নাগালের বাইরে চলে যাচ্ছে ভুঁড়ি! রোজ এই চার অভ্যাসেই পেট হবে টানটান

পেটের মেদ বাড়লেই অনেকে প্রথমে চিন্তায় পড়েন চেহারা নিয়ে। কিন্তু বিষয়টি শুধু সৌন্দর্যের নয়। পেটের ভিতরে বিভিন্ন অঙ্গের চারপাশে যে মেদ জমে, চিকিৎসার পরিভাষায় যাকে বলে ভিসেরাল ফ্যাট। এই মেদ বাড়লে

পেটের মেদ বাড়লেই অনেকে প্রথমে চিন্তায় পড়েন চেহারা নিয়ে। কিন্তু বিষয়টি শুধু সৌন্দর্যের নয়। পেটের ভিতরে বিভিন্ন অঙ্গের চারপাশে যে মেদ জমে, চিকিৎসার পরিভাষায় যাকে বলে ভিসেরাল ফ্যাট। এই মেদ বাড়লে টাইপ-২ ডায়াবেটিস, হৃদ্‌রোগ এবং ফ্যাটি লিভারের আশঙ্কা বাড়তে পারে। তাই শুধু ওজন কমানো নয়, পেটের মেদ নিয়ন্ত্রণে রাখাও জরুরি। এর জন্য কঠিন ডায়েট বা ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চার প্রয়োজন নেই। বরং রোজের চারটি অভ্যাসে বদল আনলেই ধীরে ধীরে মিলতে পারে সুফল। কেন বাড়ে পেটের মেদ? অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার, শরীরচর্চার অভাব, অনিয়মিত ঘুম, মানসিক চাপ, হরমোনের পরিবর্তন এবং বয়স বাড়ার সঙ্গে পেটে মেদ জমার সম্পর্ক রয়েছে। বিশেষ করে ভিসেরাল ফ্যাট বিপাকের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা দিতে পারে। ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সমস্যা তৈরি করতে পারে।

ফিটনেস বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চার সমন্বয় শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে। তা হলে রোজের জীবনে কোন চারটি বদল আনবেন? পাতে রাখুন সবুজ শাক-সবজি। ছবি: সংগৃহীত ১. খাবারের পাতে বদল আনুন পেটের মেদ কমাতে প্রথমেই নজর দিন খাবারের দিকে। পাতে রাখুন শাকসবজি, ফল, ডাল, ওটস এবং দানা শস্য। ফাইবারসমৃদ্ধ এই খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। পাশাপাশি ডিম, মাছ, মুরগির মাংস ও পনিরের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার পেশির গঠন ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে মিষ্টি পানীয়, প্যাকেটজাত খাবার, অতিরিক্ত ময়দা এবং পরিশোধিত শর্করা খাওয়ার পরিমাণ কমান। না খেয়ে থাকা নয়, বরং সুষম খাবার এবং পরিমিত খাওয়ার অভ্যাসই আসল। জরুরি পেশি শক্তি বাড়ানোও।

ছবি: সংগৃহীত ২. হাঁটার অভ্যাসের সঙ্গে জুড়ুন পেশির ব্যায়াম প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটার চেষ্টা করুন। সাইকেল চালানো, সাঁতার বা জগিংও উপকারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, প্রাপ্তবয়স্কদের সপ্তাহে ১৫০ থেকে ৩০০ মিনিট মাঝারি মাত্রার শরীরচর্চা করা উচিত। এর পাশাপাশি স্কোয়াট, পুশ-আপের মতো ব্যায়াম পেশির শক্তি বাড়ায়। তবে শুধু ক্রাঞ্চ বা সিট-আপ করে পেটের মেদ ঝরানো যায় না। শরীরের নির্দিষ্ট অংশের মেদ আলাদা করে কমানো সম্ভব নয়। ঘুম অপরিহার্য। ছবি: সংগৃহীত ৩. ঘুম কমিয়ে নয়, বাড়িয়ে কমান মেদ কম ঘুমের প্রভাব পড়ে খিদে নিয়ন্ত্রণকারী হরমোনের উপর। ফলে বেশি খিদে পাওয়া এবং ক্যালরিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে।

আবার দীর্ঘদিনের মানসিক চাপ শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে বাধা দিতে পারে। তাই প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমের চেষ্টা করুন। যোগব্যায়াম, প্রাণায়ম বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামেও মানসিক চাপ সামলাতে পারেন। কোমরের মাপেও থাকুক খেয়াল। ছবি: সংগৃহীত ৪. ওজনের পাশাপাশি মাপুন কোমরও শুধু মেশিনে ওজন মাপলে শরীরের মেদের পরিবর্তন পুরোপুরি বোঝা যায় না। তাই নিয়মিত কোমরের মাপও দেখুন। এতে পেটের মেদ কমছে কি না, তার একটা ধারণা পাওয়া যায়। দ্রুত ফলের আশায় ক্র্যাশ ডায়েট বা ফ্যাট বার্নার সাপ্লিমেন্টের উপর ভরসা করবেন না। মনে রাখবেন, পেটের মেদ এক রাতে জমে না, এক রাতেই ঝরেও না। নিয়মিত খাবার, হাঁটাচলা, ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের অভ্যাসই পারে ধীরে ধীরে মেদ কমাতে এবং বিপাকজনিত অসুখের আশঙ্কা কমাতে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗