Chopra News: সিটংয়ে বারবিকিউ করতে গিয়ে ঝলসে যায় শরীর, ৮ বছরের প্রেমের পরও রয়ে গেল অন্তহীন অপেক্ষা, সৌভিককে ছেড়ে না ফেরার দেশে নিকিতা

চোপড়া: অবশেষে মৃত্যুর কাছে হার মানল নিকিতা সাহা। বিয়ের পর স্বামীর সঙ্গে হানিমুনে সিটংয়ে গিয়েছিলেন তিনি। বারবিকিউ করার সময় শরীরে আগুন ধরে গিয়েছিল তাঁর। অগ্নিদগ্ধ হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন হাসপাতাল

চোপড়া: অবশেষে মৃত্যুর কাছে হার মানল নিকিতা সাহা। বিয়ের পর স্বামীর সঙ্গে হানিমুনে সিটংয়ে গিয়েছিলেন তিনি। বারবিকিউ করার সময় শরীরে আগুন ধরে গিয়েছিল তাঁর। অগ্নিদগ্ধ হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন।বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত চার দিন আগে বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিকিতার শারীরিক অবস্থার অবনতি হয়।

পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে ওঠায় তাকে সেখান থেকে স্থানান্তরিত করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ মৃত্যু হয় নিকিতার। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্কের পর গত জুলাই মাসে বিয়ে করেন সৌভিক দাস ও নিকিতা সাহা। বিয়ের পর নতুন জীবনের স্বপ্ন নিয়ে গত ১৩ সেপ্টেম্বর মধুচন্দ্রিমায় সিটংয়ে যান নবদম্পতি। সেখানে একটি হোমস্টেতে থাকার সময় রাতে ক্যাম্পফায়ারের আয়োজন করা হয়।

পরিবারের দাবি, তাঁরা যখন ক্যাম্পফায়ার করছিলেন, সেই সময় হোমস্টের এক কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন। আগুনের তাপ বাড়ানোর জন্য ওই কর্মচারী আগুনে থিনার ঢেলে দেন বলে অভিযোগ। এরপরই আচমকা আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনে ঝলসে যান নিকিতা। যুবতীর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায় তাঁর। প্রথমে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে এবং পরে কলকাতার বাঙ্গুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

ঘটনায় হোমস্টে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও ওঠে। মৃতের জ্যেঠু সুজিত কুমার সাহা বলেন, “একটা হোমস্টের জন্য একটা মেয়ের জীবন চলে গেল। কী করে কোনও নিরাপত্তা ছাড়াই ওই থিনার ঢালল। ওদের শাস্তি চাই।”

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗