খেলাধুলাব্রেকিং

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তার দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তার দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তার দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তার দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ ছবি স্বত্ব সংরক্ষিত
24tv.live লাইভ ২৪/৭

বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক সবচেয়ে বড় নিউজ, লাইভ টিভি ও স্পোর্টস পোর্টাল

ভিজিট করুন: 24tv.live
ভেরিফাইড ডিজিটাল নিউজ নেটওয়ার্ক সরাসরি টিভি স্ট্রিমিং • শীর্ষ ১০ পোর্টাল আরএসএস • লাইভ স্পোর্টস স্কোর 24TV DIGITAL
পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
সম্পাদকের পছন্দ

পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পোশাকশিল্পের মালিকেরা যারা আওয়ামী লীগের (কার্যক্রম নিষি...

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের চরম নিরাপত্তাহীনতা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ছা...

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের চরম নিরাপত্তাহীনতা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এসব কর্মসূচি থেকে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভূমিকা ও সময়ক্ষেপণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ছাত্রনেতারা।

পাথরের ব্যবসা ছেড়ে কৃষি উদ্যোক্তা মনিরুজ্জামান, অনাবাদি জমিতে গড়েছেন সমন্বিত খামার
সম্পাদকের পছন্দ

পাথরের ব্যবসা ছেড়ে কৃষি উদ্যোক্তা মনিরুজ্জামান, অনাবাদি জমিতে গড়েছেন সমন্বিত খামার

পাথরের ব্যবসা ছেড়ে অনাবাদি জমিতে কৃষিকাজ শুরু করেন মনিরুজ্জামান। এখন ২৫ বিঘা জমিতে গড়ে তুলেছেন সমন্ব...

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনার পর এসব কর্মসূচি পালিত হয়। এর আগে এদিন দুপুর ২টার দিকে ক্যাম্পাসের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সোহেল (৩৬) নামের এক প্রাইভেটকারচালক গুরুতর আহত হন।

পরে তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ চলাকালে তাঁরা ‘ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘ক্যাম্পাসে ককটেল মারে, ভিসি-প্রক্টর কী করে’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরে উপাচার্য ও প্রক্টরের জবাবদিহি দাবি করেন তারা। ডাকসুর উদ্বেগ ও প্রশাসনের সঙ্গে বৈঠক।

এদিকে ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে চলমান অস্থিরতা এবং নিষিদ্ধ ছাত্রলীগের ধারাবাহিক ককটেল বিস্ফোরণের কারণে শিক্ষার্থীদের মধ্যে যে গভীর নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, সে বিষয়ে জবাবদিহি চাইতে উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য ছাত্রনেতারা। বৈঠকে ডাকসুর পক্ষ থেকে বলা হয়, গত সপ্তাহ থেকেই নিষিদ্ধ সংগঠনটি ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আগাম প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়—নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার রাত ৮টায় সভা ডাকা হয়েছে।

হুমকি পাওয়ার পরপরই জরুরি সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল উল্লেখ করে ডাকসু নেতারা বলেন, ধারাবাহিক নাশকতার ঘটনার পরও সভার নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার চেয়ে বিতর্কিত ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসনেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে আইবিএর শিক্ষক আবু ইউসুফ আবদুল্লাহর বিরুদ্ধে জুলাই গণহত্যায় সংশ্লিষ্টতার অভিযোগসংক্রান্ত নথি প্রশাসনের কাছে জমা দেওয়ার পরও তাঁকে পরিচালক হিসেবে পুনর্বহালের বিষয়টি তারা তুলে ধরেন।

ডাকসুর পক্ষ থেকে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, প্রশাসনের এ ধরনের ভূমিকা এবং নিষিদ্ধ শক্তির সঙ্গে কথিত যোগাযোগের কারণেই ক্যাম্পাসে ককটেল ও বোমাবাজির মতো ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে দুর্বৃত্তরা। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তাঁরা বলেন, অন্যথায় প্রশাসনকে পদত্যাগ করতে হবে। নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এতে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এইচ এম আবু জাফর। তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায়।

অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। আমরা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। অন্যদিকে, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সংগঠনটির নেতাকর্মীরা এ মিছিল বের করেন। সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং এর সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ” তিনি আরও বলেন, নিষিদ্ধ শক্তির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সোচ্চার হতে হবে এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। একই দিনে ঢাবি ক্যাম্পাসে পৃথক দুটি ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত হওয়ায় পুরো ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে তীব্র উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু
সম্পাদকের পছন্দ

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

ছবি: সংগৃহীতইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের দৌড়ে বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে এগিয়ে রয়েছেন গ...

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV