কলকাতায় সাতপাক, কালিম্পংয়ে ৩ দিনের অনুষ্ঠান, মিমির বিয়ে নিয়ে পান্ডাপাড়ার মামাবাড়িতে ব্যস্ততা চরমে
যে মেয়ের হাঁচি-কাশি হলে গোটা পাড়া মাথায় তুলতেন মামারা। সামনেই তাঁর বিয়ে। স্বাভাবিকভাবেই এখন নাওয়া-খাওয়া মাথায় মিমি চক্রবর্তীর মামার বাড়ির সদস্যদের। জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি জুড়ে এখন একটাই চর্চা। আর চর্চা যাঁকে নিয়ে, তিনি মিমি চক্রবর্তী। বাংলা ছবির জনপ্রিয় নায়িকা তথা প্রাক্তন সাংসদ মিমির বাড়ি এবং মামার বাড়ি পাশাপাশি জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায়। সেই পাড়াতেই মিমির বিয়ে নিয়েহইচই। দিন যতই এগিয়ে আসছে, ব্যস্ততা ততই বাড়ছে পাড়ার চক্রবর্তী বাড়িতে। মামা রাম চক্রবর্তী জানান, “এটাই তো স্বাভাবিক। এই দিনেরই তো অপেক্ষায় ছিলাম আমরা।” “একেবারেই ঘরোয়া আয়োজন। কলকাতাতেই বিয়ে। তবে তিন দিন ধরে অনুষ্ঠান হবে পাহাড়ে।…” কলেজ জীবন থেকেই কলকাতায় থিতু মিমি।
তবে শিকড়ের টানও তাঁর মারাত্মক। নায়িকা থেকে সাংসদ। মামা রাম চক্রবর্তী জানান, যখনই সময় পেয়েছে, ছুটে এসেছে জলপাইগুড়িতে। বাড়ি, মামার বাড়ি ঘুরেই সময় কেটেছে মেয়ের। পাড়ার ক্লাবের পুজোর উদ্বোধনে এসে ঢাকও বাজাতে দেখা গিয়েছে নায়িকাকে। স্বাভাবিকভাবে তাঁর বিয়ের খবর নিয়ে পাড়ায় চর্চা থাকবে। মামা রাম চক্রবর্তী জানান, “একেবারেই ঘরোয়া আয়োজন। কলকাতাতেই বিয়ে। তবে তিন দিন ধরে অনুষ্ঠান হবে পাহাড়ে। মামার বাড়ির পরিবার ধরলেই মিমির আত্মীয়ের সংখ্যা পঞ্চাশের বেশি। দু’জায়গায় আয়োজন, তাই পরিবারও বিভক্ত দুই ভাগে। একাংশ যাবেন কলকাতায় আর একাংশ কালিম্পংয়ে।” মিমি চক্রবর্তী।
ছবি: ইনস্টাগ্রাম ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বিয়ের অনুষ্ঠান। তার আগে বাগদান। মাঙ্গলিক অনুষ্ঠানও কলকাতাতেই অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর থেকে অনুষ্ঠান শুরু হবে কালিম্পংয়ে। ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বিয়ের অনুষ্ঠান। তার আগে বাগদান। মাঙ্গলিক অনুষ্ঠানও কলকাতাতেই অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর থেকে অনুষ্ঠান শুরু হবে কালিম্পংয়ে। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। সিনেজগৎ থেকে মিমি ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে। অনুষ্ঠানে কারা কারা থাকবেন? এমনকী, ভাগনি জামাইকে নিয়েও ‘স্পিকটি নট’ মিমির মামার বাড়ির পরিবার।
তবে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিমির বিয়ের কার্ড। কার্ডে নজর কাড়ছে অভিনেত্রীর তিন আদরের পোষ্য- চিকু জুনিয়র, ম্যাক্স এবং জাদু। যাদের নিয়ে মিমির আলাদা এক জগৎ। সেই জগতে প্রবেশ ঘটছে প্রিয় মানুষটির। পরিবারের সদস্যরা তাঁকে ‘সারপ্রাইজ’ হিসেবে গোপন রাখলেও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিদ্ধার্থ দত্ত নামটি। যাঁকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চলেছেন মিমি। তবে এ তথ্য অজানা নয় মিমির মামার বাড়ির পরিবারের। যদিও এই প্রশ্নের উত্তরে কার্যত পাশ কাটিয়ে তাঁদের বক্তব্য, “মিমি আমাদের অত্যন্ত আদরের। ওর বিয়ে মানে আমাদের কাছে অত্যন্ত আনন্দের। মিমির পছন্দের এবং মিমির মনের মতো করে এই বিয়ের আয়োজন হচ্ছে। আমরা খুবই খুশি, এইটুকুই বলতে পারি।”
মতামত দিন