কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছবি: আমার দেশপিরোজপুরের কাউখালীতে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিবদমান দুই পক্ষের পাঁচজন করে প...
ছবি: আমার দেশপিরোজপুরের কাউখালীতে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিবদমান দুই পক্ষের পাঁচজন করে প্রতিনিধি এবং ইউএনওকে নিয়ে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা–কর্মীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবে...
সোমবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসক গোলাম রব্বানীর সভাপতিত্বে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গঠিত আহ্বায়ক কমিটি আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব পরিচালনা এবং পরবর্তী কার্যকরী পরিষদ গঠনের দায়িত্ব পালন করবে। জেলা প্রশাসনের এ উদ্যোগে আশ্রমের কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবে বলে মনে করছেন সংঘের সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ছিলেন রনঞ্জয় কৃষ্ণ দত্ত। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি কাউখালী শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন। একইভাবে তাঁর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আরেক ভারতীয় নাগরিক রতন লাল করকে আশ্রমের সহসাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়।
রনঞ্জয় কৃষ্ণ দত্ত দীর্ঘ ১৭ বছর ধরে সংঘের সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। অপরদিকে, সহসাধারণ সম্পাদক রতন লাল করের বিরুদ্ধেও অর্থ আত্মসাৎ করে ভারতে পাচারের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আশ্রমের অন্য সদস্যরা দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি বাতিলের দাবি জানান।
তবে তাঁদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের একটি অংশের সহযোগিতায় ওই দুই নাগরিক আশ্রমের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সূত্র জানায়, শ্রীগুরু সংঘের সারা দেশে ১০৮টি শাখা ও আশ্রম রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা কেন্দ্রীয় আশ্রমে অনুদান ও প্রণামির অর্থ প্রদান করেন।
প্রতি বছর এ খাতে কয়েক কোটি টাকা জমা হয়। অভিযোগ রয়েছে, গত ১০ বছর ধরে রনঞ্জয় কৃষ্ণ দত্ত ও রতন লাল কর স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে সংঘের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে ভারতে পাচার করেছেন। এ নিয়ে সংঘের অন্য সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ থাকলেও প্রভাবের কারণে অনেকে মুখ খুলতে সাহস পাননি।
এদিকে, দুই ভারতীয় নাগরিককে নিয়ে আশ্রমের কমিটি গঠন এবং অর্থ আত্মসাৎ ও ভারতে পাচারের অভিযোগ নিয়ে ২০২৫ সালের ২২ জুন দৈনিক আমার দেশ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এর এক দিন পরই গোপনে ভারতে চলে যান কমিটির সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত। কিছুদিন পর ভারতে চলে যান অপর ভারতীয় নাগরিক ও কমিটির সহসাধারণ সম্পাদক রতন লাল কর।
এরপর কমিটি বাতিলের দাবিতে সোচ্চার হন আশ্রমের অন্য সদস্যরা। তবে স্থানীয় প্রশাসনের অসহযোগিতার কারণে তাঁরা নতুন কমিটি গঠন করতে পারেননি বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার দাস ২০২৫ সালের ১৫ জুলাই ভারতীয় নাগরিকদের নিয়ে গঠিত কমিটি বাতিলের দাবিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।
রিটের পরিপ্রেক্ষিতে একই বছরের ৪ আগস্ট হাইকোর্ট আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, জেলা প্রশাসক এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবকে কারণ দর্শানোর নির্দেশ দেন। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের কমিটিতে অন্তর্ভুক্ত করার বৈধতা এবং কমিটির কার্যক্রম স্থগিতের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ওই আদেশের বিরুদ্ধে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন।
পরবর্তী সময়ে ১৮ নভেম্বর আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখে বিষয়টি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আদেশের পরও ভারতীয় নাগরিক রনঞ্জয় কৃষ্ণ দত্ত ও রতন লাল করের নির্দেশনায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল, নির্বাহী সভাপতি পরিমল কর্মকার এবং সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী আশ্রমের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। পরিমল কর্মকার বঙ্গবন্ধু ফাউন্ডেশন বামনা শাখার সাধারণ সম্পাদক বলেও জানা গেছে।
এ নিয়ে আশ্রমে দুটি পক্ষের সৃষ্টি হয় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতিতে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর বিরোধ নিরসনে উদ্যোগ নেয় জেলা প্রশাসন। সোমবার বিকেল ৩টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুই পক্ষের পাঁচজন করে প্রতিনিধি এবং ইউএনওকে নিয়ে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ২৫ নভেম্বর শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব পরিচালনা এবং পরবর্তী কার্যকরী পরিষদ গঠনের দায়িত্ব পালন করবে। নাম প্রকাশে অনিচ্ছুক আশ্রমের এক সদস্য বলেন, বাংলাদেশের মন্দির বা আশ্রম পরিচালনা কমিটিতে বিদেশি নাগরিকদের দায়িত্ব পালনের সুযোগ থাকা উচিত নয়।
অথচ আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর ধরে দুই ভারতীয় নাগরিক আশ্রমটি পরিচালনা করেছেন। ভবিষ্যতে যাতে কোনো বিদেশি নাগরিক এ কমিটিতে অন্তর্ভুক্ত হতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ দৈনিক আমার দেশকে বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে ইউএনওকে আহ্বায়ক করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের আশ্রম পরিচালনায় কোনো ভারতীয় নাগরিক থাকতে পারেন না। হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই-বাছাইয়ের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
পাসের হারে শীর্ষে ঢাকা, ফেলের হারে বরিশাল
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।