আগামী বছরের জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন নেওয়া শুরু হবে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি থেকে। পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় করবে। শিক্...
আগামী বছরের জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন নেওয়া শুরু হবে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি থেকে। পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় করবে।
শিক্ষার্থীরা যাতে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, সে বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি, শিক্ষার্থীদের স্বার্থ, এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের মধ্যে সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব সিদ্ধান্তের কথা জানান। ইউজিসি চেয়ারম্যান বলেন, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।
এ বছর উত্তীর্ণ হয়েছেন ছয় লাখের কিছু বেশি। তিনি বলেন, এ বছর শিক্ষার্থীদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল পাননি।
তাদের জন্য পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এসব কার্যক্রম শেষ হওয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে।
ইউজিসি চেয়ারম্যান আরো জানান, এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের পর এবং সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে বলে জানান অধ্যাপক মামুন আহমেদ। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সেসব সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ যেন পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে সমন্বয় জরুরি। ইউজিসি চায়, শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে আয়োজন করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে উপাচার্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে ইউজিসি। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন জানুয়ারিতে, পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। আমার দেশ ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।
ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।




এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!