‘কোনও অন্যায় করিনি’, অগ্নিগর্ভ বাংলাদেশে গ্রেপ্তার হয়ে কান্নায় ভেঙে পড়লেন ‘রাজলক্ষ্মী’ জ্যোতিকা জ্যোতি
ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি পদ্মাপাড়ে। মঙ্গলবার রাতে ঢাকায় পরপর চারটি বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি, ককটেল বিস্ফোরণও হয়। দিকে দিকে চালাচ্ছে ভাঙচুর আওয়ামি লিগের নেতা-কর্মীরা। ইতিমধ্যেই এক বিএনপি নেতার মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, আওয়ামি লিগের খাসতালুক বলে পরিচিত গোপালগঞ্জে বাজছে জাতির জনক ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবর রহমানের ভাষণ।
এহেন অগ্নিগর্ভ পরিস্থিতিতে গ্রেপ্তার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। উত্তরা অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট থেকে জ্যোতিকাকে আটক করা হয়েছে। কিন্তু আচমকাই কেন গ্রেপ্তার করা হল? অভিযোগ, নিষিদ্ধ আওয়ামি লিগের নেতা-কর্মীদের সঙ্গে যুক্ত তিনি। পদ্মাপাড়ের অভিনেত্রী জ্যোতিকা টলিউডেও কাজ করেছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবিতে ‘রাজলক্ষ্মী’র ভূমিকায় অভিনয় করেছিলেন জ্যোতিকা। অতঃপর তাঁর গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসায় এপার বাংলাতেও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, ১৮ নম্বর সেক্টরের উত্তরা অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট থেকে জ্যোতিকাকে আটক করা হয়েছে। কিন্তু আচমকাই কেন গ্রেপ্তার করা হল? অভিযোগ, নিষিদ্ধ আওয়ামি লিগের নেতা-কর্মীদের সঙ্গে যুক্ত তিনি। গ্রেপ্তারির পর অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হবে? তা এখনও স্পষ্ট নয়। এমতাবস্থায় কান্নায় ভেঙে পড়েছেন জ্যোতিকা জ্যোতি।
অশান্ত বাংলাদেশে গ্রেপ্তার ‘রাজলক্ষ্মী’ জ্যোতিকা জ্যোতি। এদিন পুলিশ তাঁর ফ্ল্যাটে পৌঁছতেই একটি ফেসবুক লাইভ করেন অভিনেত্রী। সেখানেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। জ্যোতিকা বলেন, “আমার বিরুদ্ধে কোনও গ্রেপ্তারি পরোয়ানা না থাকা সত্ত্বেও আমাকে পুলিশ আটক করতে এসেছে। আমি কোনও অন্যায়ের সঙ্গে জড়িত নই।” ওই ফেসবুক লাইভেই তাঁকে পুলিশের উদ্দেশে বলতে শোনা যায়, “আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে আমি নিজেই যেতাম। তবে আমাকে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।”
মতামত দিন