জাতীয়ব্রেকিং

এক কাতলার দাম ৫৭ হাজার টাকা

এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে আজ বৃহস্পতিবার ভোরে জেলেদের জালে ধরা পড়ে ২৩ কেজি ওজনের একটি কাতলা মাছ। পরে রাজধানীর গুলশানের এক ব্যবসায়ী মাছটি ৫৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদ...

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে আজ বৃহস্পতিবার ভোরে জেলেদের জালে ধরা পড়ে ২৩ কেজি ওজনের একটি কাতলা মাছ। পরে রাজধানীর গুলশানের এক ব্যবসায়ী মাছটি ৫৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন। স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে মাছ ধরতে যান জেলে লুৎফর রহমান।

একপর্যায়ে দৌলতদিয়া ফেরিঘাট–সংলগ্ন এলাকায় চাপ জাল ফেলে ওই কাতলা মাছ ধরেন তিনি। .পরে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে আসেন ওই জেলে। সকাল ছয়টার দিকে নিলামে মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

চান্দু মোল্লা বলেন, মাছটি কেনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এটির ছবি ও ভিডিও প্রকাশ করেন। পাশাপাশি দেশ-বিদেশে থাকা পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে গুলশানের এক ব্যবসায়ী প্রতি কেজি ১০০ টাকা লাভ দিয়ে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

.পদ্মায় এই মৌসুমে ‘এত বড় ইলিশ’ ধরা পড়ল, ১৫ হাজারে বিক্রি.ক্রেতার দেওয়া ঠিকানা অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী একটি দূরপাল্লার বাসে মাছটি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান চান্দু মোল্লা। তাঁর ভাষ্য, চাপ জালে সাধারণত এত বড় কাতলা মাছ ধরা পড়তে দেখেননি। চলতি মৌসুমেও এত বড় কাতলা মাছ প্রথম কিনেছেন।

পদ্মায় বড় মাছ ধরা পড়ায় জেলেদের পাশাপাশি স্থানীয় মাছ ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন। .পদ্মার দুই কাতল বিক্রি হলো এক লাখ ১৮ হাজার টাকায়।

এক কাতলার দাম ৫৭ হাজার টাকা—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV