Madhyamik-Higher Secondary Exam: দুই সপ্তাহ পিছিয়ে গেল মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক পরীক্ষা কবে? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

কলকাতা: জনগণনার কাজের জন্য ২০২৭ সালের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার খবর আগেই সামনে এসেছিল। এবার দুই পরীক্ষার রুটিন চূড়ান্ত করে নবান্নে পাঠাল বিকাশ ভবন। রুটিন অনুযায়ী, আগামী বছরের

কলকাতা: জনগণনার কাজের জন্য ২০২৭ সালের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার খবর আগেই সামনে এসেছিল। এবার দুই পরীক্ষার রুটিন চূড়ান্ত করে নবান্নে পাঠাল বিকাশ ভবন। রুটিন অনুযায়ী, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে প্রায় দুই সপ্তাহ। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিকের তিনদিন পরেই। তবে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অনেকদিন ধরেই চলবে।

আজ বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। সেখানেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের দিনক্ষণের ঘোষণা করেন তিনি। যদিও মন্ত্রী জানিয়েছেন, পরীক্ষার দিন এখনও চূড়ান্ত নয়। শিক্ষা দফতর থেকে এই দুই পরীক্ষার রুটিনে অনুমোদন চেয়ে নবান্নে পাঠানো হয়েছে। নবান্নের তরফে অনুমোদনের পরই চূড়ান্ত হবে দিনক্ষণ।

মাধ্যমিক কবে হবে? আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ মার্চ। চলবে ১৬ মার্চ পর্যন্ত। উচ্চ-মাধ্যমিক কবে? মাধ্যমিকের তিনদিন পরে ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক।

১২ এপ্রিল পর্যন্ত চলবে পরীক্ষা। উচ্চ-মাধ্যমিক অনেকদিন ধরে চলবে। এর কারণ হিসেবে স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন,  ১৯ মার্চ থেকে ১৭ এপ্রিলের মাঝে সর্বভারতীয় পরীক্ষা থাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝে ৭ দিনের গ্যাপ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗