সার্থক ত্যাগ! ছেলেদের কোচিংয়ের জন্য জমি বিক্রি, বাবার মুখ উজ্জ্বল করল ২ পুত্র

সন্তানদের জন্য মা-বাবার আত্মত্যাগ কিংবা অভিভাবকদের জন্য নিজেদের স্বপ্নপূরণের হাতছানি হেলায় উপেক্ষার নিদর্শন খুব একটা বিরল নয়। আবার অহরহ দেখা যায়, তেমনটাও নয়। কিন্তু বাবা অনেক কিছু ত্যাগ করেছেন বল

সন্তানদের জন্য মা-বাবার আত্মত্যাগ কিংবা অভিভাবকদের জন্য নিজেদের স্বপ্নপূরণের হাতছানি হেলায় উপেক্ষার নিদর্শন খুব একটা বিরল নয়। আবার অহরহ দেখা যায়, তেমনটাও নয়। কিন্তু বাবা অনেক কিছু ত্যাগ করেছেন বলে প্রাণপাত করে সাফল্যের দিকে ছুটে যাওয়া! এ খানিকটা ব্যতিক্রমই বটে। আর সেই ব্যতিক্রমের জোরেই সংবাদের শিরোনামে উঠে এসেছে বিহারের দুই ভাই – সোনু রাজ ও মনু রাজ। আলোচনার কেন্দ্রে তাঁদের বাবা মনোজ কুমারও। ছেলেদের উচ্চশিক্ষার জন্য শেষ সম্বল জমি বিক্রি করে দিয়েছিলেন, স্টেশনে কুলির কাজ করতেন। বাবার এই পরিশ্রম এবার ঘোচাতে চলেছে দুই ছেলে। মেধা আর অধ্যবসায়ের জোরে একজন হতে চলেছেন ডাক্তার, আরেকজন ইঞ্জিনিয়ার। সর্বভারতীয় পরীক্ষায় সোনু ও মনুর র‌্যাঙ্ক চমকে দেবে আপনাকেও।

বিহারের (Bihar) গয়ার বাসিন্দা মনোজ কুমার। স্কুলের পর দুই ছেলের ইচ্ছে ছিল, রাজস্থানের কোটায় কোচিং নিয়ে সর্বভারতীয় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সফল হওয়া। কিন্তু কোটায় পড়াশোনার খরচ অনেক বেশি। সাধারণ ঘরের ছেলেমেয়েদের পক্ষে আর্থিকভাবে বেশ চাপের। তাই অনেকে ভেবেচিন্তেই কোটায় ভর্তি হন। সেদিক থেকে মনোজ কুমারের অবস্থা আরও খারাপ। তাঁর নিজের একফালি জমিতে চাষবাস করে যা আয়, তাতেই সংসার চলে। কীভাবে তিনি দুই ছেলের উচ্চশিক্ষার খরচ জোগাবেন? বিশেষ না ভেবে জমিখানি বিক্রিই করে দেন মনোজ। সেই অর্থে ছেলেদের কোচিংয়ে পড়াবেন বলে।

কতটা ঝুঁকি নিয়েছেন বাবা, তা বেশ বুঝেছিলেন সোনু আর মনু। বাবার ত্যাগকে সার্থক করে তুলল দু’ভাই সোনু রাজ ও মনু রাজ, ছবি: সংগৃহীত তারপর থেকে তাঁরা প্রাণপাত করে দিয়েছিল নিজেদের আর বাবার স্বপ্নপূরণের জন্য। কোটায় ভর্তি হয়ে একজন ডাক্তারি ও আরেকজন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিতে শুরু করে। সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় সোনুর স্কোর দাঁড়ায় ৬৩৬! সে দিল্লির সিএপিএফ মেডিক্যাল কলেজ অর্থাৎ দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে ডাক্তারি পড়ার সুযোগ পাবে। আর ছোট ভাই মনু সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় ৯৩ শতাংশ নম্বর পেয়ে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চলেছে। এ সত্যি বড় সাফল্য! সোনু জানাচ্ছে, দু’বছর ধরে কোটায় পড়তে গিয়ে তার একাধিক শারীরিক সমস্যা হয়েছিল। টাইফয়েড, নিউমোনিয়া, জন্ডিসে আক্রান্ত হয় সে। কিন্তু হাল ছাড়েনি।

কঠোর পরিশ্রম করে পড়াশোনা চালিয়ে গিয়েছে। সংকল্প ছিল, বাবার ত্যাগের দাম দিতেই হবে। ভাই মনুও সেভাবেই নিজের লক্ষ্য স্থির রেখে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেছে। ছেলেদের এই সাফল্যে গর্বিত মনোজ কুমার। বলছেন, ‘‘আমি নিজেও অনেক পরিশ্রম করেছি। ওদের স্বপ্নকে সত্যি করার জন্য যা করতে হয়, তাই করেছি। আর পরিশ্রম করেছি বলে আজ তার সুফল পাচ্ছি।” এমন সাফল্যের কাহিনি হোক ঘরে ঘরে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗