সইফ আলি খানকে খুনের হুমকি, নেপথ্যে বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের ‘মোস্ট ওয়ান্টেড’? কাঁপছে বলিউড!
পঁচিশ সালের জানুয়ারি মাসে নিজের বাসভবন ‘সদগুরু শরণে’ই দুষ্কৃতী হামলার মুখে পড়েছিলেন সইফ আলি খান। জানা যায়, যথাসময়ে সইফ সেখানে উপস্থিত না হলে দুই সন্তান জেহ-তৈমুরের বড়সড় বিপদ হতে পারত। তবে নিজের জীবন বাজি রেখে দুষ্কৃতীর উপর ঝাপিয়ে পড়েছিলেন নবাব। সেসময়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সপ্তাহখানেক হাসপাতালে ভর্তি থাকতে হয় সইফকে। তবে ঘটনার বছর ঘুরলেও ‘অভিশপ্ত’ সেই রাতের কথা ভোলেনি পতৌদি পরিবার! এবার মুম্বইয়ের সেলেব পাড়া যখন লাগাতার খুন-হামলার হুমকিবার্তায় ভীত-সন্ত্রস্ত, তখন প্রাণনাশের হুমকি পেলেন সইফ আলি খান।
উল্লেখ্য, এই জিশান আবার মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত। ২০২৪ সালের ১২ অক্টোবর রাতে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তিন আততায়ী এনসিপি নেতাকে গুলি করে খুন করে। সেই দলের নিশানায় এবার সইফ! এ যেন ঠিক নয়ের দশকের মায়ানগরী। যখন অন্ধকার জগতের ডন-গ্যাংস্টারদের দাপটে কাঁপত গোটা মুম্বই। এবার ফের একবার বিষ্ণোই, খলিস্তানপন্থীদের হুমকিতে সেলেব পাড়াজুড়ে হাই অ্যালার্ট।
গত কয়েকদিনে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সলমন খান, সঞ্জয় দত্ত-সহ আরও অনেকের কাছেই হামলার হুমকি গিয়েছে। তবে এবার গ্যাংস্টারদের নিশানায় সইফ। জানা গিয়েছে, জিশান আখতারের নাম করে অভিনেতাকে খুনের হুমকি ছোড়া হয়েছে। উল্লেখ্য, এই জিশান আবার মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত। ২০২৪ সালের ১২ অক্টোবর রাতে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তিন আততায়ী এনসিপি নেতাকে গুলি করে খুন করে। সেই দলের নিশানায় এবার সইফ!
সইফ আলি খান বলিউড মাধ্যম সূত্রে খবর, পুলিশ আপাতত খতিয়ে দেখছে যে, সইফ আলি খানকে খুনের হুমকির নেপথ্যে আদতেই জিশান আখতার রয়েছে কিনা? নাকি অন্য কেউ তার নাম ব্যবহার করে তারকাদের টার্গেট করে মুম্বইয়ের পুলিশ প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? আগেই জানা গিয়েছিল যে, টাইগার শ্রফ হামলায় অভিযুক্তরা এক মাস মুম্বইতে থেকে আমির খান, রণবীর কাপুর, সলমনের বান্দ্রার বাসভবনেও রেইকি চালিয়েছিল। এমনকী সঞ্জয় দত্তের বাড়িতেও হামলার ছক কষেছিল শুটাররা। এবার নিশানায় বলিউড নবাব।
মতামত দিন