Gold Price Huge Drop: একদিনেই সাড়ে চার হাজার টাকা কমল সোনা! কনে সাজান নিশ্চিন্তে, সস্তায় পাবেন গহনা…
দাম যখন বেড়েছিল, তখন লাগামছাড়া হারে বেড়েছিল। এখন অবাধ পতন শুরু হয়েছে। হু হু করে কমছে সোনার দাম। গতকালই সোনার দাম ছিল ১ লক্ষ ২০ হাজার টাকার নীচে। আজ আরও কমল সোনার দাম। আজ, শনিবার ১ লাখ ১৪ হাজারে নেমে এসেছে হলুদ ধাতুর দাম।
বিয়ের মরশুমে সোনার দামে এই বিরাট পতন স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত, নিম্নবিত্তকে খুশি করেছে। আগে যেখানে সোনার গহনা কিনতে দেড়-দুই লাখ টাকা খরচ হচ্ছিল, সেই গহনাই মোটামুটি লাখ টাকার বাজেটে হয়ে যাবে।সাধ্যের মধ্যে সোনা চলে আসায়, উপহার হিসাবেও সোনা দিতে দুবার ভাবতে হবে না সাধারণ মানুষকে। কেনাকাটি বাড়ায় খুশি বিক্রেতারাও।যদি কারোর সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে এখনই সুবর্ণ সুযোগ। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সোনার দাম এক লাখ টাকায় নেমে আসতে পারে। আজ কলকাতায় ২৪ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ৫০৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ১ লক্ষ ২৫ হাজার ৮০ টাকা।
একদিনেই ৪৯০ টাকা দাম কমেছে। ২২ ক্যারেটের এক গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৪৬৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ পড়বে ১ লাখ ১৪ হাজার ৬৬০ টাকা। একদিনে ৪৫০ টাকা দাম কমেছে। ২২ ক্যারেটের সোনা দিয়েই গহনা তৈরি হয়। ১৮ ক্যারেটের সোনাও সস্তা হয়েছে।
১০ হাজার টাকার নীচে নেমে এসেছে ১৮ ক্যারেটের সোনা দাম। এক গ্রামের দাম আজ পড়বে ৯ হাজার ৩৮১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৩ হাজার ৮১০ টাকা। বর্তমানে ১৪ ক্যারেট ও ৯ ক্যারেটের সোনাও বেশ জনপ্রিয় হয়েছে। বাজেটের মধ্যে সোনা কিনতে এই অপশনও ভেবে দেখতে পারেন।
মতামত দিন