জেন-জির জাগরণ ও ট্রয়ের ঘোড়ার সন্ধানে

আওয়ামী লীগের সফট পাওয়ার হিসেবে খ্যাত আনিসুল হক জেন-জিদের নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন। সফট পাওয়াররা মুখে বলেন, তারা শেখ হাসিনাকে পছন্দ করেন না। কিন্তু শেখ হাসিনার পছন্দ-অপছন্দের সঙ্গে তাদের নিজেদ

আওয়ামী লীগের সফট পাওয়ার হিসেবে খ্যাত আনিসুল হক জেন-জিদের নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন। সফট পাওয়াররা মুখে বলেন, তারা শেখ হাসিনাকে পছন্দ করেন না। কিন্তু শেখ হাসিনার পছন্দ-অপছন্দের সঙ্গে তাদের নিজেদের পছন্দ-অপছন্দ শতভাগ মিলে যায়। তাদের ঘৃণার লক্ষ্য এবং হতাশার বিষয় দেখে এদের পৈতা চেনা যায়। পার্থক্যÑশেখ হাসিনা দিল্লিতে, এই সফট পাওয়াররা এখনো ঢাকায়। তিনি জেন-জির ১০০ জনকে জিজ্ঞেস করেছেন, রবীন্দ্রনাথের ছুটি গল্প পড়েছ? শেষের কবিতা পড়েছ? সবার উত্তর, না। এরপর জিজ্ঞাসা করেছেন, তলস্তয়ের নাম শুনেছ? এখানেও শতভাগ জবাবÑনা।

একইভাবে ১০ জন তরুণ সাংবাদিকের রবীন্দ্র-জ্ঞানের সাউন্ডিং বা গভীরতা পরখ করতে গিয়েও তিনি একইভাবে নিরাশ হয়েছেন। তিনি সিদ্ধান্তে পৌঁছে গেছেন যে জেন-জি প্রজন্ম রবীন্দ্রনাথ পড়ে না। তলস্তয় পড়ে না। তলস্তয় না পড়ার অপরাধটি উল্লেখ করেছেন মূলত প্রথম অপরাধটি বড় করে তুলে ধরার জন্য। কারো পেটের মধ্যে ডুবুরি নামিয়ে যদি এ রকম দু-একটি রবীন্দ্রনাথের কবিতা বা গল্প পাওয়া না যায়, তাহলে সেই দ্বিপদের জানোয়ারটিকে আনিসুল হকরা মানুষ হিসেবেই গণ্য করেন না। আনিসুল হকদের ভয়ে এ দেশের সব ভদ্রলোক কমপক্ষে একটি বা দুটি রবীন্দ্রনাথ পেটের মধ্যে ভরে রাখেন। দুর্মুখেরা এটাকেই বলে সাংস্কৃতিক হীনম্মন্যতা বা সাংস্কৃতিক আগ্রাসন। এটা একটা বুদ্ধিবৃত্তিক ফ্যাশনও বটে। কিন্তু জেন-জি প্রজন্ম এই বুদ্ধিবৃত্তিক ফ্যাশন থেকে অনেকটা মুক্ত হয়ে পড়েছে। এ কারণেই আনিসুল হকরা প্রমাদ গুনছেন।

এই রবীর আলোয় অতিমাত্রায় আলোকিত সুশীলজনের সুশীলতা বা যন্ত্রণা গত পঞ্চাশ/ষাট বছর ধরেই জাতি ঠোঁট কামড়িয়ে সহ্য করে যাচ্ছে। সুয়োরানি-দুয়োরানি গল্পের হাড় কড়মড়ে রোগ সারানোর মতো অনেকগুলো কাজ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে কোরআনের আয়াতটি সরিয়ে মঙ্গল প্রদীপ বসানো হয়েছে। কাজী নজরুল ইসলাম কলেজ থেকে ‘ইসলাম’ শব্দটি খসানো হয়েছে। জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিতে হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হলের ক্ষেত্রেও তাই করা হয়েছে। কিন্তু আমাদের চেয়েও বড় ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ইন্ডিয়ার জাতীয় প্রতীক ও রাষ্ট্রীয় স্থাপনা থেকে হিন্দুত্ববাদের কোনো চিহ্নই মোছা হয়নি। এরা আমাদের সাংস্কৃতিকভাবে অবশ করে রবীন্দ্রনাথকে দিয়ে। রবীন্দ্রনাথ এদের কাছে কাছে অনেকটা মদের মতো বিক্রিয়া করে। বেশি পান করলে মাতাল হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়, তবে অল্পস্বল্প পান করলে কিছু বেনিফিট পাওয়া যায়।

কবি সুফিয়া কামাল বলেছিলেন, রবীন্দ্রসংগীত ইবাদতের সমতুল্য। কবি-সাহিত্যিকদের কেউ কেউ রবীন্দ্রনাথকে ঈশ্বরের জায়গায়ও বসিয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথের সাহিত্য, তার গান, কবিতা নিয়ে আমার কোনো আপত্তি নেই। এই কবিকে আমার পৃথিবীর শ্রেষ্ঠ কবি মানতেও কোনো কষ্ট নেই। তবে তার বিশাল সাহিত্যকর্ম থেকে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ভাবনাকে আলাদা করার উপায় নেই। কবি আব্দুল হাই শিকদার সংগত কারণেই বলেছেন, শেখ মুজিবকে যেমনভাবে ফ্যাসিবাদের রাজনৈতিক আইকন বানানো হয়েছে, তেমনি রবীন্দ্রনাথ হয়েছেন ফ্যাসিবাদের সাংস্কৃতিক আইকন। রবীন্দ্রনাথ যার ভেতরে অতিমাত্রায় ঢুকে পড়েÑপুরুষ হলে দেখবেন চেহারায় একটা মেয়েলি ভাব এসে গেছে। আর ভিক্টিম নারী হলে প্রণিধানযোগ্য দৈহিক উত্তরণ ঘটে গেছে। এখানে নাম উল্লেখ না করলেও একটু চোখ মেলে তাকালেই স্যাম্পল দেখতে পারবেন। আর কলকাতায় বা শান্তিনিকেতনে কিছুদিন থেকে এলে মুখের জবান পরিবর্তন তো অতি সাধারণ বা পরিচিত ফেনোমেনা।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗