ইউজিসির আহ্বান মানবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও, ভর্তি পরীক্ষা নিয়ে আরও যা জানা গেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আহ্বান না মানার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারা ঘোষিত সময়েই ভর্তির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত বহাল রেখেছে। এর আগে গত সোমবার যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের জাতীয় স্বার্থ ও...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আহ্বান না মানার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারা ঘোষিত সময়েই ভর্তির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত বহাল রেখেছে। এর আগে গত সোমবার যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল ইউজিসি।
তবে বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।
শর্ত সাপেক্ষে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। .গতকাল বুধবার রাতে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন। তিনি বিজ্ঞান অনুষদের ডিন ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, গতকাল বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। পূর্বনির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দিতে অনলাইনে আবেদনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। চলতি বছরের ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য (সাপ্লিমেন্টারি) শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন। তবে কোনো শিক্ষার্থী দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য হলে আবেদন করতে পারবেন না।
.বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের (বিবিএ) ডিন অধ্যাপক মোহাম্মদ সালেহ জহুর প্রথম আলোকে বলেন, দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁরা ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল পাবেন। এরপরও যাঁরা অকৃতকার্য থাকবেন, তাঁরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
আর আবেদনের যোগ্যতার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি ২৩ আগস্ট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘোষণা অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে।
এরপর ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ‘বি’ ইউনিটের পরীক্ষা ৫ ফেব্রুয়ারি ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি হবে। .এ ছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘বি-২’ উপ-ইউনিটের ৪ ফেব্রুয়ারি ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
গত বছরের মতো এ বছরও ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
ইউজিসির আহ্বান মানবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও, ভর্তি পরীক্ষা নিয়ে আরও যা জানা গেল—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।




মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।