আট বিভাগের খাবার ও সংস্কৃতির মেলবন্ধনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফ্লেভারফুল বাংলাদেশ

দেশের আট বিভাগের ঐতিহ্যবাহী খাবার, শিল্পকলা ও লোকজ সংস্কৃতিকে এক ছাদের নিচে তুলে ধরতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুরু হয়েছে দশ দিনব্যাপী উৎসব ‘ফ্লেভারফুল বাংলাদেশ ২০২৬’।
দেশের আট বিভাগের ঐতিহ্যবাহী খাবার, শিল্পকলা ও লোকজ সংস্কৃতিকে এক ছাদের নিচে তুলে ধরতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুরু হয়েছে দশ দিনব্যাপী উৎসব ‘ফ্লেভারফুল বাংলাদেশ ২০২৬’। বাংলাদেশের খাবার মানেই কেবল স্বাদ কিংবা রসনার তৃপ্তি নয়, এর সঙ্গে মিশে আছে অঞ্চলভিত্তিক ইতিহাস, মানুষের জীবনযাপন, লোকজ সংস্কৃতি ও প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা ঐতিহ্য। দেশের একেক অঞ্চলের খাবারের স্বাদ যেমন আলাদা, তেমনি প্রতিটি পদের সঙ্গে জড়িয়ে আছে নিজস্ব জনপদের গল্প।
সেই গল্পকে খাবার, শিল্পকলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুরু হয়েছে দশ দিনব্যাপী আয়োজন ‘ফ্লেভারফুল বাংলাদেশ ২০২৬’। উৎসবের মূল আকর্ষণ খাবার। দেশের আট বিভাগের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পদগুলো এক ছাদের নিচে নিয়ে আসার চেষ্টা করেছেন হোটেলটির একজিকিউটিভ শেফ শীতল বটলেরো ও তাঁর রন্ধনশিল্পীদের দল।
মেনু তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে আঞ্চলিক খাবারের স্বকীয়তা, পরিচিত স্বাদ ও স্থানীয় রান্নার বৈচিত্র্যকে। খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের ভর্তা, পিঠা, মাংসের নানা পদ, কাবাব, নিহারি, আঞ্চলিক মাছ ও মাংসের রান্নাসহ পরিচিত ও ঐতিহ্যবাহী অনেক পদ। পাশাপাশি রয়েছে পিঠা, মিষ্টান্ন ও বেকারির আয়োজন।
দেশীয় খাবারের পাশাপাশি আন্তর্জাতিক অতিথিদের কথা বিবেচনা করে রাখা হয়েছে বিভিন্ন দেশের খাবারও। সব মিলিয়ে উৎসবজুড়ে তিন শতাধিক পদের স্বাদ নেওয়ার সুযোগ থাকছে বলে জানান শেফ। ‘ফ্লেভারফুল বাংলাদেশ’-এর ভাবনায় খাবারের পাশাপাশি সমান গুরুত্ব পেয়েছে শিল্প ও সংস্কৃতি।
উৎসবজুড়ে থাকছে সরাসরি চিত্রাঙ্কন, শিল্পকর্ম প্রদর্শনী, লোকজ পরিবেশনা ও ঐতিহ্যবাহী কারুশিল্পের প্রদর্শনী। স্থানীয় শিল্পী ও কারুশিল্পীদের কাজের মধ্য দিয়ে বাংলাদেশের নান্দনিক ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, কোনো খাবারের নাম উচ্চারণ করলেই আমাদের মনে নির্দিষ্ট কোনো অঞ্চলের ছবি ভেসে ওঠে।
যেমন কালাভুনার কথা বললে চট্টগ্রামের কথা মনে পড়ে, আবার দইয়ের কথা বললে সামনে আসে বগুড়ার পরিচিতি। এভাবেই খাবার একটি জনপদের পরিচয় বহন করে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবে জনপ্রতি অংশগ্রহণের মূল্য ১১ হাজার ৫০০ টাকা।
নির্দিষ্ট ২৮টি ব্যাংকের কার্ডে ‘একটি কিনলে তিনটি বিনা মূল্যে’ অফার রয়েছে। সে ক্ষেত্রে শর্তসাপেক্ষে জনপ্রতি কার্যকর মূল্য দাঁড়াবে ২ হাজার ৮৭৫ টাকা। উৎসবটি চলবে ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত।
যারা দেশের বিভিন্ন অঞ্চলের খাবারের স্বাদ নিতে চান, একই সঙ্গে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির নানা অনুষঙ্গের সঙ্গে পরিচিত হতে চান, তাঁদের জন্য ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এ আয়োজন হতে পারে ভিন্নধর্মী এক অভিজ্ঞতা। রিভিউআট বিভাগের খাবার ও সংস্কৃতির মেলবন্ধনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফ্লেভারফুল বাংলাদেশনাদিয়া ইসলাম শেয়ার করুনফলো করুনদেশের আট বিভাগের ঐতিহ্যবাহী খাবার, শিল্পকলা ও লোকজ সংস্কৃতিকে এক ছাদের নিচে তুলে ধরতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুরু হয়েছে দশ দিনব্যাপী উৎসব ‘ফ্লেভারফুল বাংলাদেশ ২০২৬’। নৃত্য পরিবেশনা১১ নভেম্বর সন্ধ্যায় হোটেলটির ক্যাফে সোশ্যাল-এ বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব।
চলবে ২০ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যঐতিহ্য, শিল্পকলা ও সংস্কৃতিকে দেশি-বিদেশি অতিথিদের সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সঙ্গে কৌশলগত সহযোগী হিসেবে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন ও দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড।
লোকসংগীতের পরিবেশনাউদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ছিল বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় উদ্যাপনে পুঁথিপাঠের পরিবেশনা। এরপর স্বাগত বক্তব্য দেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের পরিচালক অলিভিয়ের লরো। তিনি জানান, দেশের আট বিভাগের খাবার, ঐতিহ্য ও সংস্কৃতিকে একই আয়োজনে তুলে ধরার পরিকল্পনা থেকেই এ উৎসবের আয়োজন।
শুধু খাবার পরিবেশন নয়, লোকজ পরিবেশনা, শিল্পকর্ম প্রদর্শনী, সরাসরি চিত্রাঙ্কন এবং স্থানীয় কারুশিল্পীদের তৈরি ঐতিহ্যবাহী পণ্যের মাধ্যমে বাংলাদেশের বহুমাত্রিক সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হবে এখানে। মাছ ও মাংসের সমাহারউৎসবের মূল আকর্ষণ খাবার। সাজানো হচ্ছে সব খাবারউদ্বোধনী অনুষ্ঠানে খাবারের পরিকল্পনা ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন একজিকিউটিভ শেফ।
তাঁর বক্তব্যে উঠে আসে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পরিচিত খাবারের পাশাপাশি স্থানীয় মানুষের প্রতিদিনের খাদ্যাভ্যাসে থাকা নানা পদও স্থান পেয়েছে এ আয়োজনে। ফলে এটি কেবল বিশেষ কোনো উৎসবের খাবারের আয়োজন নয়, বরং বাংলাদেশের ঘরোয়া ও আঞ্চলিক রন্ধনঐতিহ্যের বিস্তৃত উপস্থাপন। আমাদের ভর্তা যতএ আয়োজনের বিশেষত্ব হলো, খাবারগুলোকে শুধু বুফের তালিকায় সীমাবদ্ধ না রেখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের রন্ধনপরিচয়ের অংশ হিসেবে উপস্থাপনের চেষ্টা।
ফলে একই জায়গায় দাঁড়িয়ে দেশের নানা প্রান্তের খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি সেগুলোর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও তৈরি হয়েছে। অতিথিদের খাবার সম্পর্কে জানাচ্ছেন একজিকিউটিভ শেফ শীতল বটলেরোউদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন ও দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের উপদেষ্টা ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি দেশের সংস্কৃতি, শিল্পচর্চা ও ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
গরুর কলিজা ভুনাপরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কোম্পানি সচিব মোহাম্মদ মুজাফফর হোসেন। তাঁর বক্তব্যে উঠে আসে খাবারের সঙ্গে একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গভীর সম্পর্কের কথা। নানা ধরনের পিঠাবাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে খাবার হতে পারে চমৎকার একটি মাধ্যম।
কারণ, খাবারের স্বাদ গ্রহণের মধ্য দিয়ে একটি দেশের মানুষের জীবনযাপন, সামাজিক ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া যায়। ‘ফ্লেভারফুল বাংলাদেশ ২০২৬’ সেই ভাবনাকেই সামনে নিয়ে এসেছে। দেশিয়মিষ্টিএকদিকে আট বিভাগের খাবারের সমাহার, অন্যদিকে শিল্পকর্ম, লোকজ পরিবেশনা ও কারুশিল্পের প্রদর্শনী—সব মিলিয়ে উৎসবটি হয়ে উঠেছে বাংলাদেশের ঐতিহ্যকে একসঙ্গে আবিষ্কারের আয়োজন।
উদ্বোধন করেন অতিথিরাবাংলাদেশকে চিনতে সব সময় মানচিত্র কিংবা ইতিহাসের বইয়ের প্রয়োজন হয় না। কখনো একটি আঞ্চলিক খাবারের স্বাদ, কোনো লোকজ গানের সুর কিংবা একজন কারুশিল্পীর হাতে তৈরি শিল্পকর্মও একটি দেশের গল্প বলে দিতে পারে। ‘ফ্লেভারফুল বাংলাদেশ’ সেই গল্পগুলোকে এক জায়গায় নিয়ে এসে মনে করিয়ে দেয়, আমাদের ঐতিহ্যের সবচেয়ে সুন্দর পরিচয় লুকিয়ে আছে বৈচিত্র্যের মধ্যেই।
এই আয়োজনে যতি পড়বে ২১ নভেম্বর ফ্রেঞ্চ অপেরা সিঙ্গারের সঙ্গে বাংলার যাত্রা পালার যৌথউপস্থাপনার মধ্যে দিয়ে। ছবি: নাদিয়া ইসলাম/হোটেল ইন্টারকন্টিনেন্টাল।



মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।