উদ্যোক্তাদের গল্প

‘উদ্যোক্তা’ ছোট্ট একটি শব্দ। এটি ধারণ করে বৃহৎ সম্ভাবনার গল্প। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বর্তমান যুবসমাজ বিভিন্ন প্রকল্পভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হাতে-কলমে দক্ষতা অর্জন করে উদ্যোক্তা

‘উদ্যোক্তা’ ছোট্ট একটি শব্দ। এটি ধারণ করে বৃহৎ সম্ভাবনার গল্প। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বর্তমান যুবসমাজ বিভিন্ন প্রকল্পভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হাতে-কলমে দক্ষতা অর্জন করে উদ্যোক্তা হওয়ার পথে হাঁটছেন। শুধু তা-ই নয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বহু তরুণী বর্তমানে বিভিন্ন কোর্সভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজের পাশাপাশি বহু মানুষের স্বনির্ভরতার গল্প লিখছেন। এই উদ্যোক্তা হওয়ার যাত্রাটি সহজ নয়; বহু বাধা, ঝুঁকি ও প্রতিবন্ধকতা পেরিয়ে নারীরা লিখছেন সাফল্যের গল্প, যা বহু নারীর জন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা হয়। উদ্যোক্তাদের পথচলার অভিজ্ঞতা নিয়ে লিখেছেন চট্টগ্রাম কলেজশিক্ষার্থী তৈয়বা খানম বাবুই পাখির মতো নিজের ঘর কাঁচা হলেও খাসা। ছোট হোক, তাও নিজে কিছু করব—এই চিন্তাটা সবসময়ই ছিল মনে। ছোটবেলা থেকে আঁকাআঁকি ও ক্রাফটিংয়ের প্রতি ঝোঁক ছিল প্রবল। আর আমার এই ক্ষুদ্র প্রতিভাগুলো কাজে লাগিয়ে অনলাইনে একটা পেজ খুলি—‘ছাবু-দি’। ২০২৫ থেকে আমার ব্যবসায়িক যাত্রা শুরু। নিজের একটা প্রতিষ্ঠান হবে, এই ভাবনার শত শত আইডিয়া থেকে একটি বেছে নিয়েছি। ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে পথচলা বেশ চ্যালেঞ্জিং। অবশ্য পরিবারের সাপোর্টের কারণে আমার জন্য অনেকটা সহজ হয়েছে। আমি কাজ করছি অরগানিক মেহেদি ও চুড়ি নিয়ে। বর্তমান বাজারে হ্যান্ডমেইড জিনিসের ব্যাপক চাহিদা।

তাই এর সীমাবদ্ধতার চেয়ে সম্ভাবনা বেশি। হাতে তৈরি পণ্য এখন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিদেশে পৌঁছে যাচ্ছে। হাতে তৈরি পণ্যের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো এটি সময়সাপেক্ষ ও শ্রমনির্ভর; এছাড়া উৎপাদন খরচ, মেয়াদ, রঙের নিশ্চয়তা ও সংরক্ষণের মতো সমস্যা তো আছেই। এর অনেক সম্ভাবনা রয়েছে; যেমন এটি আত্মকর্মসংস্থান ও নারী উদ্যোক্তা বিকাশের সম্ভাবনাময় ক্ষেত্র। আত্মনির্ভরশীল এবং আর্থিকভাবে স্বাধীনতার জন্য নিজে কিছু করার চেষ্টা করা উচিত। তাছাড়া একজন উদ্যোক্তা বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন এবং মানুষের পাশে দাঁড়াতে পারেন। গ্রামীণ মহিলারা অবসর সময় কাজে লাগিয়ে নিজের আয়ের উৎস বানাতে পারেন। হাতে তৈরি পণ্য গ্রামীণ নারী, শিক্ষার্থী ও বেকারদের জন্য সম্ভাবনাময় কর্মক্ষেত্র হতে পারে। সাবেক শিক্ষার্থী, সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজ, নারায়ণগঞ্জ উদ্যোক্তা হওয়া মানে শুধু একটি ব্যবসা শুরু করা নয়; বরং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস করা। এই পথচলার শুরু হয় একটি ছোট্ট চিন্তা, ইচ্ছা কিংবা স্বপ্ন থেকে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রয়োজন ধৈর্য, পরিশ্রম, আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছাশক্তি। আমার উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু হয়েছে নিজের পরিচয়ে কিছু করার স্বপ্ন থেকে। আমি বিশ্বাস করি, প্রত্যেক মানুষেরই নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করা উচিত। সেই ভাবনা থেকেই আমার উদ্যোগ ‘House of Tanju’-এর যাত্রা শুরু। এটি একটি অনলাইন ফ্যাশনভিত্তিক উদ্যোগ, যেখানে বোরকা, শাড়ি ও নারীদের পছন্দের পোশাক নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে।

আমার লক্ষ্য শুধু পণ্য বিক্রি করা নয়, বরং ক্রেতাদের পছন্দ, রুচি ও সামর্থ্যের কথা বিবেচনা করে মানসম্মত পণ্য ও ভালো সেবা প্রদান করা। ছোট পরিসরে শুরু হলেও ভবিষ্যতে এই উদ্যোগকে একটি বিশ্বস্ত ও পরিচিত প্রতিষ্ঠানে রূপ দেওয়ার স্বপ্ন দেখি। একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমার এই পথচলায় বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। পর্যাপ্ত মূলধনের অভাব, পণ্যের সীমিত সংগ্রহ, বাজারে পরিচিতি এবং ক্রেতাদের আস্থা অর্জন করা বড় একটি চ্যালেঞ্জ। সবাই চাকরি পাবে, এমন নিশ্চয়তা আমাদের দেশে নেই। কিন্তু নিজের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। একটি ছোট উদ্যোগও একসময় অনেক মানুষের কর্মসংস্থানের কারণ হতে পারে। আমার ‘House of Tanju’ উদ্যোগটি ভবিষ্যতে বড় পরিসরে পরিচালিত হলে পণ্য সংগ্রহ, পোশাক তৈরি, প্যাকেজিং, বিপণন, ডেলিভারিসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের কাজের সুযোগ তৈরি হবে। শখ থেকে শুরু হওয়া একটি উদ্যোগও একসময় আত্মনির্ভরশীলতার পথ তৈরি করতে পারে। আমার অনলাইনভিত্তিক উদ্যোগ ‘The Art Mystery’-এর মাধ্যমে হাতে তৈরি ফুলের তোড়া, গয়না ও বিভিন্ন সৃজনশীল পণ্য নিয়ে কাজ করছি। এই যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন ক্রেতা খুঁজে পাওয়া এবং তাদের আস্থা অর্জন করা। অনলাইন প্রতারণার কারণে অনেক ক্রেতা নতুন পেজ থেকে পণ্য কিনতে দ্বিধাবোধ করেন। পাশাপাশি পুঁজির সীমাবদ্ধতা, প্রচারণার খরচ এবং তীব্র প্রতিযোগিতাও ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। তবুও এই খাতে রয়েছে অনেক সম্ভাবনা। নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া এবং নিজস্ব পরিচয় তৈরির সুযোগ রয়েছে এই ক্ষেত্রে।

একই সঙ্গে একটি উদ্যোগ বড় হলে পণ্য তৈরি, প্যাকেজিং, বিপণন ও ডেলিভারির মতো কাজে অন্যদের যুক্ত করে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য আমার মা। শুরুতে নিজের হাতখরচ চালাতে টিউশনি খুঁজেছিলাম; কিন্তু না পেয়ে মাত্র ৩০০ টাকা পুঁজি নিয়ে হাতে তৈরি চুড়ির ব্যবসা শুরু করি। পরে এক বন্ধুর সঙ্গে যৌথভাবে ‘Kintei Hobe’ ফেসবুক পেজের মাধ্যমে চায়নিজ পণ্যের ব্যবসা শুরু করি। পাশাপাশি সহপাঠীদের অর্ডার অনুযায়ী হ্যান্ডমেইড জুয়েলারি ও রেজিনের স্মৃতিচিহ্ন তৈরি করি। পুঁজির স্বল্পতা, অনলাইন প্রচারের সীমাবদ্ধতা এবং কলেজ ক্যাম্পাসে বিক্রির সুযোগ না পাওয়া আমার পথচলার বড় বাধা। তবে চায়নিজ পণ্যের বৈচিত্র্য, হাতে তৈরি গয়নার স্বাতন্ত্র্য এবং রেজিনে প্রিয় স্মৃতি ধরে রাখার আকর্ষণে রয়েছে যথেষ্ট সম্ভাবনা। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, সীমিত চাকরির সুযোগ ও নারীর আর্থিক নির্ভরশীলতা বিবেচনায় উদ্যোক্তা হওয়া জরুরি। ছোট উদ্যোগ আত্মবিশ্বাস ও আর্থিক স্বাধীনতা গড়ে তোলে। ভবিষ্যতে পণ্য সংগ্রহ, তৈরি, প্যাকেজিং, প্রচার ও অর্ডার পরিচালনায় আরো মানুষকে যুক্ত করে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমার স্বপ্ন—নিজের পাশাপাশি অন্য নারীদেরও স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করা। আমার প্রত্যাশা—সীমাবদ্ধতা পেরিয়ে নারীরা ছুটবে আকাশপানে নিজ স্বপ্ন বুননের তাগিদে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗