India vs New Zealand: নিউজিল্যান্ডে সেঞ্চুরি, কোহলি-সচিনের সঙ্গে একাসনে কে এল রাহুল!

বেসিন রিজার্ভ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুল। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দুরন্ত সেঞ্চুরি করলেন রাহুল। এই সেঞ্চুরির ফলেই এক ব

বেসিন রিজার্ভ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুল। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দুরন্ত সেঞ্চুরি করলেন রাহুল। এই সেঞ্চুরির ফলেই এক বিরল কৃতিত্বের অধিকারী হলেন তিনি। বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর ও মহম্মদ আজহারউদ্দিনের মতো কিংবদন্তিদের সঙ্গে একই তালিকায় প্রবেশ করলেন রাহুল। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে শতরান করা চতুর্থ ভারতীয় ওপেনার হলেন হলেন রাহুল।

২০৯ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন তিনি। তবে শুধু বড় রান নয়, কিউয়িদের বিরুদ্ধে অসীম ধৈর্য্যেরও পরীক্ষা দিয়েছেন রাহুল। এই শতরানের সুবাদে সেনা দেশ অর্থাৎ সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া – ৪টি দেশেই টেস্ট ক্রিকেটে শতরান করার বিরল নজির গড়লেন রাহুল। এই কৃতিত্ব অর্জন করে ভারতের পঞ্চম ব্যাটার হিসেবে রেকর্ড গড়লেন রাহুল। তাঁর আগে এই তালিকায় ছিলেন সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিন, বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়।

তবে ৪টি দেশেই ওপেনার হিসেবে শতরান করার নজির গড়া প্রথম ভারতীয় ব্যাটার হলেন রাহুল। শুধু ভারতীয় নয়, এশীয় ক্রিকেটারদের মধ্যেও বিরল জায়গা করে নিয়েছেন কেএল রাহুল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট শতরান করার নজির রয়েছে এমন এশীয় ব্যাটারদের তালিকায় রয়েছেন – মহম্মদ আজহারউদ্দিন সচিন তেন্ডুলকর সৈয়দ আনোয়ার রাহুল দ্রাবিড় ইউনিস খান কুমার সঙ্গকারা বিরাট কোহলি কে এল রাহুল এই তালিকায় রাহুলের পাশাপাশি বিশেষভাবে উল্লেখ্য পাকিস্তানের সৈয়দ আনোয়ার। ওপেনার হিসেবে ৪টি সেনা দেশেই টেস্ট শতরান করার কৃতিত্ব রয়েছে এই দুই ব্যাটারের। তবে শুধু রাহুলই নয়, ভারতের ব্যাটিং এই সিরিজে প্রশংসনীয়।

৮৫ রান করেছেন ওপেনার যশস্বী জয়সোয়াল। ৮০ রান করেছেন দেবদত্ত পাদিক্কাল। ৯৮ রানের মাথায় আউট হয়েছেন অধিনায়ক শুভমন গিল। দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪। ৫৫ রানে অপরাজিত ঋষভ পন্থ।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗