জীবন ও সম্পদের নিরাপত্তার দোয়া

জীবনের প্রতিটি মুহূর্ত অনিশ্চয়তায় ভরা। যেকোনো বিপদ থেকে বাঁচতে মহানবী (সা.) প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিচের দোয়াটি পড়তেন— উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল-আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখ

জীবনের প্রতিটি মুহূর্ত অনিশ্চয়তায় ভরা। যেকোনো বিপদ থেকে বাঁচতে মহানবী (সা.) প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিচের দোয়াটি পড়তেন— উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল-আফিয়াতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল-আফিয়াতা ফি দিনি ওয়া দুনইয়াইয়া, ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মাসতুর আওরাতি ওয়া আমিন রাওআতি।

আল্লাহুম্মাহফাজনি মিন বাইনি ইয়াদাইয়্যা ওয়া মিন খালফি, ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি, ওয়া মিন ফাওকি। ওয়া আউযু বিআজামাতিকা আন উগতালা মিন তাহতি। অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা চাই।

ক্ষমা ও নিরাপত্তা চাই আমার দ্বীন, দুনিয়া, পরিবার ও সম্পদের। হে আল্লাহ! আমার গোপন ত্রুটিগুলো ঢেকে রাখুন এবং আমার ভয়কে নিরাপত্তায় বদলে দিন। আমাকে রক্ষা করুন আমার সামনে, পেছনে, ডানে, বাঁয়ে ও ওপরের দিক থেকে।

আর আপনার মহত্ত্বের অসিলায় আশ্রয় চাই নিচ থেকে, হঠাৎ আক্রান্ত হওয়া থেকে। (আবু দাউদ : ৫০৭৪) আমল : দোয়াটি যেকোনো নিরাপত্তাহীনতার সময়ে এবং সাধারণ সময়ে প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর পড়লে নিরাপত্তার সুফল পাওয়া যায়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗