ঠিকানা বদলে, স্ত্রী ও কর্মকর্তাকে সামনে রেখে ৬০ কোটি টাকার কাজ পেলেন আ.লীগ নেতা

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ
যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম মুসলিম সদস্য নির্বাচিত আবদুল আল-সাইয়েদ। ছবি: সংগৃহীত।যুক্তরাষ্ট্রের সিন...
নিজ দলের পতনের দুই সপ্তাহের মাথায় নিজের প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্ত্রীর নামে করান। পরদিন আবেদন করেন প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তনের। এর পাঁচ মাসের মাথায় প্রতিষ্ঠানের নামটাই বদলে ফেলেন। মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড হয়ে যায় ইউটোপিয়া কনস্ট্রাক...
নিজ দলের পতনের দুই সপ্তাহের মাথায় নিজের প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্ত্রীর নামে করান। পরদিন আবেদন করেন প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তনের। এর পাঁচ মাসের মাথায় প্রতিষ্ঠানের নামটাই বদলে ফেলেন।
মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড হয়ে যায় ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এরপর ট্রেড লাইসেন্স থেকে স্ত্রীর নাম সরিয়ে নিজের প্রতিষ্ঠানের এক কর্মকর্তার নামে লাইসেন্স করান। পরে আবার স্ত্রীর নামেই ট্রেড লাইসেন্সের নিবন্ধন বহাল করেন।
তবে ওই লাইসেন্সে যোগাযোগের নম্বর হিসেবে স্ত্রীর পরিবর্তে ব্যবহার করেন ওই কর্মকর্তার মুঠোফোন নম্বর। দরপত্র, চুক্তিপত্র ও ই-জিপির কার্যক্রমে স্বাক্ষরের ক্ষমতাও দেওয়া হয় কর্মকর্তাকে। .মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ.প্রতিষ্ঠানে নিজের মালিকানা ও সম্পৃক্ততা গোপনের এমন নানা কৌশল অবলম্বনের পর নতুন নামে ব্যবসা চালাতে আবার সক্রিয় হন আওয়ামী লীগের ওই নেতা।
গত মে মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আহ্বান করা দরপত্রে অংশ নিয়ে তিনটি কাজ পায় নতুন নামের তাঁর প্রতিষ্ঠান। কাজ তিনটির মোট চুক্তিমূল্য ৬০ কোটি টাকার বেশি। যদিও দরপত্রে যোগ্যতা প্রমাণে ব্যবহার করা হয় আগের প্রতিষ্ঠানের অভিজ্ঞতার সনদ।
.ইউটোপিয়া বর্জ্য ব্যবস্থাপনার যে তিনটি কাজ পেয়েছে, সেগুলো মূলত সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার ও ল্যান্ডফিলে বর্জ্য পরিবহনের। এসব কাজে চুক্তির তুলনায় কম কর্মী নিয়োগ ও তাঁদের কম মজুরি পরিশোধ করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। .এই ঠিকাদার হলেন ফরিদ আহমেদ।
তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। ঢাকা উত্তর সিটিতে তাঁর ঠিকাদারি ব্যবসা পুরোনো। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালে কোম্পানি খুলেই চার বছরে (২০২১-২০২৪) মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের নামে তিনি অন্তত ৮৩ কোটি টাকার কাজ পান।
.নতুন নামের ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ট্রেড লাইসেন্স এখন ফরিদ আহমেদের স্ত্রী রামিহা আহমেদের (রোজা) নামে। তিনি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। আর ফরিদ আহমেদ আছেন ব্যবস্থাপনা পরিচালকের পদে।
দরপত্রের মালিকানাসংক্রান্ত তথ্য অনুযায়ী, ইউটোপিয়ায় ফরিদ আহমেদের অংশীদারত্ব ৬০ শতাংশ, তাঁর স্ত্রী রামিহা আহমেদের ৪০ শতাংশ। তবে প্রতিষ্ঠানের কার্যক্রম থেকে নিজেদের আড়াল করতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুবকর সিদ্দীককে প্রশাসনিক ক্ষমতা দিয়ে রেখেছেন এই নেতা। .কোম্পানি আইন-১১৯৪ এর ১১–এর ৮ ধারা অনুযায়ী যেহেতু নাম বা মালিকানা পরিবর্তন করলেও কোম্পানির দায় কিংবা অধিকার বদলায় না, সে অনুযায়ী যাচাই-বাছাই করেই ইউটোপিয়াকে যোগ্য ঘোষণা করা হয়েছে।
ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি.ইউটোপিয়া বর্জ্য ব্যবস্থাপনার যে তিনটি কাজ পেয়েছে, সেগুলো মূলত সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার ও ল্যান্ডফিলে বর্জ্য পরিবহনের। কর্মীদের উপস্থিতি নিশ্চিতে চুক্তিতে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি ব্যবহারের শর্ত থাকলেও ইউটোপিয়া তা অনুসরণ করছে না। এ বিষয়ে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে ইতিমধ্যে ওই প্রতিষ্ঠানকে লিখিত নোটিশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের আমলে ফরিদ আহমেদের তৎকালীন প্রতিষ্ঠান মাল্টি কনস্ট্রাকশনের নামে যে কাজগুলো পেয়েছিল, এর অধিকাংশই ছিল বর্জ্য ব্যবস্থাপনা কাজে কর্মী সরবরাহের। এই সরকারের সময়ও অনিয়ম ও অর্থ আত্মসাতের এমন কাজ পেতে ফরিদ আহমেদকে ডিএনসিসির বর্তমান প্রশাসন ও কর্মকর্তারা সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। .গুরুত্বপূর্ণ পদে দুই প্রশাসক, মেয়র।
পদে সংকেত দেখছেন অনেকে.৬০ কোটি টাকায় তিন কাজঢাকা উত্তর সিটির ২৬টি ওয়ার্ডে সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার এবং বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে পরিবহনের কাজ বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়। এসব কাজের জন্য গত ৫ মে ২৬টি ওয়ার্ডকে ছয়টি প্যাকেজে ভাগ করে দরপত্র আহ্বান করে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। এর মধ্যে তিনটি প্যাকেজের কাজ পেয়েছে ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
এর মধ্যে অঞ্চল-১-এর ১ নম্বর ওয়ার্ড এবং অঞ্চল-৬-এর ৫১ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত একটি প্যাকেজের কাজ পেয়েছে প্রতিষ্ঠানটি। এ প্যাকেজের চুক্তিমূল্য ২৪ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার টাকা। এ ছাড়া অঞ্চল-৩-এর ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত প্যাকেজের ১৭ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকার কাজ এবং অঞ্চল-৭-এর ৪৭ থেকে ৫০ নম্বর ওয়ার্ড ও অঞ্চল-৮-এর ৪৪ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত প্যাকেজের ১৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার টাকার কাজও পেয়েছে ইউটোপিয়া।
তিনটি প্যাকেজের মোট চুক্তিমূল্য ৬০ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকা। .ওই দরপত্রের মূল্যায়ন কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন ঢাকা উত্তর সিটিতে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোহাম্মদ হুমায়ুন কবীর। এখন ওই দায়িত্বে আছেন ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী।
দরপত্র আহ্বানকারী অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান বিদেশে থাকায় তাঁর সঙ্গে কথা বলে এ নিয়ে প্রথম আলোকে বক্তব্য দেন ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন। দরপত্রে ইউটোপিয়াকে যোগ্য বিবেচনা করার (রেনপন্সিভ) বিষয়ে ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের মালিক প্রতিষ্ঠানটি অন্য মালিকের কাছে বিক্রি করে দিয়েছেন। নতুন মালিক কোম্পানির নাম বদলে ইউটোপিয়া রেখেছেন।
তবে কোম্পানি আইন-১১৯৪ এর ১১–এর ৮ ধারা অনুযায়ী যেহেতু নাম বা মালিকানা পরিবর্তন করলেও কোম্পানির দায় কিংবা অধিকার বদলায় না, সে অনুযায়ী যাচাই-বাছাই করেই ইউটোপিয়াকে যোগ্য ঘোষণা করা হয়েছে। তবে কার কাছে প্রতিষ্ঠানটি বিক্রি করা হয়েছে, এ প্রসঙ্গে তিনি কোনো তথ্য দিতে পারেননি। যদিও ই-জিপির নথিতে এ বিষয়ে স্পষ্ট তথ্য রয়েছে।
যেখানে ইউটোপিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদ আহমেদ, যাঁর শেয়ার ৬০ শতাংশ এবং চেয়ারম্যান রামিহা আহমেদ, তাঁর শেয়ার ৪০ শতাংশ। .নিজেকে আড়ালের যত কৌশল২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরেই নিজেকে আড়াল করার বিভিন্ন কৌশল নেন আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদ। শুরুটা হয় প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স থেকে নিজের নাম সরানো দিয়ে।
নথি অনুযায়ী, আওয়ামী লীগের পতনের দুই সপ্তাহ পর ১৯ আগস্ট ট্রেড লাইসেন্সে নিজের নামের বদলে প্রতিনিধি হিসেবে তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান রামিহা আহমেদের নামে লাইসেন্স ইস্যুর আবেদন করা হয়। আবেদনে যুক্ত একটি নথিতে প্রতিষ্ঠানের শেয়ার–সংক্রান্ত তথ্য রয়েছে। তাতে রামিহা আহমেদের নামে ২ হাজার শেয়ার এবং ফরিদ আহমেদের নামে ৩ হাজার শেয়ার থাকার কথা উল্লেখ রয়েছে।
এক দিন পর ২০ আগস্ট, ফরিদ তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের ঠিকানা ভাটারার খিলবাড়িরটেক থেকে গুলশান থানাধীন শাহজাদপুরে পরিবর্তনের আবেদন করেন। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) নথি অনুযায়ী, এর প্রায় পাঁচ মাস পর গত বছরের ২২ জানুয়ারি মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের নাম পাল্টে ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড করা হয়। .এরপর বিভিন্ন সময় কখনো স্ত্রীর নামে ট্রেড লাইসেন্স, কখনো তা পরিবর্তন করে প্রতিষ্ঠানের কর্মকর্তার নামে, শেষে আবার স্ত্রীর নামেই ট্রেড লাইসেন্স নিবন্ধন করা হয়।
এর মধ্যে গত বছরের ১২ এপ্রিল ইউটোপিয়ার লাইসেন্সে স্ত্রী রামিহা আহমেদ নাম পাল্টে সিইও আবুবকর সিদ্দীকের নামে করার আবেদন করা হয়। আবেদনে যুক্ত বোর্ড সভার কার্যবিবরণীতে ব্যবস্থাপনা পরিচালক ফরিদ নিজেই ছিলেন। অর্থাৎ ট্রেড লাইসেন্সে নিজের নাম লুকালেও আড়াল থেকে ফরিদ নিজেই ছিলেন ফরিদ আহমেদ।
সর্বশেষ গত ১৭ মে ট্রেড লাইসেন্স আবার সিইও আবুবকরের পরিবর্তে রামিহা আহমেদের নামে করার আবেদন করা হয়। এখন ইউটোপিয়ার ট্রেড লাইসেন্স ফরিদের স্ত্রী রামিহার নামেই রয়েছে। তবে সর্বশেষ বোর্ড সভার কার্যবিবরণী অনুযায়ী নিজেদের আড়াল করে দরপত্র, চুক্তিপত্র ও ই-জিপিসহ সব ধরনের কার্যক্রম পরিচালনা তথা স্বাক্ষর করার ক্ষমতা দিয়ে রাখা হয়েছে সিইও আবুবকর সিদ্দীক ও ব্যবস্থাপক শাহীন আলমকে।
.প্রতিষ্ঠান খুলেই ৮৩ কোটি টাকার কাজযৌথ মূলধন কোম্পানি পরিদপ্তরের তথ্য অনুযায়ী মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট ২০২০ সালের ১৭ আগস্ট নিবন্ধিত হয়। পরের বছর সেপ্টেম্বর থেকেই প্রতিষ্ঠানটি ঢাকা উত্তর সিটিতে ঠিকাদারি কাজ শুরু করে। ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১২টি কাজ পায় মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের নামে।
এসব কাজের মোট চুক্তিমূল্য ৮৩ কোটি ২৪ লাখ ৫৮ হাজার টাকা। এর মধ্যে ২০২১ সালেই ফরিদের প্রতিষ্ঠান চারটি দরপত্রের কাজ পায়। যার প্রতিটিই ছিল ঢাকা উত্তর সিটির বিভিন্ন অঞ্চলের আওতাধীন ওয়ার্ডগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ।
অর্থাৎ ওই সড়ক ঝাড়ু ও নালা পরিষ্কারে শ্রমিক নিয়োগ ও ল্যান্ডফিলে বর্জ্য পরিবহনের কাজ। ওই চারটি কাজের আর্থিক মূল্য ছিল ৩৭ কোটি ১৬ লাখ ৩১ হাজার টাকা। ফরিদের পাওয়া অন্য কাজগুলোর বেশির ভাগই ছিল এমন শ্রমিক কিংবা কর্মী সরবরাহের।
যে কাজে অনিয়মের মাধ্যমে কর্মী কম খাটিয়ে ও কম পারিশ্রমিক দিয়ে অর্থ আত্মসাৎ করা যায়। ফরিদের প্রতিষ্ঠান মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের পাওয়া ওই কাজগুলো মধ্যে ২০২২ সালে প্রায় সাড়ে ৬ কোটি টাকায় অঞ্চল-৩ ও ৫–এর বর্জ্য সংগ্রহ, ২০২৪ সালে সাত কোটি টাকায় অঞ্চল-২ ও ৪–এর বিশেষ বর্জ্য সংগ্রহের কাজ, ২০২৩ সালে প্রায় সোয়া দুই কোটি টাকায় সুতিভোলা ও সাতারকুল খাল পরিষ্কার রয়েছে। .২০২৩ সালে ফরিদের মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট মশক নিধন কাজে কর্মী সরবারের কাজটি পায়।
ওই কাজের চুক্তিমূল্য ছিল প্রায় সাড়ে ২৮ কোটি টাকা। মশা নিধনের কাজে চুক্তি অনুযায়ী ওয়ার্ড পর্যায়ে পর্যাপ্তসংখ্যক কর্মী না পাওয়া নিয়ে তখন একাধিক প্রতিবেদন করেছে প্রথম আলো। মশক কর্মীদের পারিশ্রমিক কম দেওয়া নিয়ে ওই বছর ‘কর্মীদের কষ্টের বেতনের ৪ কোটি টাকা ঠিকাদারের পকেটে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো।
এসবের বাইরে ফরিদের প্রতিষ্ঠান ঢাকা উত্তর সিটির প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখার চারটি ঠিকাদারি কাজ পেয়েছে। এর মধ্যে তিনটি কাজই শ্রমিক সরবরাহের। কাজগুলো হচ্ছে ২০২২ সালে প্রায় অর্ধকোটি টাকায় দক্ষ ও অদক্ষ শ্রমিক সরবরাহ, পরের বছর ওই একই কাজ ৬০ লাখ টাকায় এবং একই বছর রোড মার্কিংয়ের কাজে আরও অর্ধকোটি টাকায় শ্রমিক সরবরাহের কাজ।
এ ছাড়া ২০২২ সালে যান্ত্রিক শাখায় ব্যাটারি ও যন্ত্রাংশ সরবরাহের ১৯ লাখ টাকার আরও একটি কাজ পায় ফরিদের প্রতিষ্ঠান। .প্রকৌশলী ও কর্মকর্তাদের সম্পৃক্ততাআওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদের প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখার কিছু কর্মকর্তা ও প্রকৌশলীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। করপোরেশনের একাধিক কর্মকর্তা ও কর্মী বিষয়টি প্রথম আলোকে জানিয়েছেন।
তবে কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে চাননি। অভিযোগের একটি যোগসূত্র পেয়েছে প্রথম আলো। ২০২৩ সালের ২৬ অক্টোবরের একটি চিঠি দেখা যায়, ২৯ অক্টোবর ই-জিপি পরিচালনাকারী প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া ঠিকাদার ও তাদের প্রতিনিধিদের দরপত্র জমা দেওয়ার বিষয়ে একটি প্রশিক্ষণ দিয়েছিল।
ওই চিঠির ২২ নম্বরে মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রতিনিধি হিসেবে মো. আলামীনের নাম রয়েছে। এই আলামীন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রকৌশল শাখায় কম্পিউটার কর্মী হিসেবে কাজ করেন। ঢাকা উত্তর সিটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আলামীন সিটি করপোরেশনের স্থায়ী কর্মী নন।
২০১৮-১৯ সালের দিকে নন-স্কেলভুক্ত কর্মী হিসেবে তাঁর নিয়োগ হয়েছিল। গত বছর তিনি স্কেলভুক্ত হন। আলামীন করপোরেশনের এক জ্যেষ্ঠ প্রকৌশলীর আত্মীয় হিসেবে পরিচিত।
ঠিকাদারের প্রতিনিধি হিসেবে ওই প্রশিক্ষণে আলামীনের অংশ নেওয়ার বিষয়ে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, অতীতে পরিস্থিতি এমন ছিল যে, বর্জ্য ব্যবস্থাপনার কাজগুলো করতে ঠিকাদারদের ধরে ধরে এনে কাজ দিতে হয়েছে। ঠিকাদারেরা ই-জিপির দরপত্র প্রক্রিয়া বুঝত না। তাঁদের সহায়তা করতেই আলামীনকে প্রশিক্ষণে পাঠানো হয়েছিল।
ওই প্রশিক্ষণে মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রতিনিধি হিসেবে প্রশিক্ষণে যাওয়ার কারণ জানতে আলামীনের মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠিয়েও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। .মালিকানার বিষয়ে জানতেন না প্রশাসকইউটোপিয়ার মালিক কে—জানতে চাইলে ওই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুবকর সিদ্দীক প্রথম আলোকে বলেন, ‘এটা আমি এককথায় বলতে পারব না। আপনি একটু আমার সঙ্গে দেখা করেন।
এরপর এ বিষয়ে বিস্তারিত কথা বলব। আপনি এসে আমার সঙ্গে কথা বললে ভালো হবে। ’তাঁর দাবি, প্রতিষ্ঠানটি কেনার চেষ্টা করেছিলেন তিনি।
তবে ফরিদ আহমেদ না থাকায় তা সম্ভব হয়নি। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) ফরিদ হাজির হতে পারেননি। ফলে প্রতিষ্ঠানটি এখনো ফরিদের নামেই আছে।
তবে ইউটোপিয়ার নামে পৃথক একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে, যেখানে প্রতিষ্ঠানের লেনদেন হচ্ছে। .এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদ আহমেদের মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, কোন প্রতিষ্ঠান রেসপন্সিভ (যোগ্য) বা নন-রেসপন্সিভ (অযোগ্য) হবে, তা ই-জিপির প্রক্রিয়ায় নির্ধারিত হয়।
এখানে তাঁর কোনো হস্তক্ষেপ নেই। ইউটোপিয়া যোগ্য বিবেচিত হওয়ায় কাজ পেয়েছে। দরপত্র প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি।
ছদ্মবেশে কাজ নেওয়ার বিষয়ে তিনি বলেন, ইউটোপিয়ার মালিকানার বিষয়টি তাঁর জানা ছিল না। এ রকম কিছু থাকলে তা খতিয়ে দেখে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেন, ই-জিপিতে কোনো প্রতিষ্ঠানের মালিকের রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো অপরাধে জড়িত থাকার তথ্য থাকে না।
সেখানে মূলত দরপত্রে প্রতিষ্ঠানের যোগ্যতা যাচাই করা হয়।
মামুনুল হকের দলের ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী সম্পর্কে যা জানা গেল
মুর্শিদ আলম সিদ্দিকী ও মাওলানা মাহবুবুল হকআসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা উত্তর ও দ...

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।