এইচএসসিতেও সাফল্য ধরে রাখা সাঈমের স্বপ্ন চিকিৎসক হওয়ার

প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী তহবিলের মাধ্যমে শিক্ষাবৃত্তি পেয়ে এইচএসসি পর্যায়েও জিপিএ-৫ পেয়েছেন মো.আবু সাঈম।সংসারের শত প্রতিকূলতার মধ্যেও দমে যাননি মেধাবী শিক্ষার্থী মো.আবু সাঈম। সানিডেইলের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী তহবিলের মাধ্যমে শিক্ষাবৃত্তি পেয়ে ...
প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী তহবিলের মাধ্যমে শিক্ষাবৃত্তি পেয়ে এইচএসসি পর্যায়েও জিপিএ-৫ পেয়েছেন মো.আবু সাঈম। সংসারের শত প্রতিকূলতার মধ্যেও দমে যাননি মেধাবী শিক্ষার্থী মো.আবু সাঈম। সানিডেইলের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী তহবিলের মাধ্যমে শিক্ষাবৃত্তি পেয়ে এইচএসসি পর্যায়ে পড়াশোনা করেছেন তিনি।
সাঈম এবারের এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫পেয়েছেন। এর আগে ২০২৪ সালে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫পেয়েছিলেন তিনি। তাঁর বাড়ি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নিজামপুর গ্রামে।
খোঁজ নিয়ে জানা যায় মেধাবী শিক্ষার্থী মো.আবু সাঈমের বাবা মো.নূর উদ্দিন ছিলেন বর্গাচাষী। সাত বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। বিধবা মা হেনা আক্তারের দর্জির কাজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরে ইংরেজি বিষয়ে মাস্টার্স সম্পন্নকারী তাঁর আপন বড় ভাইয়ের টিউশনির আয়ে চলে তাঁদের পাঁচ সদস্যের সংসার।
সংসারের অভাব নিত্যদিনের সঙ্গী হলেও অভাব তাঁকে দমিয়ে রাখতে পারেনি। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়। তাঁর বড় বোন নার্সিং ও মিডওয়াইফারি কলেজ কুমিল্লায় ডিপ্লোমা কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থী।
পরিবারের কনিষ্ঠ ছোট ভাই মো.জাকারিয়া আল নূর (১০) স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী। মেধাবী শিক্ষার্থী মো.আবু সাঈম বলেন, ‘প্রথম আলো ট্রাস্ট দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথ সহায়কের ভূমিকা পালন করে থাকে। আমি এসএসসিতে শিক্ষাবৃত্তি পাওয়ায় কলেজে আমার লেখাপড়ার কোনো ব্যঘাত ঘটেনি।
এতে আমার খুবই উপকার হয়েছে। আমি এখন ময়মনসিংহ শহরের একটি কোচিং সেন্টারে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
হেনা আক্তার বলেন, ‘আমার স্বামী অন্যের জমিতে চাষ করতেন। আর এই আয় দিয়ে চলতো আমাদের সংসার। সাতবছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
দর্জিগিরি ও আমাদের বড় ছেলের টিউশনির উপার্জনে চলে আসছে পাঁচ সদস্যের সংসার। নিজেরার বসতবাড়ির ৬শতক ভিটে বাড়ি ছাড়া আর কোনো জমি জমা নাই। আমার ছেলের স্বপ্ন হে ডাক্তার অইয়া মানুষের সেবা করব।
শিক্ষাবৃত্তি পাওয়ার কারণে ছেলেডার এইচএসসি পর্যন্ত লেখাপড়া সুন্দর ভাবেই চলেছে। আমার এই ছেলের শিক্ষাবৃত্তি চালু রাখলে এটি তাঁর স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম আলোর কাছে আমরা চিরঋণী।
সুনামগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রাজন কান্তি দাস শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫পাওয়া মো.আবু সাঈম অত্যন্ত শান্ত ও মেধাবী। লেখাপড়া করার সুষ্ঠু পরিবেশ ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেলে ভবিষ্যতে সে অনেক ভালো করবে বলে আমার বিশ্বাস।
এইচএসসিতেও সাফল্য ধরে রাখা সাঈমের স্বপ্ন চিকিৎসক হওয়ার—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।



মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।