দৃষ্টিপ্রতিবন্ধী এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

বিরূপ আবহাওয়া ও বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি বহুল প্রতীক্ষিত ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্টের ভিত্তিতে দ্বিতীয় টি-টোয়েন্টি এশিয়া কাপ দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে

বিরূপ আবহাওয়া ও বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি বহুল প্রতীক্ষিত ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্টের ভিত্তিতে দ্বিতীয় টি-টোয়েন্টি এশিয়া কাপ দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আজ শুক্রবার (২০ নভেম্বর) ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। রাজধানীর বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বৈরী আবহাওয়ার কারণে একটি বলও খেলা হয়নি। টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার সুবাদে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

চার জাতির এই আঞ্চলিক টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শিরোপাজয়ী পাকিস্তান দলকে অভিনন্দন জানানোর সঙ্গে তিনি পুরো আসরে অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়দের নিষ্ঠা, দৃঢ়তা ও খেলোয়াড়সুলভ মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের প্রেস শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই শিরোপা জয় পাকিস্তান দলের জন্য যেমন এক গর্বের মুহূর্ত, তেমনি সমগ্র দক্ষিণ এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক ক্রীড়ার প্রসারেও এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। ফাইনালের দৌড়ে ভারতের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছিল পাকিস্তান।

১৭ নভেম্বরের সেই ম্যাচে শেষ বলে ১ উইকেটে জয় পায় তারা। ভারতের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে পাকিস্তান। শেষ দুই বলে জয়ের জন্য যখন ৭ রান দরকার, তখন অলরাউন্ডার নিয়ামতউল্লাহ একটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে দলকে নাটকীয় জয় এনে দেন। অন্যদিকে, বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। লিগ পর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।

৩ ম্যাচে শতভাগ জয়ের সুবাদে ৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে নেয় তারা। অন্যদিকে, ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালের টিকিট পায় ভারত। স্বাগতিক বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান থেকে টুর্নামেন্ট শেষ করে, আর কোনো পয়েন্ট না পেয়ে চতুর্থ হয় শ্রীলঙ্কা।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗