হারিয়েছিলেন শ্রবণশক্তি! হুইলচেয়ার ছেড়ে এবার মঞ্চে অলকা ইয়াগনিক, জীবনযুদ্ধের ‘বাজিগর’
গত জুন মাসে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করতে গিয়েছিলেন অলকা ইয়াগনিক। সেখানেই বলিউডের একসময়কার তাবড় গায়িকাকে হুইলচেয়ারের সাহায্য নিয়ে মঞ্চ অবধি যেতে দেখা গিয়েছিল। গোটা অনুষ্ঠানেই এক সহকারী হুইলচেয়ারে উপবিষ্ট গায়িকাকে উঠতে-নামতে সাহায্য করছিলেন। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ভাইরাল হতেই উদ্বেগের সৃষ্টি হয়েছিল শিল্পীমহল থেকে সোশাল পাড়ায়। বিরল রোগ আক্রান্ত হওয়ায় গানের জগৎ থেকেও দূরে ছিলেন বছর দুয়েক। তবে ‘ব্রেক কে বাদ’ এবার মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক। হু হু করে ভাইরাল হয় তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্ট। শিল্পী জানান, সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস-এ আক্রান্ত তিনি।
তবে এবার অলকা ইয়াগনিকের শ্রোতা-অনুরাগীদের জন্য সুখবর। আগামী ডিসেম্বর মাসেই মঞ্চে স্বমহিমায় প্রত্যাবর্তন করতে চলেছেন গায়িকা। ২০২৪ সাল থেকে অলকা গানের জগৎ থেকে বিচ্ছিন্ন। আসলে শ্রবণ ক্ষমতা সংক্রান্ত এক বিরল রোগে আক্রান্ত হন শিল্পী। যার নাম সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস। গান গাওয়া থেকেও তাই দূরে থাকতে হয় তাঁকে। অলকার কণ্ঠস্বর শেষবারের মতো শোনা গিয়েছিল ‘অমর সিং চমকিলা’র ‘নরম কালজা’তে। এরপরই হু হু করে ভাইরাল হয় তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্ট।
শিল্পী জানান, সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস-এ আক্রান্ত তিনি। তবে এবার অলকা ইয়াগনিকের শ্রোতা-অনুরাগীদের জন্য সুখবর। আগামী ডিসেম্বর মাসেই মঞ্চে স্বমহিমায় প্রত্যাবর্তন করতে চলেছেন গায়িকা। কোথায় অনুষ্ঠান করবেন? কৌতূহল অমূলক নয়। অলকার আসন্ন অনুষ্ঠানের খবর দিলেন পরিচালক সুভাষ ঘাই। তাঁর ‘ক্যায়া জমানা থা’ সঙ্গীতানুষ্ঠানে যোগ দেবেন গায়িকা। পদ্ম সম্মানের মঞ্চে হুইলচেয়ারে অলকা ইয়াগনিক।
ফাইল ছবি সম্প্রতি গায়িকার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন বলিউড পরিচালক। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েই সুভাষ ঘাই জানান, ‘অলকা ইয়াগনিক ফিরছেন। তাঁর কণ্ঠ, তাঁর দীপ্তি, তাঁর প্রাণশক্তি— সবটাই আগের মতোই প্রাণোচ্ছ্বল। গত রাতে যখন ওঁর বাড়িতে গিয়ে ১১ ডিসেম্বর জিও গার্ডেনে আয়োজিত আমার সঙ্গীতসফরের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালাম, তখন অলকার মধ্যে সেই চিরপরিচিত প্রাণশক্তি স্পষ্টভাবে টের পেলাম।’ সুভাষই জানালেন যে, “অলকা উঠে দাঁড়িয়ে হাসিমুখে বলেন, ‘আমি অবশ্যই আসব।’ ওঁর এই কথায় আমরা সবাই খুব আনন্দ পেলাম। এটাই অলকা ইয়াগনিক!” অতঃপর আগামী ডিসেম্বরে অলকার সুরের মূর্ছনায় ভাসবে মায়ানগরী।
মতামত দিন