সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

সিরাজগঞ্জ: জেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পাথরবোঝাই অপর ট্রাকের ধাক্কায় ইউসুফ আলী (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর

সিরাজগঞ্জ: জেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পাথরবোঝাই অপর ট্রাকের ধাক্কায় ইউসুফ আলী (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের যমুনা সেতু গোলচত্বর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ইউসুফ আলী সায়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামের বাসিন্দা।

তিনি স্থানীয় সায়দাবাদ-কাঠালতলা লোড-আনলোড পয়েন্টে ট্রাক চালানোর কাজ করতেন। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, উত্তরবঙ্গের তেঁতুলিয়া থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক গোলচত্বর এলাকায় পৌঁছে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। ওই সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে কাজ করছিলেন ইউসুফ। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় পাথরবোঝাই ট্রাকের চালক মুকুল ও সহকারী তালেব আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।The post সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗