চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। শুক্রবার রাতে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তিনি নিজের শারীরিক এ অবস্থার কথা জানান

ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। শুক্রবার রাতে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তিনি নিজের শারীরিক এ অবস্থার কথা জানান। তবে ভিডিওটি কোন সময়ের, তা যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওটিতে শামীম ওসমান বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।’ ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’ আল্লাহর উপর আমার বিশ্বাস আছে, তিনি আমাকে বাঁচিয়ে রাখবেন। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থার বিষয়ে শামীম ওসমান বলেন, ‘একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ।

কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বেরও দায় রয়েছে। বিভাজনের রাজনীতি দলকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসা প্রয়োজন।

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗