নালিতাবাড়ীতে ৫ দাখিল পরীক্ষার্থীর ফরম পূরণে আর্থিক সহায়তা দিল বিএম সাবাব ফাউন্ডেশন

শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য পাঁচ শিক্ষার্থীর ফরম পূরণে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিএম সাবাব ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার

শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য পাঁচ শিক্ষার্থীর ফরম পূরণে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিএম সাবাব ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার ছালুয়াতলা দাখিল মাদ্রাসার পাঁচ শিক্ষার্থীকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিএম সাবাব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মো. জাহিদ হাসানের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দারুল ইসলাম ট্রাস্টের সভাপতি মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, ছালুয়াতলা দাখিল মাদ্রাসার সুপার মো. মতিউর রহমান, সাংবাদিক আব্দুল মোমেন, স্বেচ্ছাসেবী মোহাম্মদ আলী, সাঈদুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে বিএম সাবাব ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়। শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে কর্মকর্তারা জানান।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗