পরকীয়া বিতর্কে আলোচিত 'চীনের কথিত গুপ্তচর' অ্যালিস হুয়াং আসলে কে

ছবির ক্যাপশান, জেনসেন হুয়াং (বামে) এবং অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিতArticle InformationAuthor, লিলি জামালি, প্রযুক্তি সংবাদদাতা এবং পিটার হসকিন, বিজনেস রিপোর্টারPublished ১৬ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটকৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এ...
ছবির ক্যাপশান, জেনসেন হুয়াং (বামে) এবং অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিতArticle InformationAuthor, লিলি জামালি, প্রযুক্তি সংবাদদাতা এবং পিটার হসকিন, বিজনেস রিপোর্টারPublished ১৬ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটকৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তার সঙ্গে একজন কথিত চীনা গুপ্তচরের সম্পর্ক ছিল। এ অভিযোগ এখন যুক্তরাষ্ট্রের সরকারি তদন্তের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউইয়র্ক টাইমসের মতে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করতেন যে অ্যালিস হুয়াং নামের একজন চীনা ব্যবসায়ী, যার সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তিনি বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন।
জেনসেন হুয়াং রোববার স্বীকার করেন যে, তিনি তার স্ত্রীর প্রতি 'বিশ্বস্ত ছিলেন না' এবং স্ত্রী ও সন্তানদের যে ক্ষতি তিনি করেছেন, তার জন্য ক্ষমা চান। মার্কিন প্রযুক্তি কোম্পানি এবং বিশ্বের অন্যতম দামী প্রতিষ্ঠান এনভিডিয়া এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্বাধীন তদন্ত শুরু করেছে। কোম্পানিটি বলেছে, তাদের মনে হয় না যে, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে।
তারা আরও বলেছে, হুয়াং এখনো কোম্পানির নেতৃত্ব চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, এফবিআইও এ সম্পর্কের বিষয়টি তদন্ত করছে। বিবিসির পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলে এফবিআই এ নিয়ে আর কিছু বলতে অস্বীকৃতি জানায়।
ট্রাম্প বলেন, সোমবার তিনি হুয়াংয়ের সঙ্গে কথা বলেছেন, সেই সব প্রতিবেদনের পর যেগুলোতে বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্র মনে করে হুয়াং একটি 'চীনা গুপ্তচর অভিযানে'র লক্ষ্যবস্তু ছিলেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, "আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনার কি কোনো ধারণা ছিল যে তিনি একজন গুপ্তচর। তিনি (জেনসেন) বলেছিলেন, 'আমার কোনো ধারণাই ছিল না যে তিনি (অ্যালিস) গুপ্তচর ছিলেন।
' সত্যি বলতে আমি তার কথা বিশ্বাস করি। আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা। বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন। বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। নিউইয়র্ক টাইমসের মতে, মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করতেন যে, অ্যালিস হুয়াংকে চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থা গুপ্তচরবৃত্তির জন্য নিয়োগ করেছিল।
তিনি বর্তমানে কোথায় আছেন, তা জানা যায়নি। অ্যালিস হুয়াং, যার সঙ্গে জেনসেন হুয়াংয়ের কোনো পারিবারিক সম্পর্ক নেই, তিনি মার্চ থেকে নভেম্বর ২০২৩ পর্যন্ত সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিডে একজন জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে কাজ করেছেন। ওই কোম্পানির বিরুদ্ধে সন্দেহ ছিল যে তারা এনভিডিয়ার চিপ চীনে পাঠাতে সহায়তা করেছিল।
তবে এনভিডিয়া বলেছে, এ অভিযোগ তদন্ত করা হয়েছে এবং তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। তবুও সিঙ্গাপুর সরকার এখনো মেগাস্পিডের বিরুদ্ধে আগের অভিযোগগুলো পর্যালোচনা করছে। অভিযোগগুলোয় বলা হয়েছে, কোম্পানিটি মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ চীনে পৌঁছে দিচ্ছিল।
বিবিসি ব্যাখ্যা চেয়ে মেগাস্পিডের সঙ্গে যোগাযোগ করেছে। অক্টোবরে কোম্পানিটি নিউইয়র্ক টাইমসকে বলেছিল যে মেগাস্পিডের বর্তমান কর্তৃপক্ষ এ অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং অভ্যন্তরীণ তদন্তের জন্য স্বাধীন আইনি পরামর্শক নিয়োগ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নজরদারি ও গোপন অনুসরণের সময় অ্যালিস হুয়াং এবং একজন মার্কিন নাগরিকের মধ্যে যোগাযোগের তথ্য পাওয়া যায়, পরে যার পরিচয় জেনসেন হুয়াং হিসেবে নিশ্চিত হয়।
যদিও এখনো পরিষ্কার নয় যে অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত, তিনি ঠিক কী তথ্য সংগ্রহ করেছিলেন এবং বেইজিংকে সেসব দিয়েছিলেন কী-না, কিংবা আদৌ তিনি গুপ্তচরবৃত্তি করেছিলেন কি না। মন্তব্যের অনুরোধের জবাব তিনি দেননি। বিবিসি যখন এনভিডিয়াকে জিজ্ঞেস করে যে কোম্পানিটি গোয়েন্দা সংক্রান্ত উদ্বেগের কথা জানত কী-না, তখন কোম্পানি জানায়, তারা এ ধরনের কোনো তথ্য পায়নি।
এনভিডিয়ার একজন মুখপাত্র বিবিসিকে বলেন, "আমাদের বিশ্বাস, আমরা যদি কোনো প্রকৃত হুমকির লক্ষ্যবস্তু হতাম, তাহলে মার্কিন সরকার আমাদের জানাত। এদিকে, চীন গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো ইয়াকুন সোমবার সাংবাদিকদের বলেন, "আমরা এ বিষয়ে আগেও জবাব দিয়েছি।
চীনা গুপ্তচরদের নিয়ে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, জল্পনানির্ভর এবং চীনের বদনাম করার চেষ্টা। নিউইয়র্ক টাইমস অক্টোবরের শেষ দিকে জানায় যে গত বছর ডোনাল্ড ট্রাম্পকে একটি গোয়েন্দা ব্রিফিং দেওয়া হয়েছিল, যেখানে দাবি করা হয় যে অ্যালিস হুয়াং চীনের জন্য গুপ্তচরবৃত্তি করেন। রোববার সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন, তিনি কি এ তথ্যের ভিত্তিতে ব্যবস্থা না নেওয়ার জন্য অনুতপ্ত।
জবাবে তিনি বলেন, "না, আমার তা মনে হয় না। আমার কাছে তাকে একজন সম্মানিত মানুষ বলে মনে হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও হুয়াং সম্পর্কে প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, রুবিও গত বসন্তে এমন একটি স্মারকপত্র তৈরির তদারকি করেছিলেন, যেখানে ট্রাম্প প্রশাসনকে ওই চীনা ব্যবসায়ীর সঙ্গে হুয়াংয়ের ব্যাপারে সম্পর্কে সতর্ক করা হয়েছিল। এনভিডিয়া যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতার কেন্দ্রে অবস্থান করছে। এ কারণেই বিলিয়নিয়ার ব্যক্তিত্ব জেনসেনের পরকীয়া সম্পর্ক মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
ট্রাম্প বলেন, "যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় জিতবে, সেই-ই বিজয়ী হবে। মূল উদ্বেগ হলো, চীন যদি কৃত্রিম বুদ্ধিমত্তায় এগিয়ে যায়, তাহলে তার সামরিক ও নজরদারি সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্রের অগ্রগামিতা অনেকাংশে এনভিডিয়ার মতো মার্কিন কোম্পানি এবং তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-র মতো প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল।
প্রতিষ্ঠানটি বিশ্বের ৯০ শতাংশেরও বেশি সবচেয়ে উন্নত চিপ তৈরি করে। ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র চীনের উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকার সীমিত করতে ধারাবাহিক রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকর করে আসছে। ওয়াশিংটন বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক সুবিধা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য এসব নিষেধাজ্ঞা প্রয়োজনীয়।
এর ফলে এনভিডিয়ার মতো কোম্পানিগুলো বিশ্বের সবচেয়ে লাভজনক বাজারগুলোর একটিতে প্রবেশের সুযোগ থেকে অনেকটাই বঞ্চিত হয়েছে। জেনসেন হুয়াং আগে বলেছেন, চীনের বাজারে এনভিডিয়ার অংশীদারিত্ব প্রায় ৯৫ শতাংশ থেকে নেমে প্রায় শূন্যে চলে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে হুয়াং ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে যাতায়াত করে এমন একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করেছেন, যা যেমন মার্কিন সরকারের কাছে গ্রহণযোগ্য হবে, তেমনি এনভিডিয়ার চীনা বাজারে ফেরাও সম্ভব করবে।
এ প্রক্রিয়ায় তিনি চীন বিষয়ক মার্কিন নীতিতেও প্রভাব ফেলেছেন। এদিকে, রোববারে এই পরকীয়ার খবর প্রকাশের পর এটা বোঝা যায় যে কেন হুয়াং এনভিডিয়ার জন্য সবচেয়ে বড় সাফল্যটি অর্জন করতে পারেননি, অর্থাৎ ট্রাম্প প্রশাসনকে রাজি করাতে পারেননি - যাতে কোম্পানি তাদের সর্বাধুনিক চিপ ছাড়া অন্য সব চিপ চীনে বিক্রি করতে পারে। জেনসেন হুয়াং ১৯৬৩ সালে তাইওয়ানে জন্মগ্রহণ করেন এবং নয় বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে চলে যান।
তিনি ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন এবং পরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এএমডিতে কাজ করেন এবং এরপর এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা হন। তাইওয়ানে 'বাবা হুয়াং' নামে পরিচিত হুয়াংকে কখনো কখনো 'প্রযুক্তি বিশ্বের টেলর সুইফট'ও বলা হয়।
তিনি যে কোনো কাজ নিখুঁতভাবে সম্পাদনের জন্য খুঁতখুতে স্বভাব, অক্লান্ত পরিশ্রম ও কর্মীদের জন্য অত্যন্ত উচ্চ মান নির্ধারণের জন্য তিনি পরিচিত। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে তার সম্পদের পরিমাণ প্রায় ১৫৫ বিলিয়ন ডলার। জেনসেন হুয়াংয়ের জীবনী দ্য থিংকিং মেশিন-এর লেখক স্টিফেন উইট বিবিসিকে বলেন, 'জেনসেন হুয়াং প্রযুক্তি জগতের এমন এক দূরদর্শী ব্যক্তি, যার তুলনা স্টিভ জবসের সঙ্গে করা যায়।
তিনি বলেন, আজ আমরা যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার হার্ডওয়্যারকে চিনি, সেটি গঠনে হুয়াং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ট্রাম্পের সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ ও বহুল পরিচিত সম্পর্ক রয়েছে। হোয়াইট হাউসে আয়োজিত সাম্প্রতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে, যেখানে ৪২টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন, ট্রাম্পকে ইলন মাস্ক ও হুয়াংয়ের সঙ্গে দেখা গেছে।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, "আমি শুধু জানি তিনি অত্যন্ত ভালো মানুষ। কিন্তু পর্দার আড়ালে কী ঘটছে, তা কখনোই নিশ্চিতভাবে বলা যায় না। তিনি আরও বলেন, "হুয়াং 'আমাদের দেশের জন্য অসাধারণ সেবা দিয়েছেন'।
ছবির উৎস, Bloomberg via Getty Images। ১৯৯৩ সালে জেনসেন হুয়াং এবং আরও দুইজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ক্রিস মালাচোভস্কি ও কার্টিস প্রিয়েম এ কোম্পানি প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে কোম্পানিটি গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য তৈরি চিপ, বিশেষ করে কম্পিউটার গেমের জন্য ব্যবহৃত চিপ উৎপাদনের জন্য পরিচিত ছিল।
পরে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে মনোযোগ দেয়, যেখানে বর্তমানে তাদের আধিপত্য রয়েছে। হুয়াং একাধিকবার এনভিডিয়াকে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করেছেন এবং এমন সময় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ শুরু করেন, যখন খুব কম মানুষই এ ক্ষেত্রটিতে বিশ্বাস করত। এমনকি তিনি কার্যত এ খাতের মৌলিক অবকাঠামো গড়ে তুলেছেন।
স্টিফেন উইট বিবিসিকে বলেন, 'আজ আমরা যখন এ খাতের কথা ভাবি, তখন বিশাল ডেটা সেন্টারগুলোর কথা কল্পনা করি। কিন্তু তখন এমন কিছু ছিল না। তারা যা তৈরি করছিলেন, তার কোনো ক্রেতাও ছিল না।
প্রকৃতপক্ষে তাদের প্রথম গ্রাহক ছিল ওপেনএআই, যখন প্রতিষ্ঠানটির মাত্র ৩০ জন কর্মী ছিল। তারা কার্যত প্রযুক্তিটি তাদের দিয়ে দিয়েছিলেন। আজ কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য ও অবকাঠামো তৈরি করা সব বড় প্রযুক্তি কোম্পানি, যার মধ্যে অ্যামাজন, মেটা, গুগল এবং মাইক্রোসফট রয়েছে, এনভিডিয়ার চিপের ওপর নির্ভরশীল।
প্রায় চার দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য নিয়ে এনভিডিয়া ইতিহাসের অন্যতম মূল্যবান কোম্পানি। বর্তমানে কোম্পানির পরিচালনা পর্ষদ হুয়াংকে অপসারণে আগ্রহী নয়। রোববার পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে বলেছে, তাদের 'জেনসেন এবং তার ব্যবস্থাপনা দলের ওপর পূর্ণ আস্থা রয়েছে।
বিবিসির সঙ্গে কথা বলা সূত্রগুলো বলেছে, আর্থিক স্বার্থ অত্যন্ত বড় হওয়ায় তাকে অপসারণের সম্ভাবনা কম। তাছাড়া ৬৩ বছর বয়সী হুয়াংয়ের পর নেতৃত্ব দেবেন এমন কোনো উত্তরসূরির নাম ঘোষণা করা হয়নি। ১০ নভেম্বর ২০২৬বিমানে 'বোমা আছে' ফোনকলের নেপথ্যে 'প্রেমিকাকে নিয়ে' নেপাল ভ্রমণ আটকাতে মা ও স্ত্রীর ব্যর্থ চেষ্টা১২ জুলাই ২০২৫ডোনাল্ড ট্রাম্প-ইলন মাস্ক বিরোধ যেভাবে প্রকাশ্যে এলো৬ জুন ২০২৫End of আরো পড়তে পারেন:।
তিনি একাধিকবার বলেছেন যে তিনি আগামী কয়েক দশকও এ পদে থাকতে চান। ব্লুমবার্গের মতে, তিনি কোম্পানির মধ্যে একটি অনানুষ্ঠানিক নেতৃত্ব কাঠামো গড়ে তুলেছেন, যা প্রচলিত করপোরেট শ্রেণিবিন্যাস থেকে ভিন্ন। তার ছেলে স্পেনসার, মেয়ে ম্যাডিসন এবং জামাতা নিকো কেপার্স এনভিডিয়ায় উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা পদে কাজ করেন।
জেনসেন হুয়াং ১৯৮০-এর দশকের শুরুতে ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তার ভবিষ্যৎ স্ত্রী লরি মিলসের সঙ্গে পরিচিত হন। দুজনই একই ল্যাবরেটরি দলে ছিলেন। ১৯৮৫ সালে, অর্থাৎ এনভিডিয়া প্রতিষ্ঠার প্রায় আট বছর আগে, তারা বিয়ে করেন এবং তাদের দুই সন্তান ম্যাডিসন ও স্পেনসারের জন্ম হয়।
২০০৭ সালে এই দম্পতি 'জেন হসুন অ্যান্ড লরি হুয়াং ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেন। এনভিডিয়ার শেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবে বাড়ায় সাম্প্রতিক বছরগুলোতে এ দাতব্য প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণও বেড়েছে এবং বর্তমানে এর আনুমানিক মূল্য নয় বিলিয়ন ডলারের বেশি। এ ফাউন্ডেশন ওরেগন স্টেট ইউনিভার্সিটি এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রকৌশল কর্মসূচিতে কোটি কোটি ডলার অনুদান দিয়েছে।
স্টিফেন উইট বিবিসিকে বলেন, হুয়াং নিজেকে একজন পরিবারকেন্দ্রিক মানুষ হিসেবে তুলে ধরতে অনেক পরিশ্রম করেছেন। তিনি বলেন, 'এটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উইট আরও বলেন, 'তিনি তার স্ত্রীর প্রশংসা করেন এবং সব সময় তার সম্পর্কে অত্যন্ত সম্মানের সঙ্গে কথা বলেন।
এমন পরিস্থিতি যেকোনো পরিবারের জন্যই অস্বস্তিকর হতে পারে। কিন্তু এমন একজন মানুষের জন্য, যিনি নিজেকে পরিবারপ্রেমী মানুষ হিসেবে তুলে ধরতে এত পরিশ্রম করেছেন এবং যার সন্তানদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তার জন্য এই বিষয়টি নিঃসন্দেহে আরও কঠিন হবে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।