তৃণমূল নেতা অভিষেকের বাড়ির সামনের ফুটপাতের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার কালীঘাটের পটুয়াপাড়ার বাসভবনের সামনের ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে কলকাতা পুলিশ ও পৌরসভা। আজ বৃহস্পতিবার স...
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার কালীঘাটের পটুয়াপাড়ার বাসভবনের সামনের ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে কলকাতা পুলিশ ও পৌরসভা। আজ বৃহস্পতিবার সকালে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। সকালে বুলডোজার নিয়ে ঘটনাস্থলে হাজির হন পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা।
তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, কমব্যাট ফোর্স ও র্যাপিড অ্যাকশন ফোর্সের (র্যাফ) সদস্যরা। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আগেই কলকাতা পৌরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। .অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও স্থাপনাগুলোর কিছু মালামাল ও অংশ সরিয়ে নেওয়া হয়েছিল।
তবে আজ সকালে হঠাৎ বুলডোজার নিয়ে অভিযান শুরু করে পৌরসভা। স্থানীয় বাসিন্দারা জানান, ফুটপাত দখল করে তৃণমূল কংগ্রেসের একটি শহীদ বেদি এবং অভিষেকের নিরাপত্তার জন্য এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল। বাঁশ ও লোহা দিয়ে তৈরি হয়েছিল স্থাপনাগুলো।
উচ্ছেদ অভিযানে তৃণমূলের শহীদদের স্মরণে নির্মিত শহীদ বেদিটিও ভেঙে ফেলা হয়। ভাঙা হয় স্থাপনাগুলোর মধ্যে তৈরি করা একটি লোহার গেটও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পথচারীদের চলাচলের জন্য তৈরি ফুটপাত আটকে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল।
.এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাংলাবিরোধীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কোনো বুলডোজার তা থামাতে পারবে না। ’অন্যদিকে কলকাতা পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে, ফুটপাত দখলমুক্ত করাই তাদের প্রধান লক্ষ্য।
তবে এসব অবৈধ স্থাপনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই নির্মাণ করা হয়েছিল। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, তখন তাঁর নিরাপত্তার জন্য এসব স্থাপনা তৈরি করা হয়। বর্তমানে তিনি সাধারণ ক্যাটাগরির নিরাপত্তা পান।
.জাহাঙ্গির খানের বাড়ির অবৈধ অংশও ভাঙা হচ্ছেএদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ির অবৈধ নির্মাণও ভাঙার কাজ চলছে। গতকাল থেকে পৌর কর্তৃপক্ষ এ অভিযান শুরু করেছে। গতকাল দিনভর ভাঙার কাজ চলার পর আজ সকাল থেকে আবারও তাঁর বাড়ির অবৈধ অংশ ভাঙা শুরু হয়েছে।
তৃণমূল নেতা অভিষেকের বাড়ির সামনের ফুটপাতের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।