IND vs NZ Scorecard: নির্বিষ বোলিং ভারতের, নিকল্স-ফিলিপ্সের ব্যাটে রানের পাহাড়ের পথে নিউজিল্যান্ড

বেসিন রিজার্ভ: ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনের প্রথম সেশন যখন শেষ হল, তখন সবেমাত্র ভোর হচ্ছে কলকাতায়। সেই সময় যাঁরা মোবাইল বা টিভিতে চোখ লাগিয়েছিলেন, তাঁরা স্কোরবোর্ড দেখে আশাই করেছিলে

বেসিন রিজার্ভ: ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনের প্রথম সেশন যখন শেষ হল, তখন সবেমাত্র ভোর হচ্ছে কলকাতায়। সেই সময় যাঁরা মোবাইল বা টিভিতে চোখ লাগিয়েছিলেন, তাঁরা স্কোরবোর্ড দেখে আশাই করেছিলেন, মেরেকেটে আর ঘন্টা দেড়েক। তারপরেই ভারতের ব্যাটিং দেখা যাবে। কিন্তু সেই গুড়ে বালি ঢেলে বাকি দুই সেশন ধরে ভারতীয় বোলিং ইউনিটকে নাস্তানাবুদ করে ছাড়লেন দুই কিউয়ি ব্যাটার, গ্লেন ফিলিপ্স ও হেনরি নিকল্স। এঁদের যুগলবন্দিতেই এই মুহূর্তে রানের পাহাড় গড়ার দিকে আগুয়ান নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বেসিন রিজার্ভের মাঠে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। বেসিন রিজার্ভের পাটা সবুজ উইকেটে যে গিলের বল নেওয়ার সিদ্ধান্ত ভুল নয়, তা প্রথম ওভারেই বুঝিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরা।

ম্যাচের ২য় বলেই বুমরার বলে বোল্ড হয়ে ফিরে যান অধিনায়ক টম লাথাম (০)। এর পরের ৪ ওভারের মধ্যে আবার পতন। এবার আর এক ওপেনার ডেভন কনওয়ের উইকেট পেলেন অংশুল কম্বোজ। এরপরেই রাচিন রবীন্দ্রকে (১৫) আউট করেন আকাশ দীপ। এক সময় ৭০/৫ হয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড। সেখান থেকেই কামব্যাক শুরু কিউয়িদের। প্রত্যয়ী মনোভাবে খেলা শুরু করেন হেনরি নিকল্স ও গ্লেন ফিলিপ্স।

তাঁদের পাল্টা আক্রমণেই খেই হারিয়ে ফেলল ভারতীয় বোলিং। দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২৪৩/৫। ১১৩ রানে অপরাজিত রয়েছেন নিকল্স। ৯৪ রানে অপরাজিত রয়েছেন ফিলিপ্সও। ভারতীয় দলে প্রত্যাবর্তন করেই ভাল পারফরম্যান্স করেছেন বুমরা। ৫২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বুমরা। ১টি করে উইকেট পেয়েছেন কম্বোজ ও আকাশ দীপ।

যদিও আজকের ম্যাচে খেলছেন না জাদেজা ও সিরাজ। ভারতীয় দলের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই সমালোচিত হচ্ছে সোশাল মিডিয়াতে। তবে তার মধ্যেই নিকল্স ও গ্লেন ফিলিপ্সের প্রত্যাবর্তনে বড় রানের পাহাড় গড়ার দিকে এগোচ্ছে কিউয়িরা। আগামীকাল কত জলদি এই দুই ব্যাটারসহ কিউয়ি ব্যাটিং ইউনিটকে আউট করবেন বুমরারা, সেই দিকেই তাকিয়ে ভারতীয় সমর্থকরা।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗