৪৪ বছর আগের বাংলা গান ‘জিটিএ ৬’-এ! বিশ্বমঞ্চে ‘আজ শনিবার’ গানে ভাইরাল বঙ্গকন্যা

অদৃষ্ট কখন যে কার জন্য কী লিখে রাখে, বলা দায়! ৪৪ বছর আগে যে গানের ক্যাসেট বিকোয়নি। যে গান শুধু সীমাবদ্ধ রয়ে গিয়েছিল সভ্যমহলের গুটিকয়েক ড্রয়িংরুমে, সেই বাংলা গানই আজ বিশ্বদরবারে জায়গা করে দিল হতাশ

অদৃষ্ট কখন যে কার জন্য কী লিখে রাখে, বলা দায়! ৪৪ বছর আগে যে গানের ক্যাসেট বিকোয়নি। যে গান শুধু সীমাবদ্ধ রয়ে গিয়েছিল সভ্যমহলের গুটিকয়েক ড্রয়িংরুমে, সেই বাংলা গানই আজ বিশ্বদরবারে জায়গা করে দিল হতাশা-অভিমানে সঙ্গীতজগৎ থেকে মুখ ফিরিয়ে নেওয়া বাঙালি গায়িকা রূপা বিশ্বাসকে। চার দশকেরও বেশ পুরনো গান ‘আজ শনিবার’ ঠাঁই পেল ১৯ নভেম্বর মুক্তিপ্রাপ্ত দীর্ঘপ্রতীক্ষিত গ্র্যান্ড থেফট অটো ৬ বা জিটিএ ৬ গেম-এ। আর বিশ্বমঞ্চে সেই গান ঘিরেই এখন হইচই! ভেবেছিলেন, তাঁর অ্যালবাম কেনার জন্য দোকানের সামনে লাইন পড়বে। কিন্তু বাস্তবে বিপরীতটাই হল। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল ‘আজ শনিবার’।

রূপা বিশ্বাসের ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবামের এই গানটি ডিস্কো, জ্যাজের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক অভিনব মিশেলে তৈরি হয়েছিল। কানাডায় রেকর্ড করা এই অ্যালবামে রূপার কণ্ঠের সঙ্গে সরোদ ও তবলার মতো ভারতীয় বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়েছিল। যে অ্যালবামের সুর-সঙ্গীতের আয়োজন করেছিলেন আলি আকবর খানপুত্র আশিস খান। সেই গানই এবার পৌঁছে গেল বিশ্বের নানা প্রান্তের গেমারদের কাছে। ‘জিটিএ ৬’-এর ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ রেডিওয় শোনা যাচ্ছে ‘আজ শনিবার’। তবে হতাশার কথা, যে সময়ে গানটি মুক্তি পেয়েছিল সেসময়ে আমলই পায়নি।’ ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবাম হাতে এখন রূপা বিশ্বাস। রূপা বলেছিলেন, “এরপর আর গান গাওয়ার বা নতুন করে অ্যালবাম তৈরি করার মতো মানসিক শক্তি আমার ছিল না। নতুন করে শুরু করার সাহসও পাইনি।…” আটের দশকে ভারতে তখন ডিস্কো-জ্যাজের মতো ঘরানার প্রবল জনপ্রিয়তা।

‘আপ জ্যায়সা কোই’, ‘ডিস্কো দিওয়ানে’র মতো গানগুলো হইহই করে চলছে। বাপ্পি লাহিড়িও বলিউডকে একটু একটু করে অন্য ঘরানার সঙ্গীতের সঙ্গে পরিচয় করাচ্ছেন। ‘রাম্বা হো’, ‘ডিস্কো ড্যান্সার’ তখন আট থেকে আশির মুখে। ঠিক সেসময়েই মুক্তি পায় রূপা বিশ্বাসের ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবাম। তবে প্রতিযোগিতার বাজারে বিশেষ জায়গা করে নিতে পারেনি। ২০১৯ সালের এক সাক্ষাৎকারে গায়িকা রূপা নিজেই জানিয়েছিলেন, তাঁর অ্যালবামের হাতে গোনা কয়েকটি কপিই মাত্র বিক্রি হয়েছিল। এমনকী নিজের অ্যালবামের ক্যাসেট কিনতে তাঁকে নিজেকেই একটি রেকর্ডের দোকানে যেতে হয়। ভেবেছিলেন, তাঁর অ্যালবাম কেনার জন্য দোকানের সামনে লাইন পড়বে।

কিন্তু বাস্তবে বিপরীতটাই হল। সেপ্রেক্ষিতেই রূপা বলেছিলেন, “এরপর আর গান গাওয়ার বা নতুন করে অ্যালবাম তৈরি করার মতো মানসিক শক্তি আমার ছিল না। নতুন করে শুরু করার সাহসও পাইনি। ওই অ্যালবামকে ঘিরে আমার অনেক আশা ছিল। এমনকী নিজেও আর কখনও গানগুলো শুনিনি।” এরপর বিয়ে করে ইন্দোনেশিয়ায় চলে যান মালদার মেয়ে রূপা। তবে বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া সেই গানই এবার তাঁকে জায়গা করে দিল বিশ্বমঞ্চে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗