আন্তর্জাতিক

এবার সহকর্মী নারীর সঙ্গে এনভিডিয়া প্রধানের সম্পর্কের অভিযোগ, কে এই কিম্বারলি পাওয়েল

এবার সহকর্মী নারীর সঙ্গে এনভিডিয়া প্রধানের সম্পর্কের অভিযোগ, কে এই কিম্বারলি পাওয়েল
এবার সহকর্মী নারীর সঙ্গে এনভিডিয়া প্রধানের সম্পর্কের অভিযোগ, কে এই কিম্বারলি পাওয়েল
এবার সহকর্মী নারীর সঙ্গে এনভিডিয়া প্রধানের সম্পর্কের অভিযোগ, কে এই কিম্বারলি পাওয়েল

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে কোম্পানির স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক ট...

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে কোম্পানির স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার পাঁচজন কর্মী জানিয়েছেন, হুয়াংয়ের সঙ্গে পাওয়েলের সম্পর্ক ছিল।

তবে তাঁরা নিজেদের নাম প্রকাশ করতে চাননি। তাঁদের ভাষ্য অনুযায়ী, হুয়াংয়ের অধীনে কাজ করেন পাওয়েল। দুজনই অন্য ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে ক্যালিফোর্নিয়ার সান হোসেতে এনভিডিয়ার সম্মেলন চলাকালে একটি হোটেলে হুয়াং ও পাওয়েলকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। এ ঘটনার ভিডিও ধারণ করেছিলেন সেখানে উপস্থিত একজন। তবে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তারা ওই ভিডিও দেখেনি।

.কিম্বারলি পাওয়েল ২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট। এনভিডিয়ার চিপ প্রযুক্তি উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে ব্যবহারের বিভিন্ন কর্মসূচি তদারক করেন তিনি।

.কিম্বারলি পাওয়েল কেকিম্বারলি পাওয়েল ২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেন। এনভিডিয়ায় যোগ দেওয়ার পর ধাপে ধাপে পদোন্নতি পেয়েছেন পাওয়েল। তাঁর লিংকডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ব্যবসা উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হন।

২০১৭ সালের শেষ দিকে তাঁকে স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট করা হয়। এনভিডিয়ার প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি সম্মেলনে অংশ নেন পাওয়েল। সেখানে বক্তৃতাও দেন।

গত জুনে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাসপেনে অনুষ্ঠিত ‘ফরচুন ব্রেইনস্টর্ম টেক ২০২৬’ সম্মেলনেও বক্তব্য দেন তিনি। গত মার্চে ক্যালিফোর্নিয়ার সান হোসেতে এনভিডিয়ার বার্ষিক প্রযুক্তি সম্মেলন জিটিসিতে বক্তব্য দেন পাওয়েল। স্বাস্থ্যসেবা ও জীববিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কথা বলেন তিনি।

.দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্মেলন চলাকালে এনভিডিয়ার কর্মকর্তারা কাছের একটি হোটেলে বৈঠক করছিলেন। সেখানে হুয়াং ও পাওয়েলকে ঘনিষ্ঠভাবে দেখেছেন কয়েকজন। তাঁদের একজন মুঠোফোনে ওই দৃশ্য ধারণ করেন বলে ঘটনাটি সম্পর্কে অবগত তিন ব্যক্তি জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তির হাতে মুঠোফোন দেখতে পান। পরে তাঁকে নির্জনে নিয়ে গিয়ে একটি গোপন চুক্তিতে স্বাক্ষর করতে বলা হয়। .পাওয়ালের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে গতকাল বুধবার জেনসেন হুয়াংয়ের ফোনে দ্য নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার সঙ্গে সরাসরি কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না।

’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ বিষয়ে এনভিডিয়া কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পাওয়েলের কাছেও মন্তব্য জানতে চাওয়া হয়েছিল।

তবে তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। .কোম্পানির নীতিমালাদ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার আচরণবিধিতে কর্মীদের এমন পরিস্থিতি এড়িয়ে চলতে বলা হয়েছে, যেখানে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক বা আচরণের কারণে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। অসদাচরণের অভিযোগ পেলে দ্রুত তদন্ত করার কথাও কোম্পানির নীতিমালায় রয়েছে।

অনেক বড় প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধস্তন কর্মীর মধ্যে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বিধিনিষেধ থাকে। এনভিডিয়ার ভেতরে হুয়াং ও পাওয়েলের সম্পর্ক নিয়ে আগে থেকেই আলোচনা ছিল বলে জানিয়েছেন কোম্পানিটির পাঁচ কর্মী। হুয়াংয়ের বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠা অ্যালিস হুয়াং নামের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের বিষয়েও তদন্ত চলছে।

এ ঘটনায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্বাধীন তদন্ত শুরু করেছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আইনজীবী প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে। . একটি প্রেমের সম্পর্ক কীভাবে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠল.যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তিনটি গুরুত্বপূর্ণ কমিটির রিপাবলিকান নেতারাও অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ নিয়ে তাঁকে রুদ্ধদ্বার বৈঠকে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

অধস্তন কর্মীর সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগে এর আগেও যুক্তরাষ্ট্রের বড় কোম্পানির প্রধান নির্বাহীদের পদ ছাড়তে হয়েছে। ২০১৮ সালে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রজানিচ এক কর্মীর সঙ্গে অতীতে সম্পর্কের কথা স্বীকার করার পর পদত্যাগ করেন। পরের বছর ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী স্টিভ ইস্টারব্রুক একাধিক কর্মীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়ানোর মাধ্যমে কোম্পানির নীতিমালা ভঙ্গ করেছেন বলে জানা যায়।

এরপর তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে মামলাও করে প্রতিষ্ঠানটি। .এনভিডিয়া, জেনসেন হুয়াং ও কথিত চীনা গুপ্তচরকে ঘিরে যা যা ঘটেছে।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV