সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার

ঢাকা: রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনি

ঢাকা: রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি জানায়, গ্রেফতারকৃত এস এম আতাউল হক দোলন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, অপহরণ, চাঁদাবাজি এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ মোট ৭টি মামলা রয়েছে।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়েছে। আতাউল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

তার বাড়ি উপজেলার গুমানতলী গ্রামে। The post সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗