ভোটে প্রধানের হারে ফুলেরায় ষড়ষন্ত্রের শিকার সচিবজি! নয়া টুইস্ট নিয়ে ‘পঞ্চায়েত ৫’ কবে আসছে?

‘পঞ্চায়েত’ দেখে ‘ফুলেরা’ গ্রামের প্রেমে পড়েননি এমন দর্শক খুঁজে পাওয়া দায়! পর পর চারটি সিরিজে ছক্কা হাঁকানোর পর পঁচিশ সালে ফের একবার পুরো ব্যাটেলিয়ন নিয়ে ফিরেছিলেন সচিবজি জীতেন্দ্র কুমার। চতুর্থ

‘পঞ্চায়েত’ দেখে ‘ফুলেরা’ গ্রামের প্রেমে পড়েননি এমন দর্শক খুঁজে পাওয়া দায়! পর পর চারটি সিরিজে ছক্কা হাঁকানোর পর পঁচিশ সালে ফের একবার পুরো ব্যাটেলিয়ন নিয়ে ফিরেছিলেন সচিবজি জীতেন্দ্র কুমার। চতুর্থ মরশুমের গল্পের প্রেক্ষাপট ছিল ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোট। যেখানে প্রধান মঞ্জুদেবী নতুন করে ‘বনরাকস’-এর চ্যালেঞ্জের মুখে পড়েন। পঞ্চায়েত ভোটে জিতে ভিলেন ‘ভূষণ’ এখন গ্রামের সুপারহিরো! অতঃপর নতুন সিজনে প্রধানজি, সচিবজিরা কোন চ্যালেঞ্জের মুখে পড়বেন? তা দেখার অপেক্ষায় চাতক পাখির দশা দর্শক-অনুরাগীদের। এবার ‘পঞ্চায়েত ৫’-এর বড়সড় টুইস্ট ফাঁস। ভূষণ ‘বনরাকসে’র আঙুলের চাপে নাস্তানাবুদ সচিবজি ‘অভিষেক ত্রিপাঠী’ আর চন্দন।

যা দেখে প্রধানজি, তাঁর স্ত্রী আর মেয়ে রিঙ্কির মাথায় হাত। কোনওক্রমে ভূষণের গ্যাঁড়াকল থেকে বাঁচার চেষ্টা করছেন প্রধানজি। আর এহেন পোস্টারেই উত্তেজনার পারদ চড়াল টিম ‘পঞ্চায়েত’। বুধবার রাতে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্মাতারা ‘পঞ্চায়েত’-এর নতুন মরশুম রিলিজের দিনক্ষণ ঘোষণা করলেন। তবে নতুন পোস্টারেই বেশ বোঝা গেল যে, নির্বাচনী হারের পর সচিবজি, প্রধানজিদের সঙ্গে ভূষণের সমীকরণ কোন দিকে গড়াবে? কীভাবেই বা শুরু হবে ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মরশুম? পোস্টারে দেখা যায়, ভূষণ ‘বনরাকসে’র আঙুলের চাপে নাস্তানাবুদ সচিবজি ‘অভিষেক ত্রিপাঠী’ আর চন্দন। যা দেখে প্রধানজি, তাঁর স্ত্রী আর মেয়ে রিঙ্কির মাথায় হাত। কোনওক্রমে ভূষণের গ্যাঁড়াকল থেকে বাঁচার চেষ্টা করছেন প্রধানজি।

আর এহেন পোস্টারেই উত্তেজনার পারদ চড়াল টিম ‘পঞ্চায়েত’। এবার যে খেলা জমে আরও ক্ষীর! তা বলাই বাহুল্য। ‘পঞ্চায়েত ৫’-এ কোন টুইস্ট? পঞ্চায়েত নির্বাচন শেষ। হেরে গিয়েছেন প্রধানজি। এরপর প্রত্যেকটি চরিত্র কীভাবে নিজেদের জীবনে এগিয়ে যাবে এবং বাকি চরিত্রগুলোর মধ্যে তার কী কী প্রভাব পড়বে? নতুন সিজনের গল্প সেটাই ফুটিয়ে তুলবে। ভোটে হারের পর প্রধানজিকে গ্রামের মানুষজন কীভাবে দেখছেন?

সেটাও থাকছে। টুইস্ট থাকছে সচিবজি ‘অভিষেক ত্রিপাঠি’ ওরফে জীতেন্দ্র কুমারের চরিত্রেও। রিঙ্কির সঙ্গে তাঁর প্রেম কি এগোবে? যাবতীয় উত্তর মিলবে ডিসেম্বর মাসের ৩ তারিখ। কারণ সেদিনই অ্যামাজন প্রাইম-এর পর্দায় আসছে ‘পঞ্চায়েত ৫’। View this post on Instagram                       A post shared by prime video IN (@primevideoin)

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗