অর্থপাচার মামলায় সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা করেছে আদালত। তার স্ত্রী রুকমী

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা করেছে আদালত। তার স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন জানিয়েছেন, এ মামলায় আসামিদের মধ্যে ১৭ জনের সাজা ও ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক। জাবেদের স্ত্রী রুকমিলা জামানকে দুই অভিযোগে পাঁচ বছর করে মোট ১০ বছরের সাজা দেওয়া হয়েছে।

এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ও ভাই-বোনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে ২০২৫ সালের ২৪ জুলাই চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেছিলেন।

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗