রকাশিত হয়।

এক লাফে বেড়ে যায় পাঠকসংখ্যা। ঘড়ির হিসাবে সময়টা সামান্য। কিন্তু সেই তিন মিনিটে কত কিছু হয়ে গেল।

.মাথার ওপরের বাতিগুলো তখনো পুরোপুরি স্থির হয়নি। চারপাশের আতঙ্কও কাটেনি। তবে সবার আগে খবরটি প্রকাশ করতে পেরে আমরা কিছুটা স্বস্তি পেলাম।

কিন্তু সেই অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হলো না। বিভিন্ন জায়গা থেকে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করল। ভূমিকম্প-বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার তাৎক্ষণিকভাবে জানালেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভূমিকম্পের ঝাঁকুনি ছিল এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

ভূমিকম্পের খবরাখবর নিয়ে আমরা তখন ব্যতিব্যস্ত। এমন সময় শিফট ইনচার্জের মুঠোফোন বেজে উঠল। তিনি আমাদের খোঁজখবর নিচ্ছিলেন।

শিফট ইনচার্জ বললেন, ‘আমরা তিনজন আছি। ভূমিকম্পের সময় অফিসেই ছিলাম। ’ কথাগুলো বলার সময় শিফট ইনচার্জের মনে কী চলছিল, জানি না।

কিন্তু তাঁর বলা দুটি শব্দ আজও মনে গেঁথে আছে: ‘আমরা পালাইনি।

জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ
সম্পাদকের পছন্দ

জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ

বাঁ থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষ। ছবি: সংগৃহীত। যাত্রাবাড়ী থানায় দায়ের করা জুলাইয়ের বৈষম্যবি...

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV