একদিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী

এক দিনের সফরে উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা হয়ে সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে তিনি লালমনিরহাটে পৌঁছান। সফ

এক দিনের সফরে উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা হয়ে সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে তিনি লালমনিরহাটে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗