স্থানীয় উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারব্যবস্থার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করতে হবে। প্রতিটি এলাকার সম্ভাবনাময় সম্পদ, উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করে সেগুলোর সর্ব...
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারব্যবস্থার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করতে হবে। প্রতিটি এলাকার সম্ভাবনাময় সম্পদ, উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করে সেগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। স্থানীয় উন্নয়নের নতুন নতুন সম্ভাবনা খুঁজে বের করে তা বাস্তবায়নে উদ্যোগী ও নেতৃত্বমূলক ভূমিকা পালন করতে হবে।
এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখতে হবে। বৃহস্পতিবার বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত ফিটলিস্টভুক্ত উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) ৫৬তম ও ৫৭তম উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার দর্শন ও উন্নয়ন ভাবনা বাস্তবায়নে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে হবে।
এমন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে দুর্নীতি, অর্থ পাচার ও সরকারি সম্পদের অপব্যবহারের কোনো সুযোগ থাকবে না। এ ছাড়া নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রত্যেককে একেকজন ফিল্ড মার্শালের মতো দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের সুফল ও কার্যকারিতা বিবেচনায় রাখতে হবে।
স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় তরুণ-তরুণী, শিক্ষার্থী ও সমাজ উন্নয়নকর্মীদের খুঁজে বের করে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সরকারের অন্যতম অঙ্গীকার একটি দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পেশাদার জনপ্রশাসন গড়ে তোলা। অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।
জনপ্রতিনিধি, নাগরিক সমাজ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। একজন ইউএনওর সাফল্য নির্ধারিত হবে কতজন সাধারণ মানুষের জীবন সহজ হয়েছে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা কতটা বেড়েছে, তার ভিত্তিতে। ইউএনও পদকে শুধু চাকরি হিসেবে নয়, জনগণের পক্ষ থেকে অর্পিত আমানত হিসেবে বিবেচনা করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, কর্মকর্তাদের সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সততা, মেধা, দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে নেতৃত্বের মনোভাব নিয়ে কাজ করতে হবে। জনস্বার্থ রক্ষা ও জনগণের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. আবদুর রউফ এনডিসি। এ সময় একাডেমির অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
স্থানীয় উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, রাজনীতি অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।